CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেলেন এই 'খতরনাক' ব্যাটার!

টি-২০ ক্রিকেটে এবার নতুন ইতিহাস লিখে কাইরন পোলার্ড। এমআই নিউ ইয়র্কের হয়ে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ২০২৬-এ দারুন শতরান করে পুরুষদের টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড এবার নিজের নামে লেখালেন তিনি। ফলস্বরূপ ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ডকে পিছনে ফেলেছেন এই ক্যারিবিয়ান তারকা। কেমন ছিল এদিনের ম্যাচ?

Kieron Pollard breaks Chris Gayle's record
Kieron Pollard breaks Chris Gayle's record

টি-২০ ক্রিকেটে এবার নতুন0 ইতিহাস লিখে কাইরন পোলার্ড। এমআই নিউ ইয়র্কের হয়ে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ২০২৬-এ দারুন শতরান করে পুরুষদের টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড এবার নিজের নামে লেখালেন তিনি। ফলস্বরূপ ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ডকে পিছনে ফেলেছেন এই ক্যারিবিয়ান তারকা। 

গেইলের ১৪,৫৬২ রানের রেকর্ড ভাঙলেন পোলার্ড!

ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে শনিবার ৫৬ বলে পোলার্ড ১০০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ইনিংস চলাকালীন তিনি একটি ছক্কা হাঁকিয়ে গেইলের ১৪,৫৬২ রানের রেকর্ড ছাড়িয়ে যান। ম্যাচের শেষে পোলার্ডের টি-২০ ক্যারিয়ারের ৭৩৬টি ম্যাচে অংশ নিয়ে মোট রান রয়েছে ১৪,৫৮২।

আরও রেকর্ড গড়লেন পোলার্ড!

এই কীর্তি গড়ে শুধু সর্বোচ্চ রান সংগ্রাহকই নন পোলার্ড, টি-২০ ইতিহাসে ৭০০-র বেশি ম্যাচ অংশ নেওয়া একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি নিজের অবস্থান আরও মজবুত করলেন। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে প্রায় দুই দশক ধরে খেলে এই দারুন সাফল্য অর্জন করেছেন তিনি।

ব্যক্তিগত ঐতিহাসিক রেকর্ডে জয় পেল না পোলার্ডের দল:

তবে ব্যক্তিগত ঐতিহাসিক কীর্তিতেও দলকে জয় এনে দিতে পারেননি পোলার্ড। প্রথমে ওয়াশিংটন ফ্রিডম ব্যাট করে ৫ উইকেটে ২৪৫ রানের বিরাট স্কোর গড়ে। সেই ইনিংসে নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল ওয়েন। মাত্র ৬৮ বলে তিনি ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর অধিনায়ক নিকোলাস পুরান গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন। মাত্র ৬৪ রানে এমআই নিউ ইয়র্ক ৫ উইকেট হারিয়ে ফেলে ম্যাচ থেকেই ছিটকে যায় ।

আরো পড়ুন: জয়সওয়ালের সেঞ্চুরি কি রোহিতের ভবিষ্যৎ নিয়ে খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে?

শুরু হল পোলার্ডের লড়াই:

সেখান থেকেই একর লড়াই শুরু হয় পোলার্ডের। রোমারিও শেফার্ড এআরবং করবিন বশের সঙ্গে জুটি বেঁধে দলের লড়াই চালিয়ে যান তিনি। শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন ১০০ রানে। তাঁর ইনিংসে ছিল ১১টি চার আর ৪টি ছক্কা।

যদিও ৩০ রানে ম্যাচে হারে এমআই নিউ ইয়র্ক। পোলার্ডের শতরানের জন্য তিনি এখন টি-২০ ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক।

আরো পড়ুন: Vaibhav vs Yashasvi: যশস্বীর জায়গা পাকা, তাহলে কি এবার চাপে পড়ে গেল বৈভব?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে