CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

Virat Kohli's New Shoe Brand One8: খেলোয়াড় থেকে বিরাট এবার বড় ব্যবসায়ী, একদিনেই One8 লঞ্চ করে তাক লাগিয়ে দিলেন!

মাঠের বাইরেও এবার নতুন অধ্যায়ের সূচনা করলেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ONE8 World-এর অধীনে কোহলি নিজের নতুন সিগনেচার ক্রিকেট ফুটওয়্যার উদ্বোধনই করে শুধু একটি প্রোডাক্টের প্রচারেই সীমাবদ্ধ নেই, তিনি ভারতের প্রথম সত্যিই বিশ্বমানের হাই-পারফরম্যান্স স্পোর্টস ব্র্যান্ড গড়ে তুলতে এগিয়ে যাচ্ছেন।

Virat Kohli One8 shoes
Virat Kohli One8 shoes

অ্যাজিলিটাস স্পোর্টসের সহ-প্রতিষ্ঠাতা বিরাট কোহলি!

বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন বহু ভারতীয় ক্রীড়াবিদরা। কিন্তু এবার সেই প্রচলিত ধারা থেকে বিরাট কোহলি বেরিয়ে এসে তিনি নিজেই পণ্য উন্নয়ন প্রক্রিয়ার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। তিনি নতুন জুতোর নকশা আর প্রযুক্তিগত উন্নয়নের প্রত্যেকটা ধাপে অ্যাজিলিটাস স্পোর্টসের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন।

সূত্রের খবর, কোহলি চূড়ান্ত মডেল অনুমোদনের পূর্বে মোট ১৭টি আলাদা আলাদা প্রোটোটাইপ বাতিল করে। আধুনিক ক্রিকেটের চাহিদা, দ্রুত দৌড়ানো, হঠাৎ দিক পরিবর্তন আর দীর্ঘক্ষণ মাঠে থাকার মতো বিষয়গুলি চিন্তাভাবনা করে প্রতিটি খুঁটিনাটি তিনি পরীক্ষা করেছেন। তাঁর কঠোর মানদণ্ডের জন্যই উন্নয়ন প্রক্রিয়াটি দীর্ঘ। তবে শেষ পর্যন্ত উন্নতমানের প্রোডাক্ট তৈরি করা সম্ভব হয়েছে।

কোহলির বিখ্যাত জার্সি নম্বরের নামেই জুতোর নাম!

চূড়ান্ত হওয়া জুতোটির নাম রাখা হয়েছে “১৮”। কোহলির বিখ্যাত জার্সি নম্বরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন নাম রাখা হয়েছে। তাঁর ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে এই নম্বরটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

আরো পড়ুন: IPL 2027: হার্দিককে দুইদিকে টানাটানি, রাজস্থান নাকা কলকাতা—কোনদিকে যাবেন হার্দিক?

বিরাটের এই জুতোর বিশেষত্ব:

প্রযুক্তিগত দিক থেকে নতুন এই ক্রিকেট খেলার জুতোটিতে আছে হালকা স্পাইক প্লেট, যা দ্রুত গতি বৃদ্ধি করতে ও শক্তিশালী ট্র্যাকশন নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি ফাস্ট বোলিং আর দীর্ঘ সময়ে ধরের শারীরিক পরিশ্রমের কারনে চাপ কমিয়ে খেলোয়াড়দের আরও স্বাচ্ছন্দ্য দিতে ও স্থিতিশীলতা প্রদান করবে উন্নত এনার্জি-রিটার্ন মিডসোল।

নকশার দিক থেকেও বিশেষভাবে নজর কেড়েছে এই ফুটওয়্যারটি। এর উপকরণ আর বুনন ঐতিহ্যবাহী লাল ক্রিকেট বল থেকে অনুপ্রাণিত। বিশেষজ্ঞরা মনে করছেন, কোহলির এহেন উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ভারতীয় ক্রীড়া শিল্পের জন্য। শুধু নিজের জনপ্রিয়তাকে কাজে না লাগিয়ে, বিশ্বমানের ক্রীড়া পণ্য প্রস্তুতের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় মব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

আরো পড়ুন: ১৫ বছর বয়সী বৈভবকে নিয়ে কেন এত ঘৃণা? বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়িয়ে এবার বড় বার্তা দিলেন অশ্বিন!

ট্যাগ:Virat Kohli

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে