CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

'...ও এখন স্লেজিং করছে', বৈভবকে নিয়ে বড় কথা বলে দিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার!

বৈভব সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের কিংবদন্তি স্টুয়ার্ট ব্রড। মাত্র ১৫ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে খেলবে। সেই দৃশ্য দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্টুয়ার্ট ব্রড। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বৈভব মাত্র ১১ বলে লিস্ট-এ ক্রিকেটের, দ্রুততম হাফ সেঞ্চুরি করে দের শিরোনামে উঠে এলেন। বৈভবের প্রশংসা করে কী বললেন স্টুয়ার্ট ব্রড?

Stuart Broad on Vaibhav Suryavanshi
Stuart Broad on Vaibhav Suryavanshi

বৈভব সূর্যবংশী-কে নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের কিংবদন্তি স্টুয়ার্ট ব্রড। মাত্র ১৫ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে খেলবে। সেই দৃশ্য দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্টুয়ার্ট ব্রড। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বৈভব মাত্র ১১ বলে লিস্ট-এ ক্রিকেটের, দ্রুততম হাফ সেঞ্চুরি করে দের শিরোনামে উঠে এলেন।

বৈভবে মুগ্ধ ব্রড:

সম্প্রতি ব্রড ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে জানান, সব ধরনের গুণ রয়েছে বৈভবের মধ্যে। এমনকি  এই কিশোর ক্রিকেটার প্রতিপক্ষের স্লেজিংয়ের জবাব দিতেও শুরু করেছে। ডারহামে আয়োজিত ভারতের প্রথম টি-২০ ম্যাচে বৈভবকে খেলতে দেখতে চান ব্রড। তিনি জানান, ইতিমধ্যেই এই তরুণের প্রতিভায় মুগ্ধ হয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে স্লেজিংয়ের জবাব দিলেন বৈভব!

ত্রি-দেশীয় ‘এ’ সিরিজে প্রথমে ব্যর্থ হলেও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে স্লেজিংয়ের জবাব বৈভব দিয়েছেন ব্যাট হাতে। মাত্র ২৯ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংসে ১০টি চার ও ৮টি ছক্কা মারেন বৈভব। ম্যাচ চলাকালীন সময়ে বৈভব উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। 

দীনেশ কার্তিকের থেকেও বৈভবের প্রশংসা শুনেছেন ব্রড! 

ব্রড আরও বলেন, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচ দীনেশ কার্তিকের থেকেও বৈভবকে নিয়ে অনেক অসাধারণ প্রশংসার কথা শুনেছেন। কার্তিক মনে করেন, এই কিশোরের প্রতিভা কল্পনার অতীত। আগামী দিনে অন্য উচ্চতায় পৌঁছাতে পারে সে।

আরো পড়ুন: সন্তান জন্ম দিলে কি আর মহিলাদের ক্রিকেট খেলা যাবে না? জয় শাহ বলে দিলেন বড় কথা...!

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জস বাটলার। কী জানালেন?

ব্রডের সঙ্গে একমত পোষণ করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জস বাটলার। তিনি বলেন, এত কম বয়সে যেভাবে বৈভব একের পর এক রেকর্ড গড়ছে, তা আগে কখনও দেখেনি ক্রিকেট বিশ্ব। বাটলারের মতে, ইংল্যান্ডকে আগামী টি-২০ সিরিজে বৈভবকে বিশেষভাবে সামলানোর পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এদিকে, বৈভবের বয়স মাত্র ১৫ বছর। তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ ব্যবস্থা করেছে। ইংল্যান্ড সফরে তার সঙ্গে। তার বিসিসিআই বাবা-মাকেও থাকার অনুমতি দিয়েছে। বাটলার মনে করেন, ক্রিকেটপ্রেমীরা আগামী কয়েক দশক ধরে বৈভব সূর্যবংশীর ব্যাটিং উপভোগ করার জন্য সুযোগ পাবেন।

আরো পড়ুন: 'চাকরি' পাকা হল না! এই দুজন তাবড় ক্রিকেটার সেঞ্চুরি করেও টিম ইন্ডিয়ায় জায়গা পেলেন না!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে