Cricket News

BCCI: বৈভবের জন্য বদলে গেল নিয়ম? বৈভব এখন 'বাচ্চা', তাই বিশেষ ব্যবস্থা BCCI-এর!

ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশীকে নিয়ে এবার বিশেষ সিদ্ধান্ত নিল বিসিসিআই। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে সিনিয়র ভারতীয় দলে মাত্র ১৫ বছর বয়সে জায়গা করে নেওয়া এই তরুণ ব্যাটারের সঙ্গে তাঁর বাবা-মাকেও থাকার জন্য অনুমতি দিয়েছে বিসিসিআই। কিন্তু কেন এই অনুমতি দেওয়া হল?

Vaibhav Suryavanshi's family allowed to stay with him in Ireland tour
Vaibhav Suryavanshi's family allowed to stay with him in Ireland tour

ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশী-কে নিয়ে এবার বিশেষ সিদ্ধান্ত নিল বিসিসিআই। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে সিনিয়র ভারতীয় দলে মাত্র ১৫ বছর বয়সে জায়গা করে নেওয়া এই তরুণ ব্যাটারের সঙ্গে তাঁর বাবা-মাকেও থাকার জন্য অনুমতি দিয়েছে বিসিসিআই।

কী জানালেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া?

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, প্রিমিয়ার জাতীয় দলে এত কম বয়সী কোন ক্রিকেটারের অন্তর্ভুক্তি সত্যি বিরল ঘটনা। সেই জন্যই বৈভবের মানসিক স্বাচ্ছন্দ্য আর সঠিক বিকাশের কথা চিন্তাভাবনা করেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 

সাদা বলেও সিরিজে জায়গা করে নেওয়ার পথে বৈভব!

বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী ২৬ জুন দুই ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে ভারত আন্তর্জাতিক সফর শুরু করবে। তারপর ইংল্যান্ডের বিপক্ষে ভারত অংশ নিতে চলেছে পাঁচ ম্যাচের সাদা বলের সিরিজে। প্রথমবারের মতো এই সফরে সিনিয়র ভারতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেতে পারেন বৈভব সূর্যবংশী।

বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা প্রসঙ্গে দেবজিৎ সাইকিয়া:

দেবজিৎ সাইকিয়া বলেন, “সাধারণত ১৪ বা ১৫ বছর বয়সী কোনও ক্রিকেটার সিনিয়র জাতীয় দলে থাকেন না। অনেক বছর পর বৈভব সূর্যবংশীর মতো এমন এক প্রতিভাবান ক্রিকেটারকে  আমরা পেয়েছি।  এত কম বয়সী কোন খেলোয়াড় প্রাপ্তবয়স্কদের পরিবেশে প্রবেশ করলে, স্বাভাবিকভাবেই অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হয়।”

তিনি আরও বলেন, “এখনো পর্যন্ত বৈভব একজন স্কুল পড়ুয়া। যখন কোন স্কুলের ছাত্র শিক্ষামূলক কোনো সফরে যায়, তাঁর সঙ্গে কোন অভিভাবক বা বড় কাউকে সঙ্গে রাখা হয়। আমাদের মনে হয়েছে বৈভবের সঙ্গে তার মা-বাবা পাশে থাকলে আরো স্বাচ্ছন্দ বোধ করবে সে। নতুন পরিবেশের সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতেও পারবে।"

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi: বৈভবের আচরণ কি তার কেরিয়ারের জন্য ভয়াবহ হয়ে উঠবে? বৈভবের আচরণে ক্ষুব্ধ এই ক্রিকেটার!

বৈভবের ক্রিকেটও সফরে মানসিক সুস্থতাও গুরুত্বপূর্ণ:

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে ক্রিকেট মহলের অনেকেই স্বাগত জানিয়েছেন। বোর্ড মনে করে,  আগামী দিনে দীর্ঘ সময় ধরে বৈভব ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ হয়ে উঠতে পারেন। সেই জন্যই ক্রিকেটে তাঁর উন্নতির সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইপিএলে বৈভবের সাফল্য:

প্রসঙ্গত, আইপিএল ২০২৬-এ দারুন পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। তিনি টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন তিনি। পাশাপাশি রয়েছে ৭২টি ছক্কা হাঁকানোর রেকর্ড। 

প্রধান নির্বাচক অজিত আগরকরের মন্তব্য:

প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন, বৈভবের অসাধারণ পারফরম্যান্সের জন্যই দলে নেওয়া হয়েছে তাঁকে। তিনি বলেন, “বৈভব এমন ক্রিকেট খেলেছে, তাকে উপেক্ষা করা সম্ভব নয়। তার প্রতিভা সম্পর্কে নিশ্চিত আমরা। আমরা বিশ্বাস করি, সে দেশের হয়ে সুযোগ পেলে, নিজের সামর্থ্যের প্রমাণ দেবেই"। পরিস্থিতি ঠিক থাকলে,বেলফাস্টে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন বৈভব সূর্যবংশী।

আরো পড়ুন: IPL 2027: ২০২৭-এর আইপিএলের সূচিতে বিরাট রদবদল! ২০২৭-এ ঠিক কবে থেকে শুরু হবে আইপিএল?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন
editor · 569 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে