CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

Hardik Pandya: বিতর্ক থামছে না হার্দিককে নিয়ে, তাই এবার নতুন 'রূপে' ধরা দিতে চলেছেন হার্দিক!

আইপিএলের আগামী সিজনে শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। দল পরিবর্তন থেকে অধিনায়কত্ব, সব মিলিয়ে ক্রিকেট মহল জমজমাট। তারই মধ্যে নতুন জল্পনা শুরু, পরবর্তী সিজনে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়ার। কিন্তু হঠাৎ কেন এমন জল্পনা শুরু হলো?

Hardik Pandya's new IPL team
Hardik Pandya's new IPL team

আইপিএলের আগামী সিজনে শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। দল পরিবর্তন থেকে অধিনায়কত্ব, সব মিলিয়ে ক্রিকেট মহল জমজমাট। তারই মধ্যে নতুন জল্পনা শুরু, পরবর্তী সিজনে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া-র।

মুম্বইয়ে ব্যর্থ হওয়ায় কি এবার রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব পাবেন হার্দিক?

বিগত কয়েকটি মরশুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিয়েছেন হার্দিক। কিন্তু প্রত্যাশিত সাফল্য আসেনি। বছর তিনেক আগে রোহিত শর্মার বদলে তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়। কিন্তু মাঠে  নেমে সেই বিতর্কের জবাব দিতে পারেননি, হার্দিক কিংবা তাঁর দল। সর্বশেষ মরশুমে নবম স্থানে আইপিএল অভিযান শেষ করেছে মুম্বই। তারপর থেকেই দলে পরিবর্তনের সম্ভাবনা আরো জোরদার হয়েছে। 

রাজস্থান ফ্র্যাঞ্চাইজির নজরে হার্দিক পাণ্ডেয়া!

সূত্রে জানা গিয়েছে, এবার দলে বড় পরিবর্তন করতে চলেছে নতুন মালিকানার আওতায় থাকা রাজস্থান রয়্যালস। আগের মরশুমে দলের নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান পরাগ। তবে পরের সিজনে অধিনায়ক হিসেবে কোন অভিজ্ঞ তারকা ক্রিকেটারকেই দায়িত্ব দিতে চাইছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির। সেই তালিকায় সবার আগে রয়েছেন হার্দিক পাণ্ডেয়া। এবার তাঁকে কেন্দ্র করে রাজস্থান নতুন দল তৈরি করার কথা  চিন্তাভাবনা করছে।

আরো পড়ুন: ভয়ানক চোটের কবলে পড়ে শেষ হয়ে যাবে বৈভবের কেরিয়ার? আচমকা এ কোন আশঙ্কার কথা উঠছে!

জয়সওয়ালের দিকে নজর মুম্বই ইন্ডিয়ান্সের:

অন্যদিকে, এই সম্ভাব্য দলবদলের অংশ হিসেবে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের দিকে নজর দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ঘদিন ধরে রাজস্থানের হয়ে খেললেও যশস্বী অধিনায়কত্বের দৌড়ে পিছিয়ে রয়েছেন। স্বাভাবিক ভাবেই তাঁর ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। অনেকে মনে করছিলেন সঞ্জু স্যামসন-এর পর নেতৃত্ব পাবেন তিনিই। যদিও সেই দায়িত্ব তুলে দেওয়া হয় রিয়ান পরাগের হাতে। 

হার্দিক ও যশস্বীর দল পরিবর্তন নিয়ে জল্পনা:

এছাড়াও রাজস্থানের উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী আসার পর তাদের প্রচারের কেন্দ্রবিন্দু এখন পরিবর্তন হয়েছে। তাই এবার নতুন চ্যালেঞ্জ নিতে অন্য দলে যোগদান করতে আগ্রহী হতে পারেন যশস্বী। মুম্বই ইন্ডিয়ান্স ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনায় অন্যতম মুখ হিসেবে যশস্বীকে দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা। তাই, মুম্বইয়ে যশস্বীর যোগদান আর অন্যদিকে হার্দিকের রাজস্থানে যোগদানের সম্ভাবনা প্রবল।

আরো পড়ুন: '...ও এখন স্লেজিং করছে', বৈভবকে নিয়ে বড় কথা বলে দিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে