CSE
Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3619 ML vs UAE +0.00%M3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%
নিউজ

মাত্র তিনটি শব্দ শুনেই 'রুদ্রমূর্তি' ধারণ করে 'কুল' বৈভব!

শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের সুপার ওভারের উত্তেজনাপূর্ণ ম্যাচের পর মাঠের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ফের নতুন তথ্য এল সামনে। ১৫ বছর বয়সী টিম ইন্ডিয়ার ওপেনার বৈভব সূর্যবংশীর সঙ্গে কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটার যোগাযোগ করে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। আর কী কী জানানো হল ?

Vaibhav Suryavanshi's anger vs. Sri Lankan players
Vaibhav Suryavanshi's anger vs. Sri Lankan players

শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের সুপার ওভারের উত্তেজনাপূর্ণ ম্যাচের পর মাঠের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ফের নতুন তথ্য এল সামনে। ১৫ বছর বয়সী টিম ইন্ডিয়ার ওপেনার বৈভব সূর্যবংশী-র সঙ্গে কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটার যোগাযোগ করে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

মাঠের বিতর্কিত পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ শ্রীলঙ্কার ক্রিকেটারদের!

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈভবের সঙ্গে যে সব ক্রিকেটাররা যোগাযোগ করেন তাঁরা কেউই শ্রীলঙ্কা ‘এ’ দলের সদস্য নন। আইপিএলে একইসঙ্গে খেলতে গিয়ে বৈভবের সঙ্গে তাঁদের পরিচয়। মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে অনুশোচনা প্রকাশ করেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ডাম্বুলায় আয়োজিত ম্যাচে সুপার ওভারে জয় তুলে নেয় শ্রীলঙ্কা ‘এ’। ম্যাচের শেষে দু-দলের কিছুজন ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সহ ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। ওই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

ঝামেলা শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টায় ভারত ও শ্রীলঙ্কা দল!

এই ঘটনায় সর্বাধিক আলোচনায় উঠে এসেছে বৈভব সূর্যবংশী ও শ্রীলঙ্কার ক্রিকেটার বিশেন হালামবাগের প্রসঙ্গ। যদিও পরিস্থিতি আরও খারাপের দিকে যাতে না যায়, তাই শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই খবর।

বৈভবের কাছে দুঃখ প্রকাশ করলেন তাঁর শ্রীলঙ্কার সতীর্থরা:

প্রতিবেদনে স্পষ্টভাবে কোনও ক্রিকেটারের নাম করা না হলেও জানা গেছে, আইপিএলে বৈভবের সতীর্থ শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা আর মহীশ থিকশানার সাথেও বৈভবের পরিচয় আছে। ক্রিকেট মহলের একাংশ জানায়, এই সম্পর্কের জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কিছু শ্রীলঙ্কান ক্রিকেটার দুঃখপ্রকাশ করেছেন।

শ্রীলঙ্কা দলের ড্রেসিংরুমেও আলোচনা:

সূত্রে জানা গিয়েছে, ম্যাচ-পরবর্তী ঘটনায় শ্রীলঙ্কা শিবিরের একাধিক সদস্য অসন্তুষ্ট ছিলেন। তাঁরা মনে করেন, টিম ইন্ডিয়ার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এমনকি ম্যাচের পর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে শ্রীলঙ্কা দলের ড্রেসিংরুমেও। তবে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা নিয়ে কিছু জানা যায়নি। 

বিশেন হালামবাগের সঙ্গে বৈভবের বাকবিতণ্ডা:

বিতর্কের সূত্রপাত সুপার ওভারের শেষে। ভারতের জয়লাভের জন্য শেষ তিন বলে প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু বৈভব সেই লক্ষ্য পূরণ করতে পারেননি। ম্যাচ শেষ হতেই তিনি বিশেন হালামবাগের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন।

আরো পড়ুন: ১৫০ কিমি/ঘণ্টায় বল করা এই 'খতরনাক' বোলারকে টিমে নিয়েও খেলায়নি কেকেআর, আজ তিনি ভারতীয় দলে!

বাকবিতণ্ডা থেকে ধাক্কাধাক্কি:

ম্যাচ শেষে প্রথমে মাঠ ছেড়ে বৈভব বেরিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের উসকানিমূলক মন্তব্য এড়িয়ে যেতে চান। তবে পাল্টা প্রতিক্রিয়া জানান অন্য প্রান্তে থাকা ভারতীয় ব্যাটার সূর্যাংশ শেডগে। তখনই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়। পরে তর্কে জড়িয়ে পড়েন বৈভবও। শুরু হয় ধাক্কাধাক্কি।

সূত্রের খবর, সুপার ওভারের সময় বৈভবকে উদ্দেশ্য করে হালামবাগে বলেন, “বাড়ি ফিরে যাও, এটা আইপিএল নয়।” তাতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। সেই ভিডিও ভাইরাল হতেই আলোচনা শুরু হয়েছে বৈভব সূর্যবংশীর আচরণ নিয়ে। তাঁর বিরুদ্ধে যাতে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়, এমন দাবিও ওঠে। ভারতীয় দলের তরফে ম্যাচ রেফারির সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে।

আরো পড়ুন: এই বিবাহিত ক্রিকেটারের ঘর ভেঙে নিজে বিয়ে করেছিলেন বলিউডের এই সুন্দরী, কিন্তু আজ এ কী অবস্থা...!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে