CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3607 BT vs JK +0.00%M3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3607 BT vs JK +0.00%M3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%
নিউজ

দেশের হয়ে খেলে এই প্রতিদান! নোঙরা ট্রোলিংয়ের শিকার স্মৃতি মন্ধানা!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের চেহারা নিয়ে ট্রোলিংয়ের কড়া জবাব দিলেন টিম ইন্ডিয়ার মহিলা দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা। একটি অনুষ্ঠানে তাঁর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর পেশিবহুল হাত নিয়ে অনেকেই কটাক্ষ করেন। এবার সমালোচনার কড়া বার্তা দিলেন এই ভারতীয় ক্রিকেটার। ঠিক কী জানালেন তিনি?

Smriti Mandhana talks about body shaming
Smriti Mandhana talks about body shaming

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের চেহারা নিয়ে ট্রোলিংয়ের কড়া জবাব দিলেন টিম ইন্ডিয়ার মহিলা দল-এর তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা। একটি অনুষ্ঠানে তাঁর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর পেশিবহুল হাত নিয়ে অনেকেই কটাক্ষ করেন। এবার সমালোচনার কড়া বার্তা দিলেন এই ভারতীয় ক্রিকেটার।

স্মৃতি মন্ধানাকে নিয়ে সোস্যাল মিডিয়ায় ট্রোলিং!

স্মৃতি স্পষ্ট জানান, একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদের শরীর প্রতি বছর ধরে কঠোর পরিশ্রম করে নিয়মিত অনুশীলন আর আত্মত্যাগের ফল। দেশের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতায় অংশ নিতে হলে অত্যন্ত জরুরি হল শারীরিকভাবে শক্তিশালী হওয়া। তাই তাঁর শারীরিক গঠন নিয়ে সমালোচনা করা মানেই ক্রীড়াবিদের পরিশ্রমকে অবমূল্যায়ন করা।

স্মৃতির স্পষ্ট মন্তব্য:

স্মৃতি আরোও বলেন, “আমি এমন এক পোশাক পরেছিলাম, সেখানে আমার হাত দেখা যাচ্ছিল। তারপর অনেকেই ট্রোল করতে শুরু করেন আমার পেশি নিয়ে। আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করি।তাই সর্বোচ্চ স্তরে ভালো পারফর্ম করতে গেলে সেই অনুযায়ী আমাকে নিজের শরীরকে প্রস্তুত করতে হয়।”

আরো পড়ুন: Virat Kohli: আর আইপিএলে খেলবেন না 'কিং' কোহলি? বিরাট ইঙ্গিত মিলল আরসিবি-র তরফে!

স্মৃতির বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দারুন সমর্থন পেয়েছে। তাঁর পাশে দাঁড়িয়েছেন অসংখ্য ক্রিকেটপ্রেমী আর অনুরাগীরা। চেহারার ভিত্তিতে নয়, বরং দক্ষতা আর সাফল্যের ভিত্তিতে একজন মহিলা ক্রীড়াবিদকে বিচার করা উচিত। অনেকেই মনে করেন, সমাজে মহিলাদের চেহারা নিয়ে স্মৃতির এই জবাব প্রচলিত ধারণা আর স্টেরিওটাইপের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

বডিশেমিংয়ের শিকার স্মৃতি মন্ধানা!

এই ঘটনাকে নিয়ে মহিলা ক্রীড়াবিদদের নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি, বডি-শেমিং আর লিঙ্গভিত্তিক প্রত্যাশা নিয়ে শুরু হল নতুন আলোচনা। স্মৃতি মন্ধানা মনে করে, তাঁর পেশি কোনও লুকিয়ে রাখার বিষয় নয়। তার পরিবর্তে তা তাঁর নিষ্ঠা, কঠোর পরিশ্রম আর দেশের জন্য সর্বোচ্চ পর্যায়ে খেলার প্রস্তুতির প্রতীক।

আরো পড়ুন: Team India Squad for ODI against England: ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে আরও শক্তিশালী হল টিম ইন্ডিয়া, জায়গা হল বিরাট-বুমরাহের!

ট্যাগ:IndiaSmriti Mandhana

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে