CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

Vaibhav Sooryavanshi: বৈভবের আচরণ কি তার কেরিয়ারের জন্য ভয়াবহ হয়ে উঠবে? বৈভবের আচরণে ক্ষুব্ধ এই ক্রিকেটার!

ভারত ‘এ’ দলের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে কড়া প্রতিক্রিয়া টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বিশিষ্ট ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের। খেলার শেষে মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্রিকেটার বিশেন হালামবাগের আর বৈভবের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা নিয়ে তিনি জানান, আরোও কঠিন শাস্তি দেওয়া প্রয়োজন ছিল বৈভবকে। কোন্ শাস্তির কথা বললেন তিনি?

Vaibhav Suryavanshi and Vishen Halambage altercation
Vaibhav Suryavanshi and Vishen Halambage altercation

ভারত ‘এ’ দলের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে কড়া প্রতিক্রিয়া টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বিশিষ্ট ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের। খেলার শেষে মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্রিকেটার বিশেন হালামবাগের আর বৈভবের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা নিয়ে তিনি জানান, আরোও কঠিন শাস্তি দেওয়া প্রয়োজন ছিল বৈভবকে।

কী ঘটেছিল সেদিন?

সম্প্রতি একটি ম্যাচে সুপার ওভারে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা জয়লাভ করার পর ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্রিকেটার বিশেন হালামবাগে উস্কানিমূলক মন্তব্য করেন। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বাক্যবিনিময় শুরু হয় বৈভব সূর্যবংশী আর হালামবাগের মধ্যে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুজনের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ার পরেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়ার কথা বলেন সঞ্জয় মঞ্জরেকর!

বুধবার সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ নিজের প্রতিক্রিয়া দিয়ে সঞ্জয় মঞ্জরেকর লিখেছেন, “আমি যদি ভারত ‘এ’ দলের কোচ কিংবা ম্যানেজার হতাম, তবে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ থেকে বৈভব সূর্যবংশীকে বাদ দিয়ে দিতাম। কারণ তাঁকে বোঝাতাম, উস্কানি যেমনই থাকুক না কেন, মাঠে কোনও রকম শারীরিক সংঘাত একেবারেই গ্রহণযোগ্য নয়।”

কী বলছেন ক্রিকেটপ্রেমী নেট নাগরিকরা?

ইতিমধ্যেই সঞ্জয় মঞ্জরেকরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এখনও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক পরিবেশে অভিজ্ঞতা অর্জনের পথে রয়েছে মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। তাই কঠোর শাস্তির বদলে তাঁকে সঠিক পরামর্শ আর দিকনির্দেশনা দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: IPL 2027: ২০২৭-এর আইপিএলের সূচিতে বিরাট রদবদল! ২০২৭-এ ঠিক কবে থেকে শুরু হবে আইপিএল?

“ম্যাচ শেষ, এবার বাড়ি যাও", মন্তব্যে ক্ষুব্ধ বৈভব:

ঘটনার সূত্রপাত হয় হালামবাগের একটি বিদ্রূপ মন্তব্য থেকে। তিনি বৈভবকে উদ্দেশ্য করে বলেন, “ম্যাচ শেষ, এবার বাড়ি যাও।” তাঁর মন্তব্যে রেগে যান বৈভব। সেই উত্তপ্ত পরিস্থিতি সামলাতে আসেন শ্রীলঙ্কার সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটার নিরোশান দিকওয়েলা।  দুই খেলোয়াড়কে তিনি শান্ত করার চেষ্টা চালিয়ে যান।

হালামবাগের বিরুদ্ধে পদক্ষেপ:

এদিকে হালামবাগের বিরুদ্ধে ম্যাচ রেফারি প্রদীপ জয়প্রকাশ ব্যবস্থা নিয়েছেন। শাস্তি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে বৈভব সূর্যবংশী, টিম ইন্ডিয়ার অধিনায়ক তিলক বর্মা কিংবা অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, তা জানা যায়নি। যদিও ম্যাচ চলাকালীন ভারতীয় দলের একাধিক সদস্যকে আম্পায়ারদের সঙ্গে আলোচনা ও তর্ক করতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট মহলে ফের বিতর্কে শুরু হয়েছে।

আরো পড়ুন: IND vs AFG: চোট সারিয়ে অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে 'এন্ট্রি' নিচ্ছেন হর্ষিত!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে