CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএলেও একেবারে আদায়-কাঁচকলায়! কেকেআরের কোচ হতে চাওয়া চ্যাপেলকে কেন পাত্তাই দেননি সৌরভ?

সৌরভ গঙ্গোপাধ্যায় আর গ্রেগ চ্যাপেলের সম্পর্ক মানেই ভারতীয় ক্রিকেটের বিতর্কিত এক অধ্যায়। জাতীয় দলের কোচ থাকাকালীন তুমুল চর্চা হয়েছিল তাঁদের সংঘাত নিয়ে। এবার সেই পুরনো সম্পর্কের এক অজানা ঘটনা প্রকাশ্যে আনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly and Greg Chapell KKR controversy
Sourav Ganguly and Greg Chapell KKR controversy

সৌরভ গঙ্গোপাধ্যায় আর গ্রেগ চ্যাপেলের সম্পর্ক মানেই ভারতীয় ক্রিকেটের বিতর্কিত এক অধ্যায়। জাতীয় দলের কোচ থাকাকালীন তুমুল চর্চা হয়েছিল তাঁদের সংঘাত নিয়ে। এবার সেই পুরনো সম্পর্কের এক অজানা ঘটনা প্রকাশ্যে আনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

গ্রেগ চ্যাপেলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় একটি পডকাস্টে জানান, ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স-এর অধিনায়ক থাকাকালীন তিনি হঠাৎ করেই একটি ইমেল পান গ্রেগ চ্যাপেলের কাছ থেকে। তখন তিনি ছিলেন ইংল্যান্ডে। সকালে ইমেল খুলে তিনি প্রেরকের নাম দেখে একেবারেই বিশ্বাসই করতে পারেননি। সেটি আসল ইমেল নাকি, সেটাও নিশ্চিত হতে ইমেল ঠিকানাও তিনি বারবার মিলিয়ে দেখেন।

কেকেআরের কোচ হওয়ার জন্য কী শর্ত রেখেছিলেন গ্রেগ চ্যাপেল?

সৌরভের বলেন, কলকাতা নাইট রাইডার্সের কোচ হতে চেয়েছিলেন গ্রেগ চ্যাপেল। কিন্তু সেই প্রস্তাবের সঙ্গে ছিল একটি শর্তও। যদি সৌরভ দলের অধিনায়ক থাকেন, তাহলে কোচের দায়িত্ব নিতে রাজি ছিলেন তিনি।

এই ঘটনা মনে করে সৌরভ বলেন, “আমি এতটাই বোকা নই, অনেকেই ভাবতে পারেন। জীবনে একবার ভুল করাই যায়, তবে একই ভুল দ্বিতীয়বার করা সত্যিই কঠিন।”

সৌরভ আর চ্যাপেলের সম্পর্কের অবনতি:

ভারতীয় দলে ২০০৫ সালে কোচ হওয়ার পর থেকে সৌরভ আর চ্যাপেলের সম্পর্কের অবনতি শুরু হয়। সেই সময় অধিনায়কত্ব হারান সৌরভ। তাঁর বদলে রাহুল দ্রাবিড় ভারতের অধিনায়ক হন। পরে ২০০৭ সালের বিশ্বকাপে ভারত হেরে যাওয়ার পর, শেষ হয়ে যায় চ্যাপেলের কোচিং অধ্যায়।

আরো পড়ুন: টি-২০ 'বিশ্বচ্যাম্পিয়ন' ভারতকে এভাবে হারিয়ে দিল আয়ার্ল্যান্ড!

এখন চ্যাপেলের কোন বার্তার উত্তর দিচ্ছেন না সৌরভ:

সৌরভ আরও জানিয়েছেন, এখন গ্রেগ চ্যাপেলের কোনও বার্তারই তিনি উত্তর দেন না। তিনি বলেন, “যাঁরা সৎ নয়, তাঁদের সঙ্গে আমি যোগাযোগ রাখতে একেবারে পছন্দ করি না।”

প্রসঙ্গত, কেকেআরে থাকাকালীন সৌরভের সময়টাও খুব একটা সুখকর ছিল না। ২০০৯ সালে তাঁকে অধিনায়কের পদ থেকে তৎকালীন কোচ জন বুকানন সরিয়ে দেন। পরে ২০১১ সালের আইপিএল নিলামের আগেই তাঁকে ছেড়ে দেয় কেকেআর। তখন নতুন অধিনা এখন গৌতম গম্ভীর। প্রথমে সৌরভকে কোনও দল দলে না নিলেও, পরে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ায় বদলি ক্রিকেটার হিসেবে তিনি যোগ দেন। ২০১১ আর ২০১২ মরশুমে ভারতের প্রাক্তন অধিনায়ক সেই দলের হয়েই খেলেন।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর আগে টিম ইন্ডিয়ার হয়ে খেলা শেষ 'কিশোর' খেলোয়াড় ছিলেন ইনিই...!

ট্যাগ:Kolkata Knight Riders

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে