CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

বিশ্বকাপের পর বড় চ্যালেঞ্জ! শ্রীলঙ্কা সফরেই শুরু গৌতম গম্ভীরের ‘নতুন ভারত’ গড়ার অভিযান!

টিম ইন্ডিয়ার আসন্ন শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। তিনটি টি-২০ আন্তর্জাতিক এবং তিনটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আয়োজিত এই সিরিজকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Gautam Gambhir India coach
Gautam Gambhir India coach

টিম ইন্ডিয়া-র আসন্ন শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। তিনটি টি-২০ আন্তর্জাতিক এবং তিনটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আয়োজিত এই সিরিজকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই সফরের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে।  

শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি!

সূচি অনুসারে, ২৬, ২৭ এবং ২৯ জুলাই শ্রীলঙ্কা-র পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এরপর দুই দল যাবে কলম্বোয়। সেখানে ১, ৪ এবং ৭ আগস্ট আর প্রেমদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে তিন ম্যাচের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ।

গৌতম গম্ভীরের কোচিংয়ে জাতীয় দলের আন্তর্জাতিক সিরিজ!

২২ জুলাই শ্রীলঙ্কায় যাবে টিম ইন্ডিয়া। সফরের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবেন ক্রিকেটাররা। টি-২০ বিশ্বকাপের এটাই ভারতের প্রথম বড় আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। তাই এই সিরিজকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এটাই টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর-এর কোচিংয়ে জাতীয় দলের আন্তর্জাতিক সিরিজ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, একজন ক্রিকেটার হিসেবে গম্ভীরের লড়াকু মানসিকতা আর কোচ হিসেবে তাঁর সাফল্যের অভিজ্ঞতা টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবে। 

আরো পড়ুন: Hardik Pandya: বিতর্ক থামছে না হার্দিককে নিয়ে, তাই এবার নতুন 'রূপে' ধরা দিতে চলেছেন হার্দিক!

টিম ইন্ডিয়ার পারফরম্যান্স দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা:

যদিও এখনো পর্যন্ত বিসিসিআইয়েরি তরফে শ্রীলঙ্কার সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়নি। তাই সিনিয়র ক্রিকেটারদের অংশগ্রহণ, তরুণদের সুযোগ আর নানান ফরম্যাটে নেতৃত্বে কে থাকবেন, সেদিকেই নজর সমর্থকদের। এবার দেখার যে, গৌতম গম্ভীরের নতুন অধ্যায়ে কতটা সফলভাবে নিজেদের প্রমাণ করতে পারে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার মাটিতে জয়যাত্রার মাধ্যমে নতুন কোন সূচনা করতে পারে কিনা ভারতীয় দল, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: মেয়েকে ক্রিকেট কিট কিনে দেওয়ার জন্য নিজের গয়না বিক্রি করে দিয়েছিলেন এই ক্রিকেটারের মা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে