CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

'ভিসন ২০২৮', বাংলার ক্রিকেটের ভবিষ্যত নিয়ে এবার গুরু দায়িত্ব পাবেন অশোক দিন্দা!

বাংলার ক্রিকেটকে এবার আরও শক্তিশালী করতে বিরাট পদক্ষেপ গ্রহণ করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। জোড়া দায়িত্ব তুলে দেওয়া হল রাজ্যের প্রাক্তন ক্রিকেটার, বর্তমান মন্ত্রী অশোক দিন্দার হাতে। ‘ভিশন ২০২৮’ প্রকল্পের প্রধান সহ ফাস্ট বোলিং কোচ হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার প্রাক্তন বাঁহাতি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়কে। কেন এত বড় বদল?

Ashok Dinda Vision 2028
Ashok Dinda Vision 2028

বাংলার ক্রিকেটকে এবার আরও শক্তিশালী করতে বিরাট পদক্ষেপ গ্রহণ করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। জোড়া দায়িত্ব তুলে দেওয়া হল রাজ্যের প্রাক্তন ক্রিকেটার, বর্তমান মন্ত্রী অশোক দিন্দা-র হাতে। ‘ভিশন ২০২৮’ প্রকল্পের প্রধান সহ ফাস্ট বোলিং কোচ হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার প্রাক্তন বাঁহাতি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়কে।

ভিশন ২০২০’ প্রকল্পে বাংলায় ক্রিকেট উন্নয়ন!

ইতিপূর্বে সিএবি ‘ভিশন ২০২০’ প্রকল্পের মাধ্যমে বাংলার ক্রিকেট উন্নয়নের উদ্যোগ গ্রহণ করে। ভিভিএস লক্ষ্মণ সহ মুথাইয়া মুরলীধরনের মতো আন্তর্জাতিক ক্রিকেট ব্যক্তিত্বদের সেই প্রকল্পে যুক্ত করা হয়। সেই পরিকল্পনারই নতুন অধ্যায় হল ‘ভিশন ২০২৮’। নতুন শিবির শুরু হবে আগামী জুলাই মাস থেকেই।

ভিশন ২০২০’ প্রকল্পের লক্ষ্য কী?

প্রকল্পটির মূল লক্ষ্য, বাংলার নানান জেলা সহ প্রান্তিক এলাকা থেকে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের খুঁজে আনা, তাঁদের আধুনিক প্রশিক্ষণের দিয়ে আরও দক্ষ করে তোলা আর ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলা।

বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গুরু দায়িত্ব পাবেন অশোক দিন্দা:

দীর্ঘদিন ধরে বাংলা ও ভারতীয় দলের হয়ে অশোক দিন্দা ক্রিকেট খেলেছেন। বাংলার ক্রিকেটের ভিত, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে তাঁর অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে। তাঁর অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে সিএবি। ময়নার বিধায়ক হিসেবে তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। এবার তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বাংলার ক্রিকেটের ভবিষ্যৎকে গড়ে তোলার ক্ষেত্রেও। 

আরো পড়ুন: আইপিএলেও একেবারে আদায়-কাঁচকলায়! কেকেআরের কোচ হতে চাওয়া চ্যাপেলকে কেন পাত্তাই দেননি সৌরভ?

স্পিন প্রতিভাদের গড়ে তুলবেন বাংলার প্রাক্তন স্পিন তারকা উৎপল চট্টোপাধ্যায়:

বাংলার প্রাক্তন তারকা স্পিনার উৎপল চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে স্পিনারদের উন্নয়নের দায়িত্ব। নিজের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আগামী দিনের স্পিন প্রতিভাদের গড়ে তুলবেন নিজের হাতে। 

সিএবি সূত্রে জানা গিয়েছে, আপাতত অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ আর অনূর্ধ্ব-২৩ এর যে সকল প্রতিভাবান ক্রিকেটার রয়েছে তাদের চিহ্নিত করা হবে। যারা নির্বাচিত হবে তাদের অত্যাধুনিক পরিকাঠামো, বৈজ্ঞানিক প্রশিক্ষণ আর ধারাবাহিক পরিচর্যার মধ্য দিয়ে তৈরি করা হবে সিনিয়র পর্যায়ের জন্য। পাশাপাশি, ‘ভিশন ২০২৮’ প্রকল্পের সঙ্গে সিনিয়র দলের কোচিং স্টাফদের যুক্ত করার চিন্তা ভাবনা রয়েছে। পুরো প্রকল্পের তদারকির দায়িত্বে থাকছেন অশোক দিন্দা।

আরো পড়ুন: টি-২০ 'বিশ্বচ্যাম্পিয়ন' ভারতকে এভাবে হারিয়ে দিল আয়ার্ল্যান্ড!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে