CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

IPL 2027: ২০২৭-এর আইপিএলের সূচিতে বিরাট রদবদল! ২০২৭-এ ঠিক কবে থেকে শুরু হবে আইপিএল?

ক্রিকেটপ্রেমীদের জন্য রইল দারুন খবর। এবার বদলে যাচ্ছে ভারত তথা সারা বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার সময়সূচি। আগামী সিজনে থেকে আরো আগে থেকে এই টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনায় সম্মতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। বেশ কিছু সংবাদ সূত্রের প্রকাশ, আগামী বছর মার্চের একেবারে প্রথম দিকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে পারে। কবে আসছে আনুষ্ঠানিক ঘোষণা?

IPL 2027 schedule
IPL 2027 schedule

ক্রিকেটপ্রেমীদের জন্য রইল দারুন খবর। এবার বদলে যাচ্ছে ভারত তথা সারা বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার সময়সূচি। আগামী সিজনে থেকে আরো আগে থেকে এই টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনায় সম্মতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। বেশ কিছু সংবাদ সূত্রের প্রকাশ, আগামী বছর মার্চের একেবারে প্রথম দিকেই  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে পারে।

বৃষ্টি আর তীব্র গরমকে উপেক্ষা করে ম্যাচ এগিয়ে আনার পথে বিসিসিআই!

প্রত্যেক বছর বৃষ্টির জন্য বেশ কিছু ম্যাচ ব্যাহত হয়। এই বছরেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। চলতি বছরের আইপিএলে বৃষ্টির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু ম্যাচ একেবারে ভেস্তেও গিয়েছে।  একইসঙ্গে এপ্রিল আর মে মাসে প্রচন্ড গরমে মাঠে নামতে গিয়ে শারীরিক ধকল বেড়ে যায় ক্রিকেটারদের। সেই সমস্যা আরো বাড়ে দিনের বেলায় আয়োজিত ম্যাচগুলিতে। 

কী জানালেন বোর্ড কর্তারা?

এই পরিস্থিতির কথা চিন্তাভাবনা করে আইপিএলের সময়সূচী কিছুটা এগিয়ে আনার পরিকল্পনা করছে বিসিসিআই। বোর্ড কর্তারা জানিয়েছেন, আগে থেকে প্রতিযোগিতা শুরু করা গেলে আগেই প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। তাই প্রচন্ড গরম আর বর্ষার প্রভাব থেকে বাঁচানো যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-কে। 

আরো পড়ুন: IND vs AFG: চোট সারিয়ে অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে 'এন্ট্রি' নিচ্ছেন হর্ষিত!

টুর্নামেন্ট এগিয়ে আনার স্বপক্ষে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া:

ইতিপূর্বে একটি সাক্ষাৎকারে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, আগে থেকে প্রতিযোগিতা শুরু করা হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করা সম্ভব। তাঁর কথায়, আগামী বছরে 15ই মার্চের মধ্যে আইপিএল শুরু করার চেষ্টা করতে হবে। ফলে আইপিএল আসর শেষ হতে ১৫ মে-র পর্যন্ত সময় লাগবে।

আসছে আনুষ্ঠানিক ঘোষণা:

আসলে, আবহাওয়ার প্রতিকূলতাকে এড়িয়ে গিয়ে নির্বিঘ্নে যাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আয়োজন করা যেতে পারে সেই লক্ষ্য নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ম্যাচ এগিয়ে আনার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ক্রিকেট মহল।

আরো পড়ুন: Subhman Gill: বিগত ৫৫ বছরেও যা ঘটেনি এবার তাই করে দেখিলেন শুভমন গিল, নতুন 'ইতিহাস' তৈরি করলেন শুভমন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে