CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

বয়স কম বলেই কি বৈভবকে অবহেলা? আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৈভবকে না খেলানো নিয়ে চাপে শ্রেয়স!

ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো না। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তেই আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর অভিষেক হবে বলে ধরেই নিয়েছিলেন। তবে সেই আশা পূরণ হলো না। সিরিজের প্রথম ম্যাচে প্রথম একাদশে তাঁকে রাখেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একই ভব ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্ব একেবারেই সূচনাও সুখকর হয়নি। ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ভারতকে।

Shreyas Iyer on Vaibhav Suryavanshi
Shreyas Iyer on Vaibhav Suryavanshi

ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো না। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তেই আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী-র অভিষেক হবে বলে ধরেই নিয়েছিলেন। তবে সেই আশা পূরণ হলো না। সিরিজের প্রথম ম্যাচে প্রথম একাদশে তাঁকে রাখেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একই ভব ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্ব একেবারেই সূচনাও সুখকর হয়নি। ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ভারতকে। 

বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন শ্রেয়স!

ম্যাচের শেষে বৈভবকে মাঠে না নামানোর কারণ স্পষ্ট করে জানালে শ্রেয়স। তিনি জানান, “বৈভব ভীষণ প্রতিভাবান ক্রিকেটার। তবে আমাদের দলে এমন বহু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে, যাঁরা গত কয়েকটি সিরিজে ধারাবাহিক ভালো পারফর্ম করেছে। পুরো সিজনে নিজেদের প্রমাণ করেছেন তাঁরা। তাই শুধুমাত্র নতুন একজনকে সুযোগ দিতে গিয়ে কাউকে বাদ দেওয়া সম্ভব নয়। সময় এলে অবশ্যই সুযোগ পাবে বৈভব।”

প্রথম একাদশ সাজানো হয়েছে পরিকল্পনা করেই!

টিম ইন্ডিয়ার অধিনায়ক আরও জানান, বর্তমামে দল নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে ভারসাম্যের দিকেও। শ্রেয়স মনে করেন, “তিনজন অভিজ্ঞ পেসার, একজন অলরাউন্ডার আর দুজন স্পিনার দিয়ে প্রথম একাদশ সাজিয়েছি আমরা। এই কম্বিনেশন হল আমাদের পরিকল্পনারই অংশ।”

আরো পড়ুন: কেতন আগরওয়ালে হত্যাকান্ডে তোলপাড় গোটা দেশ, কিন্তু ক্রিকেট-ই 'এক' করেছিল কেতন আর সিয়াকে!

দলে অন্তর্ভুক্ত মানেই প্রথম একাদশে সুযোগ নয়:

শ্রেয়স স্পষ্ট জানান, ভারতীয় দলে জায়গা করে নিওবেশ কঠিন। এবার একবার সুযোগ পেলেই, তা ক্রিকেটারদের ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচনে বড় ভূমিকা নেয়। সেই জন্য দলে অন্তর্ভুক্ত হওয়া মানেই সাথে সাথেই প্রথম একাদশে সুযোগ পেয়ে যাওয়া নয়। সেই সুযোগের জন্য বৈভব সূর্যবংশীকেও ধৈর্য ধরতে হবে।

ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে ভুল হিসেবে মানেন না শ্রেয়স:

ম্যাচে হেরেও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে ভুল মানতে রাজি নন ভারত অধিনায়ক। তিনি মনে করেন, রান তাড়া করতে বরাবরই বেশি স্বচ্ছন্দ ভারতীয় দল। পাশাপাশি আবহাওয়া আর নতুন উইকেটের সুবিধা কাজে লাগানোর জন্যই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শ্রেয়স আরও জানান, এর আগে আয়ারল্যান্ডে খেলার দলের অধিকাংশ ক্রিকেটারেরই অভিজ্ঞতা ছিল না। ম্যাচে তারও প্রভাব পড়েছে।

আরো পড়ুন: শাহরুখ খান একা নন, এবার ক্রিকেট দুনিয়ায় নতুন দল কিনে সবাইকে চমকে দিলেন জন আব্রাহাম!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে