CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

বৈভব সূর্যবংশীর আগে টিম ইন্ডিয়ার হয়ে খেলা শেষ 'কিশোর' খেলোয়াড় ছিলেন ইনিই...!

ভারতীয় ক্রিকেটে ইতিহাসে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলে যদি বৈভব সূর্যবংশীর অভিষেক হয়, তবে তিনি মাত্র ১৫ বছর ৯১ দিন বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখবেন। এর ফলে বৈভব ভেঙে দেবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩৭ বছরের ঐতিহাসিক রেকর্ড।

Vaibhav Suryavanshi Ireland tour
Vaibhav Suryavanshi Ireland tour

ভারতীয় ক্রিকেটে ইতিহাসে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলে যদি বৈভব সূর্যবংশী-র অভিষেক হয়, তবে তিনি মাত্র ১৫ বছর ৯১ দিন বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখবেন। এর ফলে বৈভব ভেঙে দেবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩৭ বছরের ঐতিহাসিক রেকর্ড। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেকের সময় শচীনের ছিলেন ১৬ বছর ২০৫ দিনের।

আইপিএল সিজনে রাজস্থান রয়্যালসের হয়ে বৈভবের পারফরম্যান্স!

বৈভব মাত্র ১৫ বছর বয়সেই নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে চমকে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে। এবারের আইপিএল সিজনে রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ইনিংসে তিনি ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। দুর্দান্ত ব্যাটিং করে নির্বাচকদের নজরে চলে আসেন বৈভব, জায়গা করে নেনজাতীয় দলে। 

ভারত ‘এ’ দলের হয়ে বৈভবের পারফরম্যান্স!

সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে মাঠে নেমে লিস্ট ‘এ’ ক্রিকেটে বৈভব দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়েন। মাত্র ১১ বলে অর্ধশতক পূরণ করে নিজের দারুন প্রতিভার আবারও প্রমাণ দেন বৈভব।

আরো পড়ুন: যশ দয়ালের প্রত্যাবর্তন হবে, জুলাইয়েই হবে ইউপিটি২০ মিনি-নিলাম!

ভারতীয় ক্রিকেটে নতুন সুপারস্টার:

ক্রিকেটপ্রেমীদের মধ্যে বৈভবের সম্ভাব্য অভিষেক কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। অনেকেই মনে করেন, ভারতীয় ক্রিকেটে আসতে চলেছ নতুন এক সুপারস্টার।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক করেন পৃথ্বী শ:

প্রসঙ্গত, এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক করা সর্বশেষ কিশোর হলেন পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালের ৪ অক্টোবর টেস্ট অভিষেকেই তিনি সেঞ্চুরি করে রেকর্ড গড়েন। তারপর ভারতের হয়ে আর কোনো কিশোর ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

তাই আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার ভারতের একাদশে সুযোগ পেলে শুধু শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ডই নয়, এই দশকে বৈভব সূর্যবংশী ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে প্রথম কিশোর ক্রিকেটার হিসেবেও ইতিহাসের পাতায় নিজের নাম লেখাবেন তিনি।

আরো পড়ুন: দিল্লি শিবিরে পন্থ ফিরতে না ফিরতেই একেবারে হাসির খোরাক! কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে