CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে? আইনি নোটিস এল CAB-র তরফে!

আইপিএল শেষ, এবার বাংলা ক্রিকেটপ্রেমীদের নজর বেঙ্গল টি-টোয়েন্টি লিগের দিকে। এরই মাঝে নতুন বিতর্কে এবার সরগরম বাংলার ক্রিকেট মহল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করার অভিযোগে দীপঙ্কর গুহ নামে এক ব্যক্তিকে সিএবিকে আইনি নোটিস পাঠিয়েছে। এমন কী পোস্ট করেছেন ওই ব্যক্তি?

Sourav Ganguly 2 cr case
Sourav Ganguly 2 cr case

আইপিএল শেষ, এবার বাংলা ক্রিকেটপ্রেমীদের নজর বেঙ্গল টি-টোয়েন্টি লিগের দিকে। এরই মাঝে নতুন বিতর্কে এবার সরগরম বাংলার ক্রিকেট মহল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করার অভিযোগে দীপঙ্কর গুহ নামে এক ব্যক্তিকে সিএবিকে আইনি নোটিস পাঠিয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্থ বল গ্রেফতারির দাবি!

সিএবি-র অভিযোগ, বিভিন্ন ফেসবুক পোস্টে ওই ব্যক্তি সংস্থার প্রশাসনিক কাঠামোকে রীতিমত দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরেছেন। শুধু তাই নয় সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-কে পরোক্ষভাবে রাজনৈতিক প্রভাব আর আর্থিক দুর্নীতি আর গ্রেপ্তারির মতো বিষয়গুলির সঙ্গেও যুক্ত করার চেষ্টা করেছেন।

সিএবি-র সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে আইনি পদক্ষেপ!

আইনি নোটিসে সিএবি উল্লেখ করেছে, গত ৭ জুন কয়েকটি পোস্ট সহ গ্রাফিক্সের মাধ্যমে ওই ব্যক্তি সিএবি-র সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে চলেছেন তাই কারণেই মানহানির অভিযোগে এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন: একেই বলে ভাগ্য, ইংল্যান্ডের হয়ে ২২ বছর বয়সে বিরাট সুযোগ পেয়ে গেলেন জেমস রিউ!

সিএবি-র ডিস্ট্রিক্ট কোচিং কমিটির চেয়ারম্যান সুজয় হাজরাকে গ্রেপ্তারির দাবি:

নোটিসে বলা হয়েছে, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সিএবি-র ডিস্ট্রিক্ট কোচিং কমিটির চেয়ারম্যান সুজয় হাজরাকে গ্রেপ্তারির দাবি তুলে প্রশ্ন করা হয়, “সিএবি ক্রিকেট সংস্থা, নাকি কোনো রাজনৈতিক পাওয়ার সেন্টার?” তাছাড়াও আরও বেশ কিছু পোস্টে সিএবি'র প্রশাসনে রাজনৈতিক প্রভাব থেকে শুরু করে স্বচ্ছতার অভাব এমনকি বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়।

সিএবি-র সম্মানহানির আশঙ্কা:

সিএবি-র আইনজীবী দীপক রঞ্জন মুখোপাধ্যায়ের দাবি, পোস্টগুলিতে যে ধরনের ভাষা, ছবি, গ্রাফিক্স এর ক্যাপশন ব্যবহার করা হয়েছে , তা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তো বটেই, এমনকি । ফলে সিএবি-র সুনাম আর বিশ্বাসযোগ্যতায় আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে নোটিসে।

এই ঘটনায় সিএবি ৪৮ ঘণ্টার মধ্যে দীপঙ্কর গুহ নামক ওই ব্যক্তির কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সব পোস্ট আর গ্রাফিক্স মুছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, নিজের ফেসবুক প্রোফাইলেও নিঃশর্ত ক্ষমা চাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: আগামী ১২ মাস বৈভবের ওপর আইসিসির এই আম্পায়ারের নজর থাকবে...!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে