CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

Vaibhav vs Yashasvi: যশস্বীর জায়গা পাকা, তাহলে কি এবার চাপে পড়ে গেল বৈভব?

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ দুই তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে একই ফ্র্যাঞ্চাইজি ওপেনিং করলেও, আন্তর্জাতিক আর ‘এ’ দলের ক্রিকেটে তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্সে বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে।

Yashasvi Jaiswal and Vaibhav Suryavanshi in India
Yashasvi Jaiswal and Vaibhav Suryavanshi in India

ভারত-আফগানিস্তান ওয়ানডে সিরিজে বিস্ফোরক যশস্বী জয়সওয়াল!

ভারত-আফগানিস্তান একদিনের সিরিজে সুযোগ পেয়ে যশস্বী জয়সওয়াল নিজেকে দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। সিরিজের প্রথম ব্যর্থ হলেও, শেষ সুযোগগুলোকেই কাজে লাগিয়ে তিনি পরপর দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। চোটের কারণে বিরাট কোহলি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তারপরেই যশস্বীর জন্য একাদশের দরজা খুলে গিয়েছে। নিজের স্বাভাবিক ওপেনিং পজিশন ছেড়ে অধিনায়ক শুভমন গিল তিন নম্বরে নেমে ওপেন করার সুযোগ দেন যশস্বীকে। তবে লখনউয়ে আয়োজিত দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৪ রান করেছিলেন তিনি। অবশ্য পরবর্তী ম্যাচগুলোতে দারুন প্রত্যাবর্তন করে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জায়গা প্রথম একাদশে একেবারে নিশ্চিত করেই ফেলেছেন যশস্বী।

প্রত্যাশা পূরণে ব্যর্থ তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী!

এদিকে, শ্রীলঙ্কায় আয়োজিত ভারত ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ আর আফগানিস্তান ‘এ’ দলের ত্রিদেশীয় একদিনের সিরিজে সুযোগ পেলেও ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী প্রত্যাশামতো বড় ইনিংস খেলতে পারেননি। তবে তিনি ধারাবাহিকভাবে রান করে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের সেরা ১০ জন রান সংগ্রাহকের তালিকায়।

লিগ পর্ব শেষে শীর্ষে অবস্থান করছেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটাররা:

লিগ পর্ব শেষে ভারতীয়দের আধিপত্য সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় স্পষ্ট। চার ম্যাচে ২৩৪ রান করে ওপেনার রুতুরাজ গায়কোয়াড তালিকার শীর্ষে অবস্থান করছেন। তাঁর গড় ৫৮.৫০, রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। দ্বিতীয় স্থানে রয়েছেন অধিনায়ক তিলক ভার্মা। চার ইনিংসে তিনি ৫২.০০ গড়ে ২০৮ রান করেছেন। টুর্নামেন্টে সর্বাধিক তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া ১৪৫ রান করে সূর্যাংশ শেডগে নিজের আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে সকলের নজর কেড়েছেন।

আরো পড়ুন: Vaibhav Suryavanshi: বৈভবের 'মাথাগরম' করানোর ফল যে কতটা ভয়ানক হতে পারে তা শ্রীলঙ্কাকে বুঝিয়ে দিল মাত্র ১১ বলেই!

বৈভবের ইনিংস:

এই তালিকায় দশ নম্বরে রয়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে অরেঞ্জ ক্যাপ জয়ী এই তরুণ ব্যাটারের ওপর বড় প্রত্যাশা ছিল। কিন্তু শ্রীলঙ্কার ধীরগতির আর স্পিন-সহায়ক উইকেটে তিনি নিজের স্বাভাবিক আগ্রাসী ব্যাটিং করতে সমস্যায় পড়েন। চার ম্যাচে বৈভব ১১৭ রান সংগ্রহ করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ৪৪। কোনো হাফ সেঞ্চুরি করতে না পারলেও, ১৫৩.৯৪ স্ট্রাইক রেটে তিনি প্রমাণ করেছেন, প্রতিপক্ষ বোলারদের যথেষ্ট চাপে রেখেছিলেন বৈভব। তিনি ১৯টি চার সহ ৩টি ছক্কা হাঁকিয়েছেন।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এখন যশস্বী আর বৈভবের হাতে:

২১ জুন আয়োজিত ফাইনালের পূর্বে বৈভবের দিকে তাকিয়ে ভারত ‘এ’ শিবির। এদিকে ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার টপ অর্ডারে যশস্বী জয়সওয়ালের জোড়া সেঞ্চুরি তাঁর অবস্থানকে আরও শক্তিশালী করেছে। দুজনের পথ ভিন্ন হলেও, বলা যায়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এখন তাঁদের হাতেই নিরাপদ।

আরো পড়ুন: ২৭ কোটির ঋষভ পন্থ ফিরছেন নিজের পুরনো ঘরে, এবার কি তবে নিলামে নামবেন কেএল রাহুল?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে