CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

Hashmatullah Shahidi: ৪৬৪৪ দিন পরে শেষমেষ প্রথম ওডিআই 'সেঞ্চুরি' হাঁকালেন আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ!

প্রথম ওডিআই সেঞ্চুরি করলেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে দারুন এক ইনিংস খেলে তিনি নিজের ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি করলেন। দলের কঠিনতম পরিস্থিতিতে তিনি দায়িত্বশীল ব্যাটিং করে ১৩১ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন। কেমন ছিল আফগানিস্তানের ম্যাচ?

Hashmatullah Shahidi first ODI century
Hashmatullah Shahidi first ODI century

প্রথম ওডিআই সেঞ্চুরি করলেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে দারুন এক ইনিংস খেলে তিনি নিজের ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি করলেন। দলের কঠিনতম পরিস্থিতিতে তিনি দায়িত্বশীল ব্যাটিং করে ১৩১ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন।

হাশমতুল্লাহ শাহিদির বিস্ফোরক ইনিংস!

প্রথম দিকে নিয়মিত বিরতিতে আফগানিস্তান উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এমন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরলেন শাহিদি। প্রথমে আজমতুল্লাহ ওমরজাই-এর সঙ্গে তিনি পাঁচ নম্বর উইকেটে ১০৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বিপর্যয় থেকে দলকে টেনে আনেন। ৫৬ বলে ৫০ রান করে ওমরজাই আউট হলেও একপ্রান্ত আগলে রেখে শাহিদি রান তোলার কাজ অব্যাহত রাখেন।

ওয়াশিংটন সুন্দরের বলে বাউন্ডারি মেরে প্রথম ওডিআই সেঞ্চুরি শাহিদির!

ধৈর্য আর পরিপক্বতার পরিচয় দিয়ে আফগান অধিনায়ক এদিন ৬৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর তিনি ইনিংসকে আরও টেনে নিয়ে যেতে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। ইনিংসের শেষের দিকে শারীরিক সমস্যায় পড়ে হাশমতুল্লাহ শাহিদি ক্র্যাম্পে আক্রান্ত হলেও মাঠ ছেড়ে চলে যাননি। অবশেষে ১২৮ বলে শাহিদি ওয়াশিংটন সুন্দরের বলে বাউন্ডারি মেরে প্রথম ওডিআই সেঞ্চুরি পূর্ণ করলেন।

আরো পড়ুন: "২০২৭ বিশ্বকাপে হার্দিক পান্ডেয়া ভারতের 'এক্স-ফ্যাক্টর' হতে পারেন"— ডব্লিউ ভি রমন!

মোহাম্মদ নবীর সঙ্গে হাশমতুল্লাহ শাহিদির জুটি:

তাঁর এই স্মরণীয় ইনিংসে ১৩টি চার আর একটি ছক্কা ছিল। পরে মোহাম্মদ নবীর সঙ্গে হাশমতুল্লাহ শাহিদি আরও ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে আফগানিস্তানের স্কোর ২০০ রানের গণ্ডি পার করতে সহায়তা করেন। নবী আউট হলে অপর প্রান্তে দ্রুত উইকেট পড়লেও শেষ পর্যন্ত শাহিদি অপরাজিত থেকে ২১৮ রানের সম্মানজনক সংগ্রহ এনে দিলেন দলকে।

বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সেঞ্চুরি অন্যতম বড় অর্জন হিসেবে শাহিদির ব্যক্তিগত ক্যারিয়ারের স্মরণীয় হয়ে রইল। দলের কঠিন পরিস্থিতিতে অধিনায়কসুলভ ইনিংস খেলে শহিদি ফের প্রমাণ করে দিলেন, আফগানিস্তানের ব্যাটিংয়ের তিনি হলেন অন্যতম প্রধান ভরসা।

আরো পড়ুন: বৈভবেরও এক ধাপ উপরে! এবার বিহারের আরেক উঠতি ক্রিকেটার 'ট্রিপল সেঞ্চুরি' করে চমকে দিল সবাইকে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে