CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET2699.3 −0.73%TIX-CPL2660.4 −7.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET2699.3 −0.73%TIX-CPL2660.4 −7.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%
নিউজ

Subhman Gill: বিগত ৫৫ বছরেও যা ঘটেনি এবার তাই করে দেখিলেন শুভমন গিল, নতুন 'ইতিহাস' তৈরি করলেন শুভমন!

লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলল ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিলের ১৫৪ রান সহ ইশান কিষাণের ১২৫ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে একের পর এক ঐতিহাসিক নজির গড়ল ভারতীয় দল। কী কী নজির গড়ল টিম ইন্ডিয়া?

Shubman Gill breaks 55 year old record
Shubman Gill breaks 55 year old record

লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলল ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল-এর ১৫৪ রান সহ ইশান কিষাণের ১২৫ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে একের পর এক ঐতিহাসিক নজির গড়ল ভারতীয় দল।

ইংল্যান্ডের পর ভারত গড়ল ইতিহাস!

প্রথমে ব্যাট করতে মাঠে নেমে মাত্র ৩৫.৫ ওভারে ৩০০ রান করে ভারত। ফলে প্রথম দল হিসেবে তিন তিনবার প্রথম ব্যাট করতে নেমে সবচেয়ে কম সময়ে ৩০০ রান করে কৃতিত্ব অর্জন করল ভারত। ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে বহুদিন পর এমন নজির। এই তালিকায় শুধুমাত্র ইংল্যান্ড রয়েছে ভারতের ওপরে।ভারতের দখলে এখন ইংল্যান্ডের পরবর্তী তিনটি দ্রুততম ৩০০ রানের রেকর্ড।

একটি ব্যতীত ইংল্যান্ডের বাকি রেকর্ডে ভারতের আধিপত্য!

এই তালিকার শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ২০১৮ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৩.১ ওভারে ৩০০ রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের রেকর্ড এখনও অক্ষত। তবে তার পরের স্থানগুলোতে স্পষ্ট হল ভারতের আধিপত্য।

শুভমন গিল ও ইশান কিষাণ লখনউয়ে শুধু সেঞ্চুরি করেননি, এক দুরন্ত জুটিও গড়েছেন। তৃতীয় উইকেটে মাত্র ১৪০ বলে দু’জনে ২২৪ রান তোলেন। তাঁদের এই জুটিতে রান তোলার গতি ওভারপ্রতি ৯.৬০ রান। ভারতের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ২০০ কিংবা তার বেশি রানের পার্টনারশিপের মধ্যে এটাই দ্বিতীয় দ্রুততম।

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপে শেফালি ভার্মা যে সমস্ত রেকর্ডগুলি করেছেন!

কেএল রাহুল আর শ্রেয়স আইয়ার জুটির সফলতা:

এই বিশেষ তালিকায় একেবারেই প্রথমে রয়েছেন, কেএল রাহুল আর শ্রেয়স আইয়ার। ২০২৩ সালে বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ১২৭ বলে তাঁরা ২০৮ রানের জুটি গড়েন। রান রেট ছিল প্রতি ওভার ৯.৮২।

দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে শুভমন গিল আর ইশান কিষাণের ২২৪ রানের জুটি। তৃতীয় স্থানে ইশান কিষাণ ও বিরাট কোহলি জুটি। ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১৯০ বলে তাঁরা ২৯০ রানের বড় পার্টনারশিপ গড়েন। সেখানে রান রেট ছিল প্রতি ওভারে ৯.১৫।

প্রথম থেকেই ও আফগানিস্তানের বোলারদের ওপর ভারতীয় ব্যাটাররা চাপ সৃষ্টি করে। শুভমন গিল আর ইশান কিষাণের আক্রমণাত্মক ব্যাটিং ল দিশেহারা করে দেয় বিপক্ষের বোলিং আক্রমণ। এতে বড় স্কোর গড়েছে ভারত। আবার নিজেদের নামে লিখে নিয়েছে একাধিক ঐতিহাসিক রেকর্ডও।

আরো পড়ুন: This 7 Books Changed Virat's Life: এই ৭টি বই বিরাট কোহলির সাফল্যের 'গোপন' রহস্য!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে