CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

'চাকরি' পাকা হল না! এই দুজন তাবড় ক্রিকেটার সেঞ্চুরি করেও টিম ইন্ডিয়ায় জায়গা পেলেন না!

ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমন গিল। ১৫ সদস্যের দলে তারকা ব্যাটার রোহিত শর্মা আর বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটেছে। পাশাপাশি সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। কিন্তু এরই মধ্যে দলের জায়গা না পাওয়া তিন ক্রিকেটারকে নিয়ে চলছে জোড় আলোচনা। তাঁরা কারা?

Yashasvi jaiswal left out of Indian team
Yashasvi jaiswal left out of Indian team

ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমন গিল। ১৫ সদস্যের দলে তারকা ব্যাটার রোহিত শর্মা আর বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটেছে। পাশাপাশি সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে।

অভিজ্ঞতা আর তরুণ প্রতিভাদের সমন্বয়ে দল গড়ল বিসিসিআই!

আসন্ন বড় আইসিসি প্রতিযোগিতাগুলিকে মাথায় রেখে নির্বাচকরা অভিজ্ঞতা আর তরুণ প্রতিভাদের সমন্বয়ে দল গড়েছেন। রোহিত ও বিরাটের ফেরায় আরও শক্তিশালী হবে ভারতের ব্যাটিং বিভাগ, এমনটাই মনে করছেন সকলে। অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্বে শ্রেয়স আইয়ার-কে এনে তাঁর নেতৃত্ব গুণে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

দলে জায়গা না পাওয়ায় এই তিন ক্রিকেটারকে নিয়ে চলছে জল্পনা!

যদিও দল ঘোষণার পর থেকেই তিন ক্রিকেটারকে নিয়ে হচ্ছে সব থেকে বেশি আলোচনা। সম্প্রতিক সময়ে দারুন প্রশ্ন করেও দলে জায়গা হলো না তাঁদের। তাঁদের দলে জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

দলে অনুপস্থিত যশস্বী জয়সওয়াল:

সবচেয়ে বড় চমক হল যশস্বী জয়সওয়ালের অনুপস্থিতি। সম্প্রতি দুর্দান্ত ফর্মে ছিলেন তরুণ এই বাঁহাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৬ রানের শতরানের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেন। শেষ তিন ওয়ানডে ইনিংসে দুটি সেঞ্চুরি করার পর তাঁর নাম নেই ইংল্যান্ড সফরের দলে।

নির্বাচকদের উপেক্ষার শিকার হলেন ঋতুরাজ গায়কোয়াড়ও:

ঋতুরাজ গায়কোয়াড়ও নির্বাচকদের উপেক্ষার শিকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে চার নম্বরে মাঠে নেমে ১০৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। কিন্তু এবারেও জাতীয় দলের জায়গা হল না তাঁর।

আরো পড়ুন: একেবারে ঐতিহাসিক মূহুর্ত! বিরাট রেকর্ড গড়ে ফেললেন হারমানপ্রীত কৌর!

দলে জায়গা হলো না ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজের:

অন্যদিকে, বাদ পড়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের সুইং-সহায়ক পরিবেশে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারতেন সিরাজ। আইপিএল ২০২৬-এ ১৭টি ম্যাচে ১৯ উইকেট তুলেও নির্বাচকদের আস্থা অর্জনে ব্যর্থ। ভারতের হয়ে ৫০টি ওয়ানডেতে ৭৬টি উইকেট তাঁর ঝুলিতে রয়েছে। তাতেও দলে জায়গা না হওয়ায় বিষয় প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভবিষ্যৎ পরিকল্পনা আর দলীয় ভারসাম্যের কথা চিন্তাভাবনা করেই নির্বাচকরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন অনেকেই। জয়সওয়াল, ঋতুরাজ আর সিরাজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে আরোও বিতর্ক যে সৃষ্টি হবে, তা বলাই যায়। এবার শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দলের ইংল্যান্ডের মাটিতে কেমন পারফরম্যান্স করে, সেদিকেই নজর থাকবে।

আরো পড়ুন: 'আমি এটা নিয়ে আর পারছি না', আচমকা কেন এমন বললেন বিরাট কোহলি?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে