CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

ভয়ানক চোটের কবলে পড়ে শেষ হয়ে যাবে বৈভবের কেরিয়ার? আচমকা এ কোন আশঙ্কার কথা উঠছে!

সময়ের সঙ্গে সঙ্গে আর পরিণত হচ্ছেন ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। বিশ্ব ক্রিকেটে তিনি নিজের প্রতিভার ছাপ রাখছেন। সম্প্রতি শ্রীলঙ্কায় আয়োজিত ভারত-এ দলের হয়ে প্রথম দিকে রান না পাওয়ার কারণে তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে প্রতিযোগিতার ফাইনালে বৈভব ২৯ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন।

Vaibhav Suryavanshi heavy bat problems
Vaibhav Suryavanshi heavy bat problems

সময়ের সঙ্গে সঙ্গে আর পরিণত হচ্ছেন ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। বিশ্ব ক্রিকেটে তিনি নিজের প্রতিভার ছাপ রাখছেন। সম্প্রতি শ্রীলঙ্কায় আয়োজিত ভারত-এ দলের হয়ে  প্রথম দিকে রান না পাওয়ার কারণে তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে প্রতিযোগিতার ফাইনালে বৈভব ২৯ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন।

বৈভবের আক্রমণাত্মক ব্যাটিং শৈলী আগামীতে বিপদে ফেলতে পারে তাঁকে!

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, ব্যাটিংয়ের বৈভবের সবচেয়ে বড় শক্তি হল তাঁর দুর্দান্ত হাতের গতি। কবজি আর কনুইয়ের দুর্দান্ত ব্যবহারে যেভাবে বলকে তিনি সীমানার বাইরে পাঠিয়ে দেন, তাতে কিংবদন্তি ক্রিকেটারদের কথা মনে পড়ে যায় অনেক সময়। বৈভবের এই আক্রমণাত্মক ব্যাটিং শৈলী আগামী দিনে উদ্বেগের কারণ হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বৈভবকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার ড্যারিল কালিনান!

দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার ড্যারিল কালিনান বৈভবকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে সতর্ক করে তিনি বলেন, বৈভবের বিস্ফোরক ব্যাটিং অতিরিক্ত চাপ সৃষ্টি করছে তাঁর শরীরের উপর। মাত্র ১৫ বছর বয়সী বিষ্ময় বালক প্রতিনিয়তই ভারী ব্যাটের মাধ্যমে এত জোরে শট খেলে চলেছে। আগামী দিনে তাঁর জয়েন্ট আর লিগামেন্টের সমস্যা দেখা দিতে পারে। 

বৈভবের মতোই ব্যাটিং করা শচীনের ক্যারিয়ার পড়েছিল প্রশ্নের মুখে:

২০০৪ সালে ঘটা এক গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরে কালিনান বলেন, কনুইয়ের গুরুতর সমস্যার জন্য ক্রিকেট জীবন নিয়ে সংকটের মুখে পড়েছিলেন শচীন তেন্ডুলকর। ক্যারিয়ারের শুরুর দিকে শচীন নিজেও ঠিক বৈভবের মতোই প্রচন্ড জোরে ঘন ঘন ব্যাট ঘোরাতেন। এর ফলে বৈভবের ব্যাটিং স্টাইল তাঁর ভবিষ্যতের জন্য যে কতটা নিরাপদ হবে, সেই নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। 

আরো পড়ুন: '...ও এখন স্লেজিং করছে', বৈভবকে নিয়ে বড় কথা বলে দিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার!

প্রাক্তন এই ক্রিকেটারের মনে করেন, বর্তমানে ভারী ব্যাটের ব্যবহার আর ব্যস্ত খেলার সময়সূচি ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তাঁদের সময়ে অনেক খেলোয়াড় তুলনামূলক কম ক্রিকেট খেলেও কবজি আর কনুইয়ের সমস্যায় ভুগেছেন। তাই এই মুহূর্তে বিশ্রাম, সঠিক পরিচর্যা আর কাজের চাপ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ শারীরিক বিকাশের পর্যায়ে থাকা বৈভবের। 

প্রসঙ্গত, বৈভব ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই দেশের সবচেয়ে বড় ঘরোয়া টি-২০ প্রতিযোগিতার মরসুম জুড়ে খেলেছেন। তারপর শ্রীলঙ্কা সফরে সুযোগ পেয়েছেন। বর্তমানে আয়ারল্যান্ডে ভারতীয় টি-২০ দলে তিনি অভিষেকের অপেক্ষায়। মাঠে বৈভবের অসাধারণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে ঠিকই, কিন্তু তাঁর দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য কাজের চাপ নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া উচিত বিসিসিআইয়ের।

আরো পড়ুন: সন্তান জন্ম দিলে কি আর মহিলাদের ক্রিকেট খেলা যাবে না? জয় শাহ বলে দিলেন বড় কথা...!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে