CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

শাহরুখ খান একা নন, এবার ক্রিকেট দুনিয়ায় নতুন দল কিনে সবাইকে চমকে দিলেন জন আব্রাহাম!

ক্রীড়া সাম্রাজ্যে জন আব্রাহামের নতুন সংযোজন এবার ক্রিকেট। এতদিন এই বলিউড তারকা ফুটবলে আইএসএলের নর্থইস্ট ইউনাইটেডের মালিক ছিলেন। এবার তিনি বড় বিনিয়োগ করলেন ইউরোপের ক্রিকেট মঞ্চেও। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজি রটারডাম ডকার্সের অন্যতম মালিকানা কিনলেন বলি তারকা জন আব্রাহাম। তাঁর সঙ্গে রইলেন কারা?

John Abraham buys new cricket team
John Abraham buys new cricket team

ক্রীড়া সাম্রাজ্যে জন আব্রাহামের নতুন সংযোজন এবার ক্রিকেট। এতদিন এই বলিউড তারকা ফুটবলে আইএসএলের নর্থইস্ট ইউনাইটেডের মালিক ছিলেন। এবার তিনি বড় বিনিয়োগ করলেন ইউরোপের ক্রিকেট মঞ্চেও। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজি রটারডাম ডকার্সের অন্যতম মালিকানা কিনলেন বলি তারকা জন আব্রাহাম

জনের সঙ্গে মালিকানায় রইলেন কারা?

এই দলে জনের সাথে মালিকানায় আছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কিংবদন্তি জন্টি রোডস, ফ্যাফ ডু'প্লেসিস আর হেনরিখ ক্লাসেন-দের মতো তারকারা। চলতি বছর ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই নতুন টি-২০ লিগ শুরু হবে। ইউরোপে ক্রিকেটের প্রসার ঘটাতে এবং নতুন প্রতিভাদের তুলে আনার জন্যই এই আয়োজন। এডিনবরা, ডাবলিন, গ্লাসগো, আমস্টারডাম, বেলফাস্ট ও রটারডাম—এই ছয়টি শহরকে নিয়ে সব মিলিয়ে ৩২টি ম্যাচ আয়োজিত হবে।

শুধুমাত্র জনই নন, পুরো লিগের অন্যতম মালিক হিসেবে রয়েছেন তাঁর সহ-অভিনেতা অভিষেক বচ্চন। তাছাড়াও নানান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন স্টিভ ওয়াহ, ম্যাথিউ হেডেন, রাহুল দ্রাবিড়, ও জন্টি রোডসের মতো বড় বড় ক্রিকেট তারকারা।

আরো পড়ুন: বৈভবকে আয়ারল্যান্ডের বিপক্ষে কেন খেলানো হল না, এবার এ ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন এই ক্রিকেটার!

রটারডাম ডকার্সকে নিয়ে জনের বড় পরিকল্পনা!

জন আব্রাহাম নতুন দায়িত্ব পেয়ে খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, ক্রিকেট মানুষকে একত্রিত করে। পাশাপাশি অনুপ্রাণিতও করে। এই খেলার বিপুল সম্ভাবনা রয়েছে ইউরোপে, আর তাঁর বড় পরিকল্পনা রয়েছে রটারডাম ডকার্সকে নিয়ে। নতুন প্রতিভাদের সামনে এনে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করাই হল তাঁর অন্যতম লক্ষ্য।

ইউরোপে ক্রিকেটের বিকাশে জনের যোগদানে আপ্লুত অভিষেক বচ্চন:

অভিষেক বচ্চন জানান, খেলাধুলার প্রতি জনের গভীর ভালোবাসা আর দীর্ঘমেয়াদি ভাবনা আরও শক্তিশালী করবে রটারডাম ডকার্সকে। ইউরোপে ক্রিকেটের বিকাশে তাঁর যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী লিগ কর্তৃপক্ষ।

আরো পড়ুন: 'ভিসন ২০২৮', বাংলার ক্রিকেটের ভবিষ্যত নিয়ে এবার গুরু দায়িত্ব পাবেন অশোক দিন্দা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে