CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

পদ্মশ্রী হাতে নিয়েই রোহিত শর্মার প্রতিক্রিয়া, ‘২৩শে জুন সব ধরনের জাদু নিয়ে আসছে’!

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পদ্ম পুরস্কার প্রদানের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এই সম্মান পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন রোহিত। জানালেন, ২৩ জুন তাঁর জীবনের খুব বিশেষ একটি দিন। রোহিত লেখেন, উনিশ বছর আগে আজকের দিনেই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন তিনি। আর আজ সেই গল্পে আরও একটি গর্বের অধ্যায় যুক্ত হলো। আর কী বললেন রোহিত?

Rohit Sharma padmashri award
Rohit Sharma padmashri award

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পদ্ম পুরস্কার প্রদানের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র কাছ থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এই সম্মান পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন রোহিত। জানালেন, ২৩ জুন তাঁর জীবনের খুব বিশেষ একটি দিন। রোহিত লেখেন, উনিশ বছর আগে আজকের দিনেই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন তিনি। আর আজ সেই গল্পে আরও একটি গর্বের অধ্যায় যুক্ত হলো।

বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান আর অধিনায়ক রোহিত!

২০০৭ সালে ২৩ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে রোহিত শর্মা ভারতের হয়ে অভিষেক করেন। তবে, সেই ম্যাচে ব্যাট কিংবা বল করতে সুযোগ পাননি তিনি। তবুও দুর্দান্ত একটি ক্যাচের জন্য নজর কেড়েছিলেন রোহিত। তারপর ধীরে ধীরে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান আর অধিনায়ক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর জন্য কপিল দেবের খোলা চ্যালেঞ্জ: 'যখন তার বয়স ২০-২২ বছর হবে তখন আমরা বিচার করব'!

বিরাট ও রোহিত কে নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন!

আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মা আর বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। এত সমালোচনার মাঝে বিরাট আর রোহিতকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি মনে করেন, রোহিত আর বিরাটকে নিয়ে অযথা আলোচনা করা উচিত নয়।  দক্ষিণ আফ্রিকার মত কঠিন পরিবেশের মধ্যে বিশ্বকাপ খেলার জন্য অভিজ্ঞ ব্যাটসম্যানদের প্রয়োজন। 

অশ্বিন মনে করেন, রোহিত এবং বিরাট ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় রয়েছেন কিনা, সেই নিয়ে নির্বাচকদের দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত। তাঁরা যদি দলে থাকেন তবে আগামী এক বছর ধরে তাঁদের পূর্ণ সমর্থন আর আত্মবিশ্বাস দেওয়া প্রয়োজন। অশ্বিন বলেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন উঠলে প্রত্যেকটি ব্যর্থতার পর একই বিতর্ক শুরু হবে। তাতে দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

আরো পড়ুন: ‘এত্ত বড়’ একটা সিদ্ধান্তে সিলমোহর পড়ে গেল, বৈভব সূর্যবংশী সিনিয়রদের ড্রেসিংরুম ব্যবহার করতে পারবে না!

ট্যাগ:IndiaRohit Sharma

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে