CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

টি-২০ বিশ্বকাপে শেফালি ভার্মা যে সমস্ত রেকর্ডগুলি করেছেন!

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ দারুন ফর্ম বজায় রেখে পরপর দু'বার জয়লাভ করল ভারত। নেদারল্যান্ডসকে ৯৫ রানে হারিয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থানমে আরও শক্তিশালী করে তুলল হরমনপ্রীত কৌরের দল। ইতিপূর্বে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বড় ব্যবধানে পাকিস্তানকেও হারিয়েছিল ভারত। কেমন ছিল এদিনের ম্যাচ?

Shafali Varma records
Shafali Varma records

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ দারুন ফর্ম বজায় রেখে পরপর দু'বার জয়লাভ করল ভারত। নেদারল্যান্ডসকে ৯৫ রানে হারিয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থানমে আরও শক্তিশালী করে তুলল হরমনপ্রীত কৌরের দল। ইতিপূর্বে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বড় ব্যবধানে পাকিস্তানকেও হারিয়েছিল ভারত।

স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মা জুটির দুর্দান্ত পারফরম্যান্স!

ম্যাচের শুরুতেই ব্যাট হাতে আক্রমণাত্মক মেজাজে খেলেন স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মা। স্মৃতি মান্ধানা ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে শেফালি ৩৮ বলে ৫৫ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন। তাছাড়াও রিচা ঘোষ করেন ২০ রান, জেমিমা রড্রিগেজ ১৯, অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ১২ রান আর ১০ রান করেন দীপ্তি শর্মা। নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ২০৯ রানের বিশাল স্কোর তোলে।

নেদারল্যান্ডসের পারফরম্যান্স:

নেদারল্যান্ডসের হয়ে ২টি উইকেট তোলেন ক্যারোলিন ডি লাঙ্গে। তাছাড়াও একটি করে উইকেট তুলে নেন মির্থে ফন ডেন রাড, হেদার সেগার্স আর আইরিস জুইলিং।

বিরল কৃতিত্ব অর্জন করলেন শেফালি ভার্মা!

ব্যাট হাতে হাফ সেঞ্চুরির পর বল হাতেও শেফালি ভার্মা জ্বলে ওঠেন। ৩.২ ওভারে তিনি মাত্র ২০ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করেন। তাঁর পারফরম্যান্সের জন্য টি-২০ বিশ্বকাপের এক ম্যাচে হাফ সেঞ্চুরি ও তিন উইকেট তোলার বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি। ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস আর দক্ষিণ আফ্রিকার সুনে লুস এমন নজির গড়েন। ফলস্বরূপ এই বিশেষ তালিকায় বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেলেন শেফালি।

আরো পড়ুন: This 7 Books Changed Virat's Life: এই ৭টি বই বিরাট কোহলির সাফল্যের 'গোপন' রহস্য!

ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে ধরাশায়ী নেদারল্যান্ডস:

২০৯ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম থেকেই চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। সর্বোচ্চ ২৮ রান করেন দলের অধিনায়ক ব্যাবেট ডি লিডে। হেদার সেগার্স ২১ আর স্টেরে ক্যালিস ১৮ রান করেন। তবে বড় কোনও প্রতিরোধ গড়তে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। শেষমেষ ১৭.৩ ওভারে ১১৪ রানেই নেদারল্যান্ডসের ইনিংস গুটিয়ে যায়।

ভারতের শক্তিশালী বোলিং আক্রমণ:

ভারতের বোলিং আক্রমণে শ্রী চারানি চরণ সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনি ৪টি উইকেট শিকার করেন। তাছাড়াও শেফালি ভার্মা ৩টি উইকেট, নন্দিনী শর্মা ২টি উইকেট আর দীপ্তি শর্মা ১টি উইকেট তোলেন।

ব্যাট ও বল হাতে অলরাউন্ড ক্ষমতা দেখিয়ে ম্যাচের সেরা হওয়া তো বটেই, নিজের নাম বিশ্বকাপের ইতিহাসেও স্বর্ণাক্ষরে লেখালেন শেফালি ভার্মা। এই জয় শিরোপা জয়ের লক্ষ্যে আরও একটা ধাপ এগিয়ে দিল ভারতকে।

আরো পড়ুন: হাফসেঞ্চুরি করেই ICC র‍্যাঙ্কিংয়ে বড়সড় লাফ বাংলাদেশের এই মহিলা ক্রিকেটারের! শক্তিশালী হচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে