CSE
Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%TIX-TSNT26108.0 +4.40%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%TIX-TSNT26108.0 +4.40%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%
নিউজ

দিল্লি শিবিরে পন্থ ফিরতে না ফিরতেই একেবারে হাসির খোরাক! কিন্তু কেন?

জমে উঠেছে আইপিএল ২০২৭-এর দলবদলের বাজার। এরই মাঝে সবচেয়ে বড় চমক ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস ছেড়ে ফের দিল্লি ক্যাপিটালসে ফিরে এসেছেন তিনি। একই সঙ্গে ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে স্পিনার কুলদীপ যাদবের দলবদল প্রসঙ্গ।

Rishabh Pant back to Delhi Capitals
Rishabh Pant back to Delhi Capitals

জমে উঠেছে আইপিএল ২০২৭-এর দলবদলের বাজার। এরই মাঝে সবচেয়ে বড় চমক ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস ছেড়ে ফের দিল্লি ক্যাপিটালসে ফিরে এসেছেন তিনি। একই সঙ্গে ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে স্পিনার কুলদীপ যাদবের দলবদল প্রসঙ্গ। 

ঋষভ পন্থের প্রত্যাবর্তন আর কুলদীপ যাদবের বিদায় নিয়ে পোস্ট দিল্লি ক্যাপিটালসের সহ-কর্তার!
সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্থের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আবেগঘন বার্তা পোস্ট করলেন দিল্লি ক্যাপিটালসের সহ-কর্তা পার্থ জিন্দাল। কুলদীপ যাদব-কে গত পাঁচ বছরের অবদানের জন্য তিনি ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ ছিলে তুমি। আমরা তোমার অভাব অনুভব করব। তুমি নিজের ঘরের মাঠে আরও বড় সাফল্য অর্জন করো, এই কামনা করি।”

ওই পোস্টেই ঋষভ পান্তকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কিরণ ও আমি দুজনেই দিল্লি ক্যাপিটালসে তোমাকে ফিরে পেয়ে খুবই আনন্দিত। আশা করছি আবারও তুমি নিজের সেরা ছন্দে ফিরে আসবে।”

অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ও আইপিএলজয়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মন্তব্য!

যদিও সব চেয়ে নজর কেড়েছে একটি বিষয়। তা হল, এই পোস্টের নিচে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ও আইপিএলজয়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে একটি হাসির ইমোজি দিয়ে তিনি প্রতিক্রিয়া জানান। এই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে। পরে আরও একটি মন্তব্য করে তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন।

কী লিখলেন ওয়ার্নার?

ওয়ার্নার লিখেছেন, “এটা হওয়ারই ছিল। অনেক সময় নিলাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক মালিক আপনাকে পারফরম্যান্স খারাপের জন্য ছেড়ে দিতে চাইতেই পারে। অথচ অন্য কোন মালিক প্রথম থেকেই আপনাকে দলে পেতে চেয়েছিল। কিন্তু বেশি দামের জন্য সুযোগ পাননি। তখন সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত।"

আরো পড়ুন: আবার কামাল করে দিল বৈভবের ছোট্ট ভাই! ১১৯ বলে ১৬৮ রান!

লখনউ এবং পন্থার পথ আলাদা হয়ে গিয়েছিল:

প্রসঙ্গত, আইপিএল ২০২৫-এর মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নেই লখনউ সুপার জায়ান্টস। তখন দিল্লি ক্যাপিটালস বিড সমান করার সুযোগ পেলেও, তারা করেনি। তবে পরবর্তী দুই সিজনে দল ও খেলোয়াড়, উভয়েরই প্রত্যাশা পূরণ হয়নি। তাই আলাদা হয়ে যায় লখনউ এবং পন্থার পথ। 

ঋষভ পন্থ ফিরলেন দিল্লি ক্যাপিটালসে:

অবশেষে আইপিএল ২০২৭-র আগে ১৫ কোটি টাকায় ফের দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থ ফিরলেন। তাঁর এই প্রত্যাবর্তনি শুধু দিল্লি সমর্থকরাইনন, নতুন করে আলোচনা নিতেছেন গোটা ক্রিকেট মহল। এখন দেখার, পুরনো দলে ফিরে পন্থ নিজের পারফরম্যান্স দেখাতে পারেন কিনা।

আরো পড়ুন: পদ্মশ্রী হাতে নিয়েই রোহিত শর্মার প্রতিক্রিয়া, ‘২৩শে জুন সব ধরনের জাদু নিয়ে আসছে’!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে