CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

বৈভবেরও এক ধাপ উপরে! এবার বিহারের আরেক উঠতি ক্রিকেটার 'ট্রিপল সেঞ্চুরি' করে চমকে দিল সবাইকে!

বিহার ক্রিকেটে ফের নতুন তারকার উত্থানকে কেন্দ্র করে শুরু হল জোর আলোচনা। বৈভব সূর্যবংশীর পর মহিলা ক্রিকেটে এবার আলোড়ন তুলেছেন পূর্ব চম্পারণের রক্সাউলের তরুণী ক্রিকেটার অক্ষরা গুপ্তা। বিহার মহিলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে অবিশ্বাস্য এক ইনিংস উপহার দিয়ে এখন ক্রিকেটমহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। কে এই অক্ষরা গুপ্তা?

Akshara Gupta triple century
Akshara Gupta triple century

বিহার ক্রিকেটে ফের নতুন তারকার উত্থানকে কেন্দ্র করে শুরু হল জোর আলোচনা। বৈভব সূর্যবংশী-র পর মহিলা ক্রিকেটে এবার আলোড়ন তুলেছেন পূর্ব চম্পারণের রক্সাউলের তরুণী ক্রিকেটার অক্ষরা গুপ্তা। বিহার মহিলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে অবিশ্বাস্য এক ইনিংস উপহার দিয়ে এখন ক্রিকেটমহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

ট্রিপল সেঞ্চুরিতে মাঠ কাঁপিয়ে দিলেন অক্ষরা!

ভাগলপুরের স্যান্ডিস কম্পাউন্ড মাঠে আয়োজিত ম্যাচে মাত্র ১২৬ বলে অক্ষরা অপরাজিত ৩০৬ রান করেছেন। তাঁর বিস্ফোরক ইনিংসে ছিল ৫৫টি চার আর ৮টি ছক্কা। প্রথম থেকেই তিনি আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন এবং ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তারপর সেই ইনিংসকে তিনি রূপ দিলেন এক দারুন ট্রিপল সেঞ্চুরিতে।

অক্ষরার দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৫০ রান করে দল!

অক্ষরার স্ট্রাইক রেট ২৪২.৮৬। ৩০৬ রানের মধ্যে ২৬৮ রান তুলেছেন বাউন্ডারি থেকে। চার মেরে তিনি সংগ্রহ করেন ২২০ রান। ছক্কা থেকে এসেছে আরও ৪৮ রান। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য নির্ধারিত ৪০ ওভারে দল বিশাল ৪৫০ রান করে।

৩২৯ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল অক্ষরার দল:

জবাবে মাত্র ১২১ রানে প্রতিপক্ষ দল গুটিয়ে গেলে, ৩২৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে অক্ষরার দল। বয়সভিত্তিক ক্রিকেটের ম্যাচ হলেও ইতিমধ্যেই ঘরোয়া মহিলা ক্রিকেটের এই ইনিংস অন্যতম স্মরণীয় পারফরম্যান্স বলে বিবেচিত হচ্ছে।

বৈভবের পর বিহারের ক্রিকেটে বিষ্ময় প্রতিভা অক্ষরা গুপ্তা:

বৈভব সূর্যবংশীর সাফল্যের জন্য জাতীয় পর্যায়ে বিশেষ আলোচনায় বিহার ক্রিকেট। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ প্রতিভার আইপিএলে দারুন পারফরম্যান্স করে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের ক্রিকেটপ্রেমীদের গর্বের বিষয় হলেন বৈভব। এবার সেই তালিকায় সংযোজিত হল নতুন নাম অক্ষরা গুপ্তা।

অক্ষরার পারিবারিক পরিবেশ:

অক্ষরা রক্সাউলের বাসিন্দা। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটের প্রতি বেশ আগ্রহী ছিলেন। মাত্র আট বছর বয়সে তিনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন। কোনও বড় একাডেমির সুযোগ ছিল না। তবে পরিবারের সহযোগিতায় তিনি বাড়ির পেছনের মাঠেই অনুশীলন করতেন। একটি মুরগির দোকান চালান তাঁর বাবা রাজ কিশোর শাহ। তাঁর মা রীনা দেবী গৃহবধূ। অক্ষরার ক্রিকেট অভিযানের প্রধান শক্তি হল পরিবারের উৎসাহ আর ত্যাগ।

আরো পড়ুন: Jasprit Bumrah: এক ঝটকায় কীভাবে বদলে গেছিল জাসপ্রীত বুমরাহর ভাগ্য? বুমরাহর চমকে দেওয়া কাহিনী...!

অক্ষরার কৃতিত্ব:

বিহারের অনূর্ধ্ব-১৯ মহিলা দলে ২০২৪ সালে সুযোগ পেয়ে অক্ষরা ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করছেন। অল্প বয়সেই তিনি পেয়েছেন নেতৃত্বের দায়িত্বও। তাছাড়া বিসিসিআইয়ের চারটি বয়সভিত্তিক মহিলা টুর্নামেন্টে অংশগ্রহণ করা বিহারের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবেও তিনি পরিচিতি অর্জন করেছেন।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অক্ষরার অপরাজিত ৩০৬ রানের ইনিংস শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়। বিহারের মহিলা ক্রিকেটের অক্ষরা এক উজ্জ্বল সম্ভাবনার নাম। বৈভব সূর্যবংশীর পর বিহারের মাটিতে তৈরি হচ্ছে আরোও অনেক ক্রিকেট প্রতিভা। একথা প্রমাণ করে দিলেন অক্ষরা গুপ্তা। আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তাঁরা নিজেদের ছাপ রেখে যাবে। বিহার ক্রিকেটের উদীয়মান পুরুষ তারকা যদি বৈভব হন, তবে বিহারের ‘বিস্ময় বালিকা’ নিঃসন্দেহে ট্রিপল সেঞ্চুরি করা অক্ষরা গুপ্তা।

আরো পড়ুন: বাংলাদেশের মাটিতে কি আদৌ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল? স্পষ্ট হয়ে গেল সবকিছু...!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে