CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

Virat Kohli: আর আইপিএলে খেলবেন না 'কিং' কোহলি? বিরাট ইঙ্গিত মিলল আরসিবি-র তরফে!

বিরাট কোহলি আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্পর্ক ঠিক যেন, এক অপরের পরিপূরক। দীর্ঘদিন ধরে চলে আসা এই আবেগঘন বন্ধন আগামী দিনেও অটুট থাকবে বলে জানালেন আরসিবির সিইও রাজেশ মেনন। বিরাট কোহলির অবসর বা ভবিষ্যৎ নিয়ে একাধিক জল্পনার মধ্যে, রাজেশ মেনন স্পষ্ট জানালেন, ক্রিকেট থেকে কোহলি অবসর নিলেও আরসিবির সঙ্গে তাঁর বন্ধন অটুট থাকবে। কেন একথা বললেন মেনন?

Virat Kohli RCB future in doubt
Virat Kohli RCB future in doubt

বিরাট কোহলি আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র সম্পর্ক ঠিক যেন, এক অপরের পরিপূরক। দীর্ঘদিন ধরে চলে আসা এই আবেগঘন বন্ধন আগামী দিনেও অটুট থাকবে বলে জানালেন আরসিবির সিইও রাজেশ মেনন। বিরাট কোহলির অবসর বা ভবিষ্যৎ নিয়ে একাধিক জল্পনার মধ্যে, রাজেশ মেনন স্পষ্ট জানালেন, ক্রিকেট থেকে কোহলি অবসর নিলেও আরসিবির সঙ্গে তাঁর বন্ধন অটুট থাকবে।

সাক্ষাৎকারে বিরাটের আইপিএল খেলা নিয়ে কী জানালেন মেনন?

এক সাক্ষাৎকারে মেনন জানান, “বিরাট আর আরসিবি মানেইএকই মুদ্রার এপিঠ-ওপিঠ। আইপিএলের  একদম প্রথম থেকে এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে বড় মুখ হলেন বিরাট কোহলি। মাঠে হোক কিংবা মাঠের বাইরে, বিরাটকে ছাড়া আরসিবির পরিচয় সত্যিই অসম্পূর্ণ"। অবসর গ্রহণের পরেও আরসিবি থেকে কোহলির দূরত্ব কল্পনাতেও আসে না বলে জানিয়েছেন মেনন। 

অধিনায়ক না হয়েও আরসিবির প্রাণকেন্দ্র বিরাট!

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুমে ফের চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল ফাইনালে ৫ উইকেটে গুজরাট টাইটান্সকে ধরাশায়ী করে টানা দ্বিতীয়বার ট্রফি জেতে বেঙ্গালুরু। সেই ম্যাচে কোহলি ৪২ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বিরাট কোহলি। তিনি অধিনায়ক না হয়েও দলের বারবার প্রাণকেন্দ্র হয়ে ওঠেন।

আরো পড়ুন: Team India Squad for ODI against England: ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে আরও শক্তিশালী হল টিম ইন্ডিয়া, জায়গা হল বিরাট-বুমরাহের!

বিরাটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মেনন:

কোহলির ভবিষ্যৎ নিয়েও মেনন আশাবাদী। তিনি মনে করেন, “ আগামী তিন থেকে চার বছর খেলবে বিরাট, আমি নিশ্চিত। এখনও সে সম্পূর্ণ ফিট। আর সবচেয়ে বড় কথা হল, তাঁর জেতার খিদে একটুও কমেনি।”

আন্তর্জাতিক ক্রিকেটেও কোহলির দুর্দান্ত ফর্ম:

গত আইপিএল সিজনে ১৬টি ম্যাচে ৬৭৫ রান করেন বিরাট কোহলি। তাঁর গড় ছিল ৫৬.২৫ আর স্ট্রাইক রেট প্রায় ১৬৬। তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত ছন্দে ছিলেন। আগের বছরে ১৩টি ওয়ানডে ম্যাচে ৬৫১ রান করেন কোহলি। এর মধ্যে ছিল তিনটি শতরান সহ চারটি অর্ধশতরান। সব মিলিয়ে বলা যায়, বিরাটের অবসর নিয়ে বারবার আলোচনা চললেও—‘কিং কোহলি’ এখনও বেশ কিছু বছর ক্রিকেটে রাজত্ব করবেন বলে, আরসিবির বিশ্বাস।

আরো পড়ুন: টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেলেন এই 'খতরনাক' ব্যাটার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে