CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

Varun Chakraborty: এত ট্যালেন্টেড ক্রিকেটার, তাও টিম ইন্ডিয়ায় জায়গা হল না! এবার জানা গেল আসল কারণ!

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়। চোটের জন্য সিরিজ থেকে স্পিনার বরুণ চক্রবর্তী ছিটকে গিয়েছেন। তাঁর বদলে প্রিন্স যাদবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কীভাবে চোট পেলেন বরুণ চক্রবর্তী?

Varun Chakravarthy injury update
Varun Chakravarthy injury update

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়। চোটের জন্য সিরিজ থেকে স্পিনার বরুণ চক্রবর্তী ছিটকে গিয়েছেন। তাঁর বদলে প্রিন্স যাদবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতের আয়ারল্যান্ড সফরের থাকছেন না বরুণ চক্রবর্তী!

ভারতের আয়ারল্যান্ড সফরের দুই ম্যাচের টি-২০ সিরিজ আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে। ভারতীয় দলের হয়ে এই সিরিজেই অভিষেক হওয়ার সম্ভাবনা থাকছে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর। বরুণ চক্রবর্তীও প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। কিন্তু বিসিসিআই সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠার কারণে সিরিজে অংশ নিতে তিনি পারবেন না।

পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন বরুণ!

বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে সেন্টার অফ এক্সেলেন্সে বরুণ পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। তিনি আইপিএলের সময় চোট পেয়েছিলেন বাঁ-পায়ের গোড়ালিতে। সেই জন্য আয়ারল্যান্ড সফরের জন্য তাঁকে বিবেচনা করা হয়নি।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ চলাকালীন চোট লাগে বরুণের গোড়ালিতে। পরে জানা যায়, তাঁর ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ ধরা পড়েছে। চোটের কারণে একটি ম্যাচে বিশ্রামে থাকলেও পরবর্তীকালে ফের মাঠে নামেন তিনি। সম্পূর্ণ করেন নিজের চার ওভারের স্পেলও।

আরো পড়ুন: দেশের হয়ে খেলে এই প্রতিদান! নোঙরা ট্রোলিংয়ের শিকার স্মৃতি মন্ধানা!

বরুণের অনুপস্থিতিতে আসছেন রবি বিষ্ণোই:

বরুণের অনুপস্থিতিতে রবি বিষ্ণোই হবেন ভারতের স্পিন আক্রমণের অন্যতম ভরসা। দীর্ঘ সময় ধরে এই লেগস্পিনার জাতীয় দলের বাইরে থাকার পর, আবার সুযোগ পাচ্ছেন। দলে নিজের জায়গাকে আরও শক্ত করে তোলার জন্য বড় সুযোগ তৈরি হয়েছে।

অন্যদিকে, চোট থাকা অবস্থায় বরুণকে আইপিএলে খেলানো হয়েছিল কি না কিংবা বর্তমান পরিস্থিতির উপর তাঁর প্রভাব পড়েছে কি না, সে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই বা সংশ্লিষ্ট কোনও পক্ষ। তাই বিষয়টি নিয়ে যে জল্পনা চলছে, তার সত্যতা এখনও নিশ্চিত হয়নি।

আরো পড়ুন: Virat Kohli: আর আইপিএলে খেলবেন না 'কিং' কোহলি? বিরাট ইঙ্গিত মিলল আরসিবি-র তরফে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে