Yuvraj Singh as Delhi Capital's Coach: দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে যোগদান করছেন যুবরাজ সিং? আগামী আইপিএলে বিরাট চমক!
এবার আইপিএলে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং। ২০২৭ সালে আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফে যোগ দিচ্ছেন বলে খবর। সূত্রের জানা গেছে, আগামী দু'বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির পরিচালনার দায়িত্ব পেলে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে সাপোর্ট টিমে যুবরাজ বড় ভূমিকা পালন করবেন।

এবার আইপিএলে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং। ২০২৭ সালে আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফে যোগ দিচ্ছেন বলে খবর। সূত্রের জানা গেছে, আগামী দু'বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির পরিচালনার দায়িত্ব পেলে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে সাপোর্ট টিমে যুবরাজ বড় ভূমিকা পালন করবেন।
এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন দিল্লি ক্যাপিটালস-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়েছে যুবরাজ সিং ও জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা-পরিচালক পার্থ জিন্দালের কাছেও।
বহু ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করেছেন যুবরাজ!
যুবরাজ সিং যদি এই দায়িত্ব পান তাহলে এটাই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক কোন কোচিং অভিজ্ঞতা। ক্রিকেট জীবন শেষ করে বিগত কয়েক বছর ধরে যুবরাজ একাধিক তরুণ ক্রিকেটারের মেন্টর হিসেবে কাজ করে চলেছেন। অভিষেক শর্মা, আব্দুল সামাদ, প্রভসিমরান সিংয়ের উন্নতিতে যুবরাজের ভূমিকা সত্যিই প্রশংসিত। শুধু তাই নয় তিনি নিয়মিত কাজ করছেন ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন এবং প্রিয়াংশ আরিয়াদের মত ক্রিকেটারদের সঙ্গে।
অভিষেক শর্মার ক্রিকেট ক্যারিয়ারে যুবরাজের অবদান!
তবে এখনো কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং সেটআপে অংশ নিতে পারেননি যুবরাজ। কিন্তু তরুণ ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন তিনি। একাধিক আইপিএল দলের নজরেও রয়েছেন যুবরাজ। বিশেষত অভিষেক শর্মার ক্রিকেট ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যুবরাজ।
কোচিং জগতে দেরিতে প্রবেশ যুবরাজের:
সূত্র মারফত জানা গিয়েছে, কোচিং জগতে হয়তো বেশ কিছুটা দেরিতেই প্রবেশ করছেন যুবরাজ। তবে তরুণদের নিয়ে যেহেতু তিনি কাজ করেছেন সে ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতাও ভালো। শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, খেলোয়াড়দের মানসিকভাবে গড়ে তোলার ক্ষেত্রেও সহযোগিতা করে চলেছেন তিনি। শুধু ফোনে পরামর্শ দেওয়া, ঘন্টার পর ঘন্টা মাঠে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেন তিনি। খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন।
দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে দেখা যেতে পারে যুবরাজকে!
ইতিমধ্যেই আইপিএলে সফল কোষ এবং মেন্টরের দায়িত্ব পালন করে চলেছেন যুবরাজের বহু প্রাক্তন সতীর্থ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন জাহির খান, আশিস নেহরা, বীরেন্দ্র সহবাগের মতো প্রাক্তন ক্রিকেটাররা। এবার একই পথে হাঁটতে চলেছেন যুবরাজ সিং। পরিস্থিতি ঠিক থাকলে আগামী ২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে যুবরাজ কে দেখা যেতে পারে, দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে।