CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

একেই বলে ভাগ্য, ইংল্যান্ডের হয়ে ২২ বছর বয়সে বিরাট সুযোগ পেয়ে গেলেন জেমস রিউ!

নিউজিল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের আগেই বিরাট ধাক্কা ইংল্যান্ড শিবিরে। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য দলে থাকছেন না তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমি স্মিথ। তাই তাঁর বদলে সুযোগ দেওয়া হয়েছে ২২ বছর বয়সী তরুণ ক্রিকেটার জেমস রিউক। তাই ওভাল টেস্টেই ইংল্যান্ডের হয়ে এই প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটসম্যান টেস্ট অভিষেকের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন। কেমন তাঁর ক্রিকেট ক্যারিয়ার?

James Rew's England debut
James Rew's England debut

নিউজিল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের আগেই বিরাট ধাক্কা ইংল্যান্ড শিবিরে। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য দলে থাকছেন না তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমি স্মিথ। তাই তাঁর বদলে সুযোগ দেওয়া হয়েছে ২২ বছর বয়সী তরুণ ক্রিকেটার জেমস রিউক। তাই ওভাল টেস্টেই ইংল্যান্ডের হয়ে এই প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটসম্যান টেস্ট অভিষেকের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন।

জাতীয় দলের জার্সি মাঠে নামছেন জেমস রিউ!

২০০৪ সালের জানুয়ারি লন্ডনে জন্ম জেমস রিউর। তিনি দীর্ঘদিন ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করে কাউন্টি ক্রিকেটে সকলের নজর কেড়েছেন। সমারসেটের হয়ে মাঠে নেমে নিজেকে ইংল্যান্ডের ভবিষ্যৎ তারকা হিসেবে তুলে ধরেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ব্যাপক সাফল্যের পুরস্কার হিসেবে এবার জাতীয় দলের জার্সি পরে মাঠে নামার সুযোগ পেলেন তিনি।

কিংবদন্তি ডেনিস কম্পটনের রেকর্ড ভেঙেছে জেমস রিউ!

২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জেমস রিউ ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন। তিনি সেই আসরে ৯টি ম্যাচে ২০০ রান করে দলকে ফাইনালে উঠে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও ১৯৩৯ সালের পর তিনি প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে কম বয়সে প্রথম-শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে ১০টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। ইতিপূর্বে এই রেকর্ড করেছিলেন কিংবদন্তি ডেনিস কম্পটন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাজারেরও বেশি রান করেন রিউ:

২০২৩ সাল ছিল জেমস রিউর ক্যারিয়ারে মোড় ঘোরানো বছর। তিনি নিজেকে সমারসেটের প্রধান উইকেটরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। আবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি এক হাজারেরও বেশি রান তোলেন। সেই সিজনে পাঁচটি সেঞ্চুরি করেন জেমস রিউ। তার মধ্যে হ্যাম্পশায়ারের বিপক্ষে ২২১ রানের দারুণ ইনিংস সত্যিই উল্লেখযোগ্য।

আরো পড়ুন: আগামী ১২ মাস বৈভবের ওপর আইসিসির এই আম্পায়ারের নজর থাকবে...!

পেশাদার ক্রিকেটে প্রথম ভারতের বিপক্ষে মাঠে নামেন জেমস রিউ:

২০২১ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম পেশাদার ক্রিকেটে জেমস রিউর অভিষেক হয়। উল্লেখযোগ্যভাবে, তিনি সেই ম্যাচটি কাউন্টি সিলেক্ট একাদশের হয়ে খেলেন ভারতের ইংল্যান্ড সফরের সময় টিম ইন্ডিয়ার বিপক্ষে। পরে ২০২৩-এ ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর অভিষেক ঘটে। ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথমবার ইংল্যান্ডের টেস্ট দলে তিনি ব্যাকআপ খেলোয়াড় হিসেবে সুযোগ পেলেও, মাঠে নামার সুযোগ হয়নি।

কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। জেমি স্মিথ না থাকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে জেমস রিউর অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল হয়  দীর্ঘদিনের পরিশ্রম আর ধারাবাহিক পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেটের এই বিশাল মঞ্চে ইংল্যান্ডের এই উদীয়মান তারকা নিজের সামর্থ্য প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।

আরো পড়ুন: মাত্র তিনটি শব্দ শুনেই 'রুদ্রমূর্তি' ধারণ করে 'কুল' বৈভব!

ট্যাগ:EnglandJames Rew

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে