CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

This 7 Books Changed Virat's Life: এই ৭টি বই বিরাট কোহলির সাফল্যের 'গোপন' রহস্য!

টিম ইন্ডিয়ার অন্যতম সফল তারকা ব্যাটার বিরাট কোহলির জনপ্রিয়তা শুধুমাত্র ক্রিকেট মাঠেই আবদ্ধ নয়। তাঁর হেয়ারস্টাইল থেকে শুরু করে ফ্যাশন সেন্স, ফিটনেস রুটিন সহ ব্যক্তিগত জীবন, আধ্যাত্মিক চিন্তাধারা— সবই যেন ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সাফল্য, মানসিক দৃঢ়তা আর ব্যক্তিগত উন্নতির বিষয়ে বিভিন্ন সময়ে বিরাট কোহলি বেশ কটা বইয়ের প্রভাবের কথা জানিয়েছেন। তিনি মনে করেন তাঁকে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে এই বইগুলো সাহায্য করে। এমনকি জীবনের নানান চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রেরণাও জুগিয়েছে।

7 books recommended by Virat Kohli
7 books recommended by Virat Kohli

'অটোবায়োগ্রাফি অফ আ যোগী’, পরমহংস যোগানন্দ!

বইটি প্রকাশিত হয় ১৯৪৬ সালে। পরমহংস যোগানন্দের  ঈশ্বর অনুসন্ধান সহ, সাধনা এবং জীবনের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা রয়েছে এই গ্রন্থে। জগদীশচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং মহাবতার বাবাজির মতো মহান ব্যক্তিত্বদের প্রসঙ্গও বইটিতে উঠে এসেছে। মনে করা হয়, এই বইয়ের সঙ্গে গভীর সংযোগ রয়েছে কোহলির আধ্যাত্মিক ভাবনার।

‘ওপেন’, আন্দ্রে আগাসি!

বিশ্ব বিখ্যাত টেনিস তারকা আন্দ্রে আগাসি-র আত্মজীবনী, ‘ওপেন’। তাঁর সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা সংগ্রাম, আত্মপরিচয়ের খোঁজ আর পুনরুত্থানের কাহিনি বর্ণিত হয়েছে এই বইয়ে। কঠিন সময় পেরিয়ে নতুন করে নিজেকে গড়ে তোলার জন্য অনুপ্রেরণা পাওয়া যায় এই বই থেকে। 

‘ডিটক্স ইয়োর ইগো’, স্টিভেন সিলভেস্টার:

এই বইতে রয়েছে, মানুষের অহংকার বোধ কিভাবে ভয়, উদ্বেগ আর স্বীকৃতির আকাঙ্ক্ষাকে প্রভাবিত করতে পারে, এর ফলে সিদ্ধান্ত গ্রহণ আর পারফরমেন্সে ঠিক কেমন প্রভাব পড়ে, সেটাই বিশ্লেষণ করা হয়েছে। এই বই থেকে শেখা যায় আত্মনিয়ন্ত্রণ আর মানসিক স্বচ্ছতার গুরুত্ব।

‘ইজিয়ার সেইড দ্যান ডান’, অ্যালান উইলকিন্স:

এই আত্মজীবনীতে রয়েছে এক তরুণ ক্রিকেটারের স্বপ্নভঙ্গ, জীবন সংগ্রাম আর জীবনের পাওয়া দ্বিতীয় সুযোগকে কাজে লাগানোর গল্প। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে নতুন ভাবে এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে বইতে।

‘দ্য উইনার্স মাইন্ডসেট’,  শেন ওয়াটসন:

বইটি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়াটসনের লেখা। মূলত মানসিক প্রস্তুতি আর পারফরম্যান্স উন্নয়নের উপর নির্ভর করে রচিত এই বই। সুযোগকে কাজে লাগিয়ে কিভাবে নিজের সেরাটা তুলে ধরতে হয়, সেই কৌশল নিয়ে বইটি লেখা।

আরো পড়ুন: হাফসেঞ্চুরি করেই ICC র‍্যাঙ্কিংয়ে বড়সড় লাফ বাংলাদেশের এই মহিলা ক্রিকেটারের! শক্তিশালী হচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল!

‘দেয়ার’স সামথিং ইন দ্য এয়ার’, লরেঞ্জো অ্যাঞ্জেলোনি ও মারিয়া এলেট্টেরা ভেরোনি:

এই বইটি প্রকাশিত হয়েছিল ভারত আর ইতালির কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে। দুই দেশের সম্পর্ক নিয়ে এই বইতে রয়েছে ৭০টি ব্যক্তিগত গল্প। সংস্কৃতি আর আন্তর্জাতিক সম্পর্কের অনন্য দৃষ্টিভঙ্গি রয়েছে এই বইতে। 

‘দ্য সিক্রেট’ – রোন্ডা বায়ার্ন:

বিশ্বব্যাপী ভীষণ জনপ্রিয় এই বইয়ের মূল বিষয়বস্তু হল, ‘ল অব অ্যাট্রাকশন' অর্থাৎ আকর্ষণের সূত্র। ইতিবাচক চিন্তা, কৃতজ্ঞতা আর দৃঢ় বিশ্বাসের মধ্য দিয়ে জীবনে সাফল্য এবং সুখ অর্জনের ধারণা রয়েছে এই বইতে।

ক্রিকেট মাঠে একের পর এক সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে মানসিক দৃঢ়তা এই আত্মোন্নয়নের জন্য, বিরাট কোহলি বিশেষ গুরুত্ব দেন, তার প্রমাণ হল এই বইগুলো।

আরো পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ভারতীয় দলের এই ক্রিকেটার মানসিক অবসাদে ভুগছিলেন!

ট্যাগ:IndiaVirat Kohli

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে