CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

হাফসেঞ্চুরি করেই ICC র‍্যাঙ্কিংয়ে বড়সড় লাফ বাংলাদেশের এই মহিলা ক্রিকেটারের! শক্তিশালী হচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল!

নিজের অভিষেক টি-২০ বিশ্বকাপ ম্যাচে দারুন ব্যাটিং করে নজরে এসেছিলেন বাংলাদেশ মহিলা দলের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। তাঁর পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ আইসিসির সর্বশেষ টি-২০ ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে একেবারে ৩৬ ধাপ এগিয়ে গেলেন এই তরুণ ক্রিকেটার। পারফরম্যান্সে উন্নতি করলেন কারা?

Juraiya Ferdous ICC ranking
Juraiya Ferdous ICC ranking

নিজের অভিষেক টি-২০ বিশ্বকাপ ম্যাচে দারুন ব্যাটিং করে নজরে এসেছিলেন বাংলাদেশ মহিলা দল-এর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। তাঁর পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ আইসিসির সর্বশেষ টি-২০ ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে একেবারে ৩৬ ধাপ এগিয়ে গেলেন এই তরুণ ক্রিকেটার।

আইসিসি সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে নামিবিয়ার ইয়াসমিন খানের সঙ্গে জুয়াইরিয়া!

মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে নামিবিয়ার ইয়াসমিন খানের সঙ্গে ২০ বছর বয়সী জুয়াইরিয়া যৌথভাবে ৯৭তম স্থানে জায়গা করে নিলেন।

বাংলাদেশের ৬ উইকেটের জয়ে অবদান জুয়াইরিয়ার!

গত রবিবার মহিলা টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের জয়লাভে জুয়াইরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে মাত্র ৩৩ বলে তিনি ৫০ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার আর ২'টি ছক্কা। তাঁর দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কারও জেতেন।

র‌্যাঙ্কিংয়ে উঠেছেন শারমিন আক্তার সুপ্তাও:

র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন একই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামা শারমিন আক্তার সুপ্তাও। সাত ধাপ এগিয়ে এখন ৪১তম স্থানে তিনি রয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে এই অভিজ্ঞ ব্যাটার ৩২ বলে অপরাজিত ৩৭ রান করে নিজের দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করেন।

পিছিয়ে গেলেন অধিনায়ক নিগার সুলতানা:

যদিও বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা কিছুটা পিছিয়ে গিয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম বলেই তিনি আউট হয়ে যাওয়ায় র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ নিচে নেমে তিনি বর্তমানে ২৩তম স্থানে। তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ অবস্থান।

আরো পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে? আইনি নোটিস এল CAB-র তরফে!

বোলারদের র‌্যাঙ্কিংয়েও সুখবর:

অন্যদিকে সুখবর এসেছে বোলারদের র‌্যাঙ্কিংয়েও। সাত ধাপ এগিয়ে পেসার মারুফা আক্তার রয়েছেন ৫৭ নম্বরে। তাছাড়াও রিতু মনি তিন ধাপ, রাবেয়া খান আর তৃষ্ণা উন্নতি করেছেন এক ধাপ করে।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে কোথায় রইলেন বোলাররা:

বাংলাদেশি বোলারদের মধ্যে লেগ স্পিনার রাবেয়া খান সর্বোচ্চ অবস্থানে আছেন। সর্বশেষ র‌্যাঙ্কিং অনুসারে ১৯তম স্থানে তিনি অবস্থান করছেন।

আইসিসির নতুন র‌্যাঙ্কিং বলছে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশী ক্রিকেটারদের ধারাবাহিক ভালো পারফরম্যান্সের প্রতিফলন দেখা যাচ্ছে। বিশেষত অভিষেক বিশ্বকাপে জুয়াইরিয়া ফেরদৌসের এই উত্থান বড় আশার বার্তা ভবিষ্যতের জন্য।

আরো পড়ুন:আগামী ১২ মাস বৈভবের ওপর আইসিসির এই আম্পায়ারের নজর থাকবে...! 

ট্যাগ:Bangladesh W

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে