CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

১৫ বছর বয়সী বৈভবকে নিয়ে কেন এত ঘৃণা? বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়িয়ে এবার বড় বার্তা দিলেন অশ্বিন!

সোশ্যাল মিডিয়ায় ভারতের উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে একের পর এক নেতিবাচক মন্তব্য আর ব্যক্তিগত আক্রমণ। এবার এই নিয়ে কড়া সমালোচনা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের এক ক্রিকেটারের সঙ্গে বৈভবের বিবাদকে কেন্দ্র করে একের পর এক ঘৃণাত্মক মন্তব্য নিয়ে তিনি উদ্বিগ্ন। কী বললেন অশ্বিন?

Ravichandran Ashwin on Vaibhav Suryavanshi
Ravichandran Ashwin on Vaibhav Suryavanshi

সোশ্যাল মিডিয়ায় ভারতের উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী-কে নিয়ে একের পর এক নেতিবাচক মন্তব্য আর ব্যক্তিগত আক্রমণ। এবার এই নিয়ে কড়া সমালোচনা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের এক ক্রিকেটারের সঙ্গে বৈভবের বিবাদকে কেন্দ্র করে একের পর এক ঘৃণাত্মক মন্তব্য নিয়ে তিনি উদ্বিগ্ন।

বৈভবকে নিয়ে কী বললেন অশ্বিন?

অশ্বিন এদিন বলেন, এসব মন্তব্য যদি ১৫ বছর বয়সী বৈভব পড়ে, তাহলে তাঁর মানসিক অবস্থার ওপর প্রভাব পড়বে। একটি মাঠের বিতর্কিত ঘটনার জন্য একজন কিশোর ক্রিকেটারকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ করা কিংবা ঘৃণা করা একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন অশ্বিন।

ট্রোলিংয়ের প্রবণতাকে বিপজ্জনক বললেন অশ্বিন!

তিনি আরও বলেন, “কী করে কেউ ওকে ঘৃণা করে? সবাই বলছে, আরও ম্যাচিওরিটি দেখানো উচিত ছিল ওর। কিন্তু ওর বয়স মাত্র ১৫ বছর, আমরা কি সেটা ভুলে গেছি? আমরাও একটা সময় শিশু ছিলাম, সেটাও কি ভুলে গেছি? আমাদের নিজেদের পরিবারেও এমন কম বয়সী সন্তান রয়েছে। এমন প্রবণতা সত্যি ভীষণ বিপদজনক।”

আরো পড়ুন: দিল্লি ক্যাপিটালসে ফেরার পরেই ঋষভকে এ কী বলে দিলেন অক্ষর প্যাটেল!

অশ্বিন আরও জানান, গঠনমূলক সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের মধ্যে তফাৎ করা প্রয়োজন। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া একজন কিশোরের থেকে অতিরিক্ত ম্যাচিওরিটি আশা করা একদম বাস্তবসম্মত নয়। বিচার করার আগে তাঁর বয়স আর অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় করা উচিত বলে মনে করেন অশ্বিন। 

ব্যক্তিগত আক্রমণ আর সমালোচনার জীবন দিলেন বৈভব:

প্রসঙ্গত, ভারত ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজে বৈভবকে স্লেজিং করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার বিশেন হালাম্বাগে। পরে শ্রীলঙ্কা ক্রিকেট ও হালাম্বাগেকে তাঁর এমন আচরণের জন্য শাস্তি দেওয়া হয়েছে। জবাবে, সমস্ত বিতর্ক পিছনে ফেলে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ২৯ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বৈভব। শিরোপা যেতে ভারত ‘এ’ দল।

আরো পড়ুন: ২০০৭ সালের ২৩ জুন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, আর ২০২৬ সালের ২৩ জুন 'পদ্মশ্রী' পেলেন 'হিটম্যান', রোহিতের ২৫ বছরের জার্নি কেমন ছিল?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে