CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

২৭ কোটির ঋষভ পন্থ ফিরছেন নিজের পুরনো ঘরে, এবার কি তবে নিলামে নামবেন কেএল রাহুল?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরাট দলবদলের জল্পনা এখন তুঙ্গে। খবর পাওয়া যাচ্ছে, নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটাল প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। আর তাঁর এই সম্ভাব্য প্রত্যাবর্তনের মধ্যেই খবর, দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার লোকেশ রাহুলকে নাকি দল ছেড়ে দেওয়ার কথা বলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডড্ডা গণেশ। কেন রাহুলকে এমন পরামর্শ দিলেন তিনি?

Rishabh Pant and KL Rahul IPL Auction 2027
Rishabh Pant and KL Rahul IPL Auction 2027

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরাট দলবদলের জল্পনা এখন তুঙ্গে। খবর পাওয়া যাচ্ছে, নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটাল প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। আর তাঁর এই সম্ভাব্য প্রত্যাবর্তনের মধ্যেই খবর, দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার লোকেশ রাহুলকে নাকি দল ছেড়ে দেওয়ার কথা বলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডড্ডা গণেশ

স্পিনার কুলদীপ যাদব যোগ দিতে পারেন লখনউ দলে!

সূত্রে জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থকে ফেরাতে একটি বড় চুক্তির পরিকল্পনা হয়েছে। সেই চুক্তি অনুসারে লখনউ সুপার জায়ান্টসে স্পিনার কুলদীপ যাদব যোগ দিতে পারেন। জানা গিয়েছে, বর্তমানে বিসিসিআই-এর কাছে এই দলবদলের জন্য আনুষ্ঠানিক কাগজপত্র জমা রয়েছে। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে চুক্তি।

লোকেশ রাহুলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন!

তবে এই দলবদলের মধ্যেই প্রশ্ন উঠছে লোকেশ রাহুল-এর ভবিষ্যৎ নিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর মেগা নিলামে দিল্লি ক্যাপিটালসে ১৪ কোটি টাকায় যোগদান করে থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রাহুল। প্রথম সিজনে ১৩ ইনিংসে ৫৩৯ রান করে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠেন। তারপর আইপিএল ২০২৬-এ  আক্রমণাত্মক ব্যাটিং করে রাহুন ১৪ ম্যাচে ৫৯৩ রান সংগ্রহ করেন। তাঁর স্ট্রাইক রেট ১৭৪.৪১।

ডড্ডা গণেশের মতে, রাহুলের নিলামে যাওয়া উচিত:

ডড্ডা গণেশের মতে, দুর্দান্ত পারফরমেন্সের পরেও পন্থ যদি দিল্লিতে ফেরেন রাহুলের উচিত নিলামে ওঠার কথা বিবেচনা করা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "পন্থ ফিরে এলে মুক্তি চেয়ে নিলামে যাওয়া উচিত কেএল রাহুলের।”

আরো পড়ুন: Yuvraj Singh as Delhi Capital's Coach: দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে যোগদান করছেন যুবরাজ সিং? আগামী আইপিএলে বিরাট চমক!

আইপিএলে ভরাডুবি পন্থের:

এদিকে, আইপিএল ২০২৬ ঋষভ পন্থের জন্য একেবারেই সুখকর ছিল না। ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টসে যোগ দেওয়া ঋষভ পন্থ মরশুম জুড়ে ব্যাট হাতে লড়াই করেছেন। ১৪ ম্যাচে তিনি মাত্র ৩১২ রান করেন। তাঁর নেতৃত্বে পয়েন্ট তালিকার তলানিতে থেকে লখনউ সুপার জায়ান্টস মরশুম শেষ করেছে। এরপর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন পন্থ।

প্রসঙ্গত, লখনউয়ে যোগ দেওয়ার পূর্বে দিল্লি ক্যাপিটালসের হয়ে ঋষভ পন্থ দীর্ঘ নয়টি সিজনে খেলেছেন। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত দলের হয়ে তিনি ১১১টি ম্যাচ খেলেন। তিনটি ম্যাচে অধিনায়কত্বও করেন। এবার দেখার, দিল্লি ক্যাপিটালসে পন্থের ফিরে আসায় কোনো পরিবর্তন হয় কিনা। পাশাপাশি, রাহুলের ভবিষ্যতের দিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: 'বৈভব সূর্যবংশী টেস্ট ক্রিকেটে নতুন জাগরণ আনবে', ১৫ বছরের 'সিক্স হিটার'কে নিয়ে বড় বিশ্বাস শ্রীকান্তের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে