CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

১৫০ কিমি/ঘণ্টায় বল করা এই 'খতরনাক' বোলারকে টিমে নিয়েও খেলায়নি কেকেআর, আজ তিনি ভারতীয় দলে!

ভারত ‘এ’ দলে খেলার বিরত সুযোগ এল তরুণ ফাস্ট বোলার অশোক শর্মার কাছে। শ্রীলঙ্কায় চলা ত্রিদেশীয় সিরিজে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ভারত ‘এ’ দলে অন্তর্ভুক্ত করেছে। আহত যুধবীর সিংয়ের বদলে দলে সুযোগ পেলেন ২৩ বছর বয়সী এই পেসার। অশোকের ক্রিকেট ক্যারিয়ার কেমন?

Ashok Sharma India-A debut
Ashok Sharma India-A debut

ভারত ‘এ’ দলে খেলার বিরত সুযোগ এল তরুণ ফাস্ট বোলার অশোক শর্মা-র কাছে। শ্রীলঙ্কায় চলা ত্রিদেশীয় সিরিজে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ভারত ‘এ’ দলে অন্তর্ভুক্ত করেছে। আহত যুধবীর সিংয়ের বদলে দলে সুযোগ পেলেন ২৩ বছর বয়সী এই পেসার।

কলম্বোর উদ্দেশ্যে রওনা দিলেন অশোক!

রিপোর্ট বলছে, মঙ্গলবার সকালে অশোক কলম্বোর উদ্দেশ্যে রওনা দেবেন। তারপর ডাম্বুলায় গিয়ে দলের সঙ্গে তিনি যোগ দেবেন। বর্তমানে এই ত্রিদেশীয় সিরিজ চলছে শ্রীলঙ্কা ‘এ’, ভারত ‘এ’ আর আফগানিস্তান ‘এ’ দলের মধ্যে।

সোমবার তিলক বর্মা-র অধিনায়কত্বে ভারত ‘এ’ দল স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’-র বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে গিয়েছে। তাই ১৭ জুন আফগানিস্তান ‘এ’-দলের বিপক্ষে কার্যত ‘মরণ-বাঁচন’ লড়াই হতে চলেছে ভারতের পরবর্তী ম্যাচ।

দ্রুত গতির জন্য আইপিএলে জনপ্রিয় অশোক শর্মা!

অশোক শর্মা, আইপিএলে নিজের গতির জন্য আলোচনায় উঠে এসেছিলেন। গত সিজনে ৬টি ম্যাচে তিনি ৬টি উইকেট নেন তিনি। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ গুজরাট টাইটান্স। তাই নিলামে তাঁকে ৯০ লক্ষ টাকা দিয়ে দলে নেওয়া হয়।

অশোকের গতি তাঁর অন্যতম বড় শক্তি:

অশোকের অন্যতম সবচেয়ে শক্তি হল তাঁর গতি। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে তিনি বল করতে পারেন। আরও উল্লেখযোগ্য বিষয় হল, একই অ্যাকশন থেকে ঘণ্টায় তিনি মাত্র ১১৫ কিলোমিটার গতির স্লোয়ার ডেলিভারি করতেও পারেন। এতে ব্যাটারদের বিভ্রান্ত করতে পারেন তিনি। তাঁর এই অসাধারণ বৈচিত্র্যই দেশের অন্যতম প্রতিশ্রুতিমান পেসার হিসেবে তাঁকে পরিচিতি এসে দিয়েছে।

আরো পড়ুন: এই বিবাহিত ক্রিকেটারের ঘর ভেঙে নিজে বিয়ে করেছিলেন বলিউডের এই সুন্দরী, কিন্তু আজ এ কী অবস্থা...!

ঘরোয়া ক্রিকেটে সফল অশোক:

ঘরোয়া ক্রিকেটেও অশোকের রয়েছে নজরকাড়া সাফল্য। তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১১ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে ২২টি উইকেট শিকার করেন অশোক। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হন তিনি।

রাজস্থান রয়্যালসে যোগ দিয়েও ব্রাত্য অশোক:

আইপিএলে অশোকের যাত্রার সূচনা ২০২২ সালে, কেকেআর ৫৫ লক্ষ টাকায় যখন তাঁকে দলে নেয়। পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এরপর এক মরশুম রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে তিনি  কাজ করেন। ২০২৫ সালে মেগা নিলামে তাঁকে রাজস্থান ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনে নেয়। যদিও কোনোও ম্যাচে তাঁকে সুযোগ না দিয়েই ফের রিলিজ করে দেয়।

দুরন্ত গতির জন্য ভারত ‘এ’ দলে অশোক:

রাজস্থানের ক্রিকেটার হলেও অশোক ঘরোয়া ক্রিকেটে গুজরাটের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স আর দুরন্ত গতির জন্য ভারত ‘এ’ দলের দরজাও তাঁর জন্য খুলে গেল। এখন এই তরুণ পেসারের সামনে আন্তর্জাতিক স্তরে নিজেকে মেলে ধরার বিরাট সুযোগ অপেক্ষা করছে।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর নাম খারাপ করার জন্য বড়সড় ষড়যন্ত্র করা হয়েছিল? সত্যিটা সামনে আসতেই যা হল...!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে