CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

বাংলাদেশের মাটিতে কি আদৌ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল? স্পষ্ট হয়ে গেল সবকিছু...!

ভারত-বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার ক্রিকেট সম্পর্কেও। গত কয়েক মাস ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট কার্যক্রম নিয়ে।

India touring in Bangladesh-Cricket
India touring in Bangladesh-Cricket

ভারত-বাংলাদেশ-এর মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার ক্রিকেট সম্পর্কেও। গত কয়েক মাস ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট কার্যক্রম নিয়ে।নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই দেশের ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নিয়েও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পরিস্থিতি পরিবর্তনে ভূমিকা নেবে?

গত বছর রাজনৈতিক পরিস্থিতির জন্য ভারতের বাংলাদেশ সফর স্থগিত করে বিসিসিআই। ওইসময় দুই দেশের বোর্ডের সম্পর্কে বিভিন্ন ক্রিকেটীয় সিদ্ধান্তকে নিয়েও দূরত্ব তৈরি হয়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটি গঠনের হওয়ার পর পরিস্থিতি পরিবর্তন হতে পারে কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

কী জানালেন দেবজিৎ সাইকিয়া?

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, কোন দেশের রাজনৈতিক পরিস্থিতি অথবা কোন সরকার সে দেশে ক্ষমতায় রয়েছে সেই নিয়ে বিসিসিআই বিবেচনা করে না। তাঁর কথায়, “বিসিসিআই হল ক্রিকেট পরিচালনাকারী সংস্থা। কোন দেশে রাজনৈতিক পরিস্থিতি কেমন, তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা দ্বিপাক্ষিক কিংবা বহুজাতিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভারত সরকারের নীতি আর নির্দেশিকা অনুসরণ করে থাকি। কেন্দ্রীয় সরকার দ্বারা যে নিয়ম নীতি নির্ধারিত হয়, আমরা সেই হিসেবে সিদ্ধান্ত নিই"।

আরো পড়ুন: Ashirwad Sooryavanshi: বৈভব সূর্যবংশীর ১০ বছর বয়সী ভাই আশীর্বাদ একেবারে তার দাদার উল্টো! জানেন কেন?

দেবজিৎ সাইকিয়া আরও জানান, “কোনো দেশে গণতান্ত্রিক, অগণতান্ত্রিক কিংবা কিরকম প্রশাসন ক্ষমতায় রয়েছে সেই বিষয়ে আমরা চিন্তিত নই। এটা আমাদের কাজের ক্ষেত্র নয়। ক্রিকেট পরিচালনা করাই আমাদের কাজ। কোন দ্বীপাক্ষিক সিরিজ কিংবা বিদেশ সফরের সূচি নির্ধারিত হলে আমরা আমাদের পরিকল্পনা অনুসারে এগোব।"

ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ইতিবাচক অবস্থানে বিসিসিআই:

বিসিসিআই সচিবের মন্তব্য বলে, ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে দুই দেশের সরকারি নীতি আর পরিস্থিতির গুরুত্ব সবচেয়ে বেশি। যদিও ক্রিকেট প্রশাসনের ক্রিকেট প্রশাসনের দিক থেকে ভবিষ্যতের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআই ইতিবাচক অবস্থানে থাকছে। এবার দেখার, আগামীতে দুই দেশের পরিস্থিতির উন্নতি হয়ে ক্রিকেট সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব হয় কিনা।

আরো পড়ুন: BCCI: বৈভবের জন্য বদলে গেল নিয়ম? বৈভব এখন 'বাচ্চা', তাই বিশেষ ব্যবস্থা BCCI-এর!

ট্যাগ:IndiaBangladesh

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে