CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

"২০২৭ বিশ্বকাপে হার্দিক পান্ডেয়া ভারতের 'এক্স-ফ্যাক্টর' হতে পারেন"— ডব্লিউ ভি রমন!

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জন্য বড় সম্পদ হয়ে মাঠে নিজেকে প্রমাণ করতে পারেন হার্দিক পান্ডেয়া। এমনটাই মনে করছেন ভারতেরপ্রাক্তন ব্যাটসম্যান ডব্লিউ ভি রমন। তিনি মনে করেন, ব্যাট এবং বল দুই বিভাগেই অবদান রেখে টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ সুবিধা দিতে পারেন হার্দিক। কেন এমন মন্তব্য করলেন তিনি?

Hardik Pandya could be key to India's 2027 WC win
Hardik Pandya could be key to India's 2027 WC win

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়া-র জন্য বড় সম্পদ হয়ে মাঠে নিজেকে প্রমাণ করতে পারেন হার্দিক পান্ডেয়া। এমনটাই মনে করছেন ভারতেরপ্রাক্তন ব্যাটসম্যান ডব্লিউ ভি রমন। তিনি মনে করেন, ব্যাট এবং বল দুই বিভাগেই অবদান রেখে  টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ সুবিধা দিতে পারেন হার্দিক।

সাক্ষাৎকারে হার্দিককে নিয়ে কী জানালেন রমন?

চেন্নাইয়ে পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে রমন জানান, “যদি হার্দিক ফিট থাকে আর নিয়মিত ১০ ওভার বল করতে সক্ষম হয়, তবে তাঁর মত অলরাউন্ডারের গুরুত্ব অপরিসীম। কিন্তু সবকিছু নির্ভর করছে, হার্দিক কতটা ফিটনেস ধরে রাখতে পারছেন তার ওপর।" তাঁর কথায়, সাম্প্রতিক আফগানিস্তান সিরিজে দলে নেওয়া হয়েছিল হার্দিক পান্ডেয়া-কে। যদিও চোট পাওয়ার জন্য সে মুহূর্তে দল থেকে বেরিয়ে যেতে হয়েছে তাঁকে। 

ওয়ানডে ম্যাচে কম্বিনেশন পরীক্ষা করার পক্ষে রমন!

বিশ্বকাপের আগে প্রায় ১৫টি ওয়ানডে ম্যাচ রয়েছে ভারতের হাতে। রমন মনে করেন, এই সময়টাকেই কাজে লাগিয়ে নানান কম্বিনেশন পরীক্ষা করে দেখতে হবে টিম ম্যানেজমেন্টকে। তাঁর কথায়, বিগত কয়েক দশকে ভারত পৌঁছেছে ঠিকই, কিন্তু প্রত্যাশিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাই আগামী ১২ থেকে ১৫ মাস পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে এগিয়ে যাওয়া প্রয়োজন। 

রমন আরও জানান, বিশ্বকাপের আগে নিজেদের মূল শক্তি, বেঞ্চ শক্তি আর বিকল্প পরিকল্পনা দলের স্পষ্ট ভাবে চিহ্নিত করা উচিত। চাপের ম্যাচে সফলতা অর্জনের জন্য প্রস্তুতি বাড়াতেও হবে।

আরো পড়ুন: বৈভবেরও এক ধাপ উপরে! এবার বিহারের আরেক উঠতি ক্রিকেটার 'ট্রিপল সেঞ্চুরি' করে চমকে দিল সবাইকে!

রোহিত শর্মার ভবিষ্যৎ প্রসঙ্গে রমন:

রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তিনি জানান, রোহিতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। কিন্তু রহিত ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেটে রোহিতের অবদান অনস্বীকার্য। 

ভারতের পেস বোলিং ভাণ্ডারের প্রশংসায় রমন:

ভারতের পেস বোলিং ভাণ্ডার নিয়েও প্রশংসা করেন রমন। তিনি বলেন, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং এই হার্দিক পান্ডিয়ার তো বটেই, তাঁদের পাশাপাশি গুরনূর ব্রার, প্রিন্স যাদব আর হর্ষিত রানাদের মতো তরুণদের উপস্থিতি ইতিবাচক সংকেত দিচ্ছে ভারতীয় ক্রিকেটের জন্য।

শুভমন গিলের নেতৃত্ব নিয়ে প্রশংসা:

এখানেই শেষ নয়, শুভমন গিলের নেতৃত্বের উন্নতির নিয়েও প্রশংসা করেন রমন। তিনি বলেন, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়ে ওঠেন একজন অধিনায়ক। একই সঙ্গে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীকে নিয়ে অতি প্রত্যাশা না রেখে, ধৈর্য রাখার পরামর্শও দেন তিনি।

আরো পড়ুন: Jasprit Bumrah: এক ঝটকায় কীভাবে বদলে গেছিল জাসপ্রীত বুমরাহর ভাগ্য? বুমরাহর চমকে দেওয়া কাহিনী...!

ট্যাগ:IndiaHardik Pandya

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে