CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%
নিউজ

একেবারে ঐতিহাসিক মূহুর্ত! বিরাট রেকর্ড গড়ে ফেললেন হারমানপ্রীত কৌর!

আন্তর্জাতিক ক্রিকেটে এবার নতুন ইতিহাসের লিখলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। পুরুষ ও মহিলা আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে হরমনপ্রীত কৌর প্রথম খেলোয়াড় হিসেবে ২০০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার এক বিরল কৃতিত্ব অর্জন করেছেন। কৃতিত্বের পুরস্কার স্বরূপ কী পেলেন হরমনপ্রীত?

Harmanpreet Kaur 200 matches
Harmanpreet Kaur 200 matches

আন্তর্জাতিক ক্রিকেটে এবার নতুন ইতিহাসের লিখলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। পুরুষ ও মহিলা আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে হরমনপ্রীত কৌর প্রথম খেলোয়াড় হিসেবে ২০০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার এক বিরল কৃতিত্ব অর্জন করেছেন।

ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন হরমনপ্রীত কৌর!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রবিবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতেই ভারত অধিনায়ক হরমনপ্রীত এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে একাধিক সাফল্য অর্জনের পর এবার হরমনপ্রীত নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন। 

দেশের অন্যতম সেরা ক্রিকেটার হরমনপ্রীত!

২০০৯ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। ওই বছরের জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তিনি প্রথমবার ভারতের জার্সি পরে মাঠে নামেন। তারপর ধাপে ধাপে হরমনপ্রীত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে।

অমল মজুমদার ও সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা:

ম্যাচের আগে এই বিশেষ উপলক্ষে দলের বৈঠকে হরমনপ্রীতের হাতে ‘২০০’ লেখা একটি বিশেষ জার্সি এবং স্মারক ক্যাপ তুলে দিলেন প্রধান কোচ অমল মজুমদার ও সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা

কী জানালেন হরমনপ্রীত:

মাইলফলক ছোঁয়ার মুহূর্তে আবেগঘন প্রতিক্রিয়া দিয়ে হরমনপ্রীত জানান, “এটি সত্যিই এক অসাধারণ যাত্রা। এতদূর পৌঁছতে পারব কখনও ভাবিনি। ঈশ্বর, পরিবার, বন্ধু বান্ধব, বিসিসিআই ও সতীর্থদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। তাঁদের সমর্থন ছাড়া কখনোই এই সাফল্য সম্ভবই হতো না।”

প্রেমা রাওয়াতকেও শুভেচ্ছা জানালেন হরমনপ্রীত:

হরমনপ্রীত শুভেচ্ছা জানান একই ম্যাচে অভিষেক হওয়া প্রেমা রাওয়াতকেও। তিনি বলেন, “২০০তম ম্যাচ খেলতে গিয়ে মনে হচ্ছে, আমিই অতিরিক্ত স্নায়ুচাপে আছি। কিন্তু অনেক শান্ত দেখাচ্ছে ওকে। ও ম্যাচটা উপভোগ করবে।”

আরো পড়ুন: Varun Chakraborty: এত ট্যালেন্টেড ক্রিকেটার, তাও টিম ইন্ডিয়ায় জায়গা হল না! এবার জানা গেল আসল কারণ!

হরমনপ্রীত কৌরের পর রইলেন কারা?

বর্তমানে হরমনপ্রীত কৌর মহিলা ক্রিকেটে সর্বাধিক টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন। তাঁর পরে অবস্থান করছেন ১৮৪ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের সুজি বেটস। পরপর রয়েছেন ১৮৩ ম্যাচ খেলে ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ, অস্ট্রেলিয়ার এলিস পেরি (১৭৭) আর ভারতের স্মৃতি মান্ধানা (১৬৯)।

পুরুষ ক্রিকেটারদের তালিকা:

অন্যদিকে পুরুষ ক্রিকেটারদের তালিকায় সর্বাধিক টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে রেকর্ড গড়েছেন ১৬৩ টি ম্যাচে অংশ নিয়েআয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের। তালিকায় রয়েছেন ভারতের ১৫৯ টি ম্যাচে খেলা রোহিত শর্মা, ১৫৭ ম্যাচে অংশ নেওয়া আয়ারল্যান্ডের জর্জ ডকরেল, ১৫৫ ম্যাচ খেলা ইংল্যান্ডের জস বাটলার সহ ১৫২ ম্যাচে খেলা আফগানিস্তানের মোহাম্মদ নবী।

আরো পড়ুন: দেশের হয়ে খেলে এই প্রতিদান! নোঙরা ট্রোলিংয়ের শিকার স্মৃতি মন্ধানা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে