CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

দিল্লি ক্যাপিটালসে ফেরার পরেই ঋষভকে এ কী বলে দিলেন অক্ষর প্যাটেল!

আইপিএল ২০২৭ সিজনের আগে ফের দিল্লি ক্যাপিটালসে কামব্যাক করতে চলেছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল পন্থের প্রত্যাবর্তনের পরেই দিলেন বার্তা । তিনি জানান, দলে ফিরে পন্থ পূর্ণ স্বাধীনতা পাবেন। তাঁর ওপর কোনও রকম অতিরিক্ত চাপ দেওয়া হবে না।

Axar Patel on Rishabh Pant's return to Delhi Capitals
Axar Patel on Rishabh Pant's return to Delhi Capitals

আইপিএল ২০২৭ সিজনের আগে ফের দিল্লি ক্যাপিটালসে কামব্যাক করতে চলেছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল পন্থের প্রত্যাবর্তনের পরেই দিলেন বার্তা । তিনি জানান, দলে ফিরে পন্থ পূর্ণ স্বাধীনতা পাবেন। তাঁর ওপর কোনও রকম অতিরিক্ত চাপ দেওয়া হবে না।

মঙ্গলবারের দল বদল দিল্লিতে পন্থ, লখনউতে কুলদীপ যাদব!

মঙ্গলবারই সম্পন্ন হয়েছে বহুল আলোচিত দলবদল। তাতে ১৫ কোটি টাকায় পন্থ দিল্লি ক্যাপিটালসে ফিরে এসেছেন। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। তার আগে আইপিএল ২০২৫-এ নিলামে পন্থ রেকর্ড ২৭ কোটি টাকায় লখনউ শিবিরে যোগ দেন। কিন্তু সেখানে পরপর দুটি মরসুম প্রত্যাশামতো পারফরম্যান্স করতে ব্যর্থ হন তিনি। 

পন্থকে নিয়ে কী বললেন অক্ষর প্যাটেল?

দিল্লি ক্যাপিটালসের তরফে প্রকাশ করা একটি ভিডিওতে অক্ষর প্যাটেল বলেন, পন্থের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র অধিনায়ক আর খেলোয়াড়ের নয়। একটা সময় তাঁকে নেতৃত্ব দিয়েছেন পন্থ। সবসময় পারস্পরিক বোঝাপড়া ছিল তাঁদের দুজনের মধ্যে। সেই জন্যই কোন নতুন চাকরি বা নিয়মের প্রশ্নই নেই।

অক্ষর মনে করেন, পন্থ একজন অভিজ্ঞ-সিনিয়র ক্রিকেটার। মাঠের কোন পরিস্থিতিতে কী করতে হয়, সেটা খুব ভালোভাবেই জানেন তিনি। তাই, তাঁর সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। 

আরো পড়ুন: ২০০৭ সালের ২৩ জুন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, আর ২০২৬ সালের ২৩ জুন 'পদ্মশ্রী' পেলেন 'হিটম্যান', রোহিতের ২৫ বছরের জার্নি কেমন ছিল?

দিল্লি ক্যাপিটালসের হয়ে পন্থের পারফরম্যান্স:

২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে দিল্লি ক্যাপিটালসের হয়ে পন্থ ১১১টি ম্যাচ খেলেছেন। দলের অধিনায়কত্বও করেছেন ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত। তাই অক্ষর মনে করেন, দিল্লির সঙ্গে তাঁর শুধু একজন ক্রিকেটারের সম্পর্ক নয়, বরং পরিবারের সদস্যের মতোই। 

অক্ষর বলেন, “এটাই ঋষভের ঘর। ও অনেক বছর ধরে এখানে খেলেছে। আমার পক্ষ থেকে কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনও বাড়তি চাপ ওর ওপর দেওয়া হবে না। আমরা চাই, ও শুধু নিজে স্বাভাবিক ভাবে খেলুক আর খেলা উপভোগ করুক।”

লখনউ সুপার জায়ান্টসের হয়ে পন্থের সময়টা মোটেই সুখকর ছিল না। কিন্তু অক্ষর বিশ্বাস করেন, বড় মাপের ক্রিকেটাররা কোনোদিনও তাঁদের শ্রেণি হারান না। সেই কারণে দিল্লিতে ফিরে এসে ফের নিজের সেরাটা দিয়ে পন্থ খেলবেন বলে আশা করছেন অক্ষর।

আরো পড়ুন: বিশ্বকাপের পর বড় চ্যালেঞ্জ! শ্রীলঙ্কা সফরেই শুরু গৌতম গম্ভীরের ‘নতুন ভারত’ গড়ার অভিযান!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে