CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

বৈভব সূর্যবংশীর জন্য কপিল দেবের খোলা চ্যালেঞ্জ: 'যখন তার বয়স ২০-২২ বছর হবে তখন আমরা বিচার করব'!

বৈভব সূর্যবংশীর অসাধারণ পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি কপিল দেব সহ অনেকেই। তবে তিনি মনে করেন, এখনও পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোই অপেক্ষা করছে মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য। খুব কম বয়সেই বৈভব নিজের প্রতিভার ছাপ ফেলেছেন বিশ্ব ক্রিকেটে। কিন্তু কপিল দেব মনে করেন, কয়েক বছর পরে প্রকৃত মূল্যায়ন করা সম্ভব, বিশেষত তাঁর বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে যখন পৌঁছাবে।

Kapil Dev on Vaibhav Suryavanshi
Kapil Dev on Vaibhav Suryavanshi

বৈভব সূর্যবংশী-র অসাধারণ পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি কপিল দেব সহ অনেকেই। তবে তিনি মনে করেন, এখনও পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোই অপেক্ষা করছে মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য। খুব কম বয়সেই বৈভব নিজের প্রতিভার ছাপ ফেলেছেন বিশ্ব ক্রিকেটে। কিন্তু কপিল দেব মনে করেন, কয়েক বছর পরে প্রকৃত মূল্যায়ন করা সম্ভব, বিশেষত তাঁর বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে যখন পৌঁছাবে।

শচীন টেন্ডুলকারের সঙ্গে বৈভবের তুলনা!

প্রায়ই বৈভব সূর্যবংশীকে শচীন টেন্ডুলকার-এর সঙ্গে তুলনা করা হয় থাকে। কারণ, তিনিও শচীনের মতোই কম বয়সে আলোড়ন সৃষ্টি করেছেন ভারতীয় ক্রিকেটে। ১৬ বছর বয়সে শচীন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এদিকে এখন ভারতের হয়ে বৈভব সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের দরজায়। এই নিয়ে কপিল দেব জানান, নিঃসন্দেহে বৈভব বিশেষ প্রতিভার অধিকারী, তবে শচীনের মতো দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে খেল যেতে পারবে কি না, সেটাই তাঁর আসল পরীক্ষা। তিনি মনে করেন, বৈভবের সামনে এখনও অনেকটা পথ চলা বাকি আছে।

অরেঞ্জ ক্যাপ জয়ের সঙ্গে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন বৈভব!

বৈভবের জন্য গত কয়েক মাস স্বপ্নের মতো ছিল। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রানের দারুণ ইনিংস খেলে শিরোপা জিতিয়েছিলেন ভারতকে। আইপিএলেও নিজের ব্যাটিং দিয়ে বৈভব সবার নজর কেড়ে নিয়েছেন। সিজনের শেষে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বৈভব। আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপজয়ী তিনিই। এমনকি এক আসরে সর্বাধিক ছক্কা মেরে ক্রিস গেইলের রেকর্ডও ভেঙেছেন বৈভব।

আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজের ভারতের হয়ে খেলছেন বৈভব:

বৈভব তাঁর ধারাবাহিক সাফল্যের পুরস্কার স্বরূপ প্রথমবার ডাক পেয়েছেন ভারতের সিনিয়র দলে। আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় টি-২০ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজে প্রথমে ফর্মহীন ছিলেন বৈভব। তবে ফাইনালে তাঁর ৯৪ রানের বিধ্বংসী ইনিংস নির্বাচকদের আস্থা বাড়িয়েছে।

আরো পড়ুন: ‘এত্ত বড়’ একটা সিদ্ধান্তে সিলমোহর পড়ে গেল, বৈভব সূর্যবংশী সিনিয়রদের ড্রেসিংরুম ব্যবহার করতে পারবে না!

প্রথম একাদশে সুযোগ পাবেন কি বৈভব?

বৈভবের আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা শুক্রবার। তিনি ইতিমধ্যেই প্রথমবারের মতো ভারতীয় দলের জার্সি ছুঁতে পারে আবেগাপ্লুত। যদিও শেষ পর্যন্ত প্রথম একাদশে তিনি সুযোগ পান কি না, সেটাই দেখার। 

 অবশ্য কপিল দেব শুধু বৈভবের জন্য নয়, শুভকামনা জানিয়েছেন সমগ্র ভারতীয় দলের জন্য। তিনি বলেন, এখন দলেরই সদস্য বৈভব । আর দলের সাফল্যই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই তরুণ প্রতিভার দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আরো পড়ুন: Virat Kohli's New Shoe Brand One8: খেলোয়াড় থেকে বিরাট এবার বড় ব্যবসায়ী, একদিনেই One8 লঞ্চ করে তাক লাগিয়ে দিলেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে