CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

রোহিত শর্মাকে নিয়ে আবেগ দেখানোর দরকার নেই: মঞ্জেরকর

এজবাস্টনে আগামী ১৪ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজেই টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে সম্প্রতি ওয়ানডে সিরিজে তাঁকে দারুণ ছন্দে দেখা গিয়েছিল। তিন ম্যাচে তিনি একটি হাফ সেঞ্চুরি সহ ৪৭.৬৭ গড়ে ১৪৩ রান করেছেন রোহিত। অভিজ্ঞ এই ওপেনারের ওপর নির্বাচকরা তাই আস্থা রাখছেন। কিন্তু কি হবে রোহিত শর্মার ভবিষ্যৎ?

Sanjay Manjrekar on Rohit Sharma
Sanjay Manjrekar on Rohit Sharma

এজবাস্টনে আগামী ১৪ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজেই টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে সম্প্রতি ওয়ানডে সিরিজে তাঁকে দারুণ ছন্দে দেখা গিয়েছিল। তিন ম্যাচে তিনি একটি হাফ সেঞ্চুরি সহ ৪৭.৬৭ গড়ে ১৪৩ রান করেছেন রোহিত। অভিজ্ঞ এই ওপেনারের ওপর নির্বাচকরা তাই আস্থা রাখছেন।

রোহিতের ভবিষ্যৎ নিয়ে কী বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর?

যদিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে ইতিমধ্যেই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর-এর মনে করেন, দল নির্বাচন করতে শুধুমাত্র বড় নাম যথেষ্ট নয়, গুরুত্ব দিতে হবে ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থকে।

রোহিতকে নিয়ে আবেগ দেখানোর প্রয়োজন নেই: মাঞ্জরেকর!

সোনি স্পোর্টসে মাঞ্জরেকর জানান, এখনও অনেক দূরে ২০২৭ বিশ্বকাপ। একাধিক প্রতিভাবান বিকল্পও রয়েছে ভারতের হাতে। তিনি মনে করেন, অসাধারণ ফিটনেসের কারণে বিরাট কোহলি এখনও শক্তিশালী দাবিদার। কিন্তু রোহিতকে নিয়ে কোনও আবেগ নয়, বরং ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

ওপেনিংয়ে রোহিত শর্মাকে না-পসন্দ মাঞ্জরেকরের:

মাঞ্জরেকর আরও বলেন, ৫০ ওভারের ক্রিকেটে ওপেনিংয়ের দায়িত্ব এমন একজনের হাতেই তুলে দেওয়া দরকার, আগামী পাঁচ থেকে দশ বছর ধরে তিনি ভারতকে সেবা দিতে সক্ষম হবে । সেই জন্যই বর্তমান পরিস্থিতিতে তাঁর প্রথম পছন্দ নন রোহিত শর্মা। একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাঞ্জরেকর।

আরো পড়ুন: বয়স কম বলেই কি বৈভবকে অবহেলা? আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৈভবকে না খেলানো নিয়ে চাপে শ্রেয়স!

ফিরছেন বিরাট কোহলি:

অন্যদিকে, বিরাট কোহলিও ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে ফিরেছেন। কিন্তু আফগানিস্তান সিরিজে হ্যামস্ট্রিং চোটের জন্য কোহলি পুরোপুরি সেরে ওঠার পর তিনি খেলবেন কিনা নিশ্চিত করা হবে।

ভারতের পেস আক্রমণে আর উইকেটরক্ষক হিসেবে রইলেন কারা:

দলের পেস আক্রমণের নেতৃত্বে দেবেন জসপ্রিত বুমরাহ। থাকছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনূর ব্রার। উইকেটরক্ষক হিসেবে দলে থাকছেন কেএল রাহুল আর ঈশান কিষাণ। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর থাকছেন স্পিন বিভাগের দায়িত্বে।

আরো পড়ুন: কেতন আগরওয়ালে হত্যাকান্ডে তোলপাড় গোটা দেশ, কিন্তু ক্রিকেট-ই 'এক' করেছিল কেতন আর সিয়াকে!

ট্যাগ:IndiaRohit Sharma

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে