CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

এই বিবাহিত ক্রিকেটারের ঘর ভেঙে নিজে বিয়ে করেছিলেন বলিউডের এই সুন্দরী, কিন্তু আজ এ কী অবস্থা...!

একসময় ভারতের গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। চলচ্চিত্র, মডেলিং, প্রেম, বিয়ে আর বিচ্ছেদ—সব মিলিয়ে বারবার শিরোনামে এসেছে তাঁর জীবন। একদিকে বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। আবার ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনকে বিয়ে—সব মিলিয়ে নানান আলোচিত ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল সঙ্গীতা বিজলানির জীবন। যদিও ৬৫ বছর বয়সে দাঁড়িয়ে এখন প্রচারের আলো থেকে বহু দূরে তিনি, নিজের মতো করেই এখন জীবন কাটাচ্ছেন। এখন কেমন আছেন সঙ্গীতা বিজলানি?

Sangeeta Bijlani and Mohammad Azharuddin's marriage
Sangeeta Bijlani and Mohammad Azharuddin's marriage

একসময় ভারতের গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। চলচ্চিত্র, মডেলিং, প্রেম, বিয়ে আর বিচ্ছেদ—সব মিলিয়ে বারবার শিরোনামে এসেছে তাঁর জীবন। একদিকে বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। আবার ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীন-কে বিয়ে—সব মিলিয়ে নানান আলোচিত ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল সঙ্গীতা বিজলানির জীবন। যদিও ৬৫ বছর বয়সে দাঁড়িয়ে এখন প্রচারের আলো থেকে বহু দূরে তিনি, নিজের মতো করেই এখন জীবন কাটাচ্ছেন।

সঙ্গীতা বিজলানির প্রাথমিক জীবন!

মুম্বাইয়ে ১৯৬০ সালের ৯ জুলাই জন্ম হয় সঙ্গীতা বিজলানি-র। খুব কম বয়সেই মডেলিং জগতে পা রাখেন তিনি। দ্রুত জনপ্রিয়তাও অর্জন করেন। ১৯৮০ সালে সঙ্গীতা বিজলানি ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতে জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেন। তারপর দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। তবে সেমিফাইনালে তিনি পৌঁছাতে পারেননি। কিন্তু তাঁর ব্যক্তিত্ব আর উপস্থাপনা প্রশংসিত হয়।

চলচ্চিত্র জগতে সঙ্গীতা বিজলানি!

মডেলিংয়ের সাফল্য পেয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সঙ্গীতা বিজলানি। ১৯৮৮ সালে ‘কাতিল’ ছবি দিয়ে তাঁর অভিনয় জীবনের সূচনা। পরে ‘ত্রিদেব’ আর ‘হাতিয়ার’-এর মতো হিট ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। তাছাড়া ‘পাপ কি কামাই’, ‘হাতিম তাই’, ‘গুনাহোঁ কা দেবতা’, ‘খুন কা কর্জ’ ও ‘গুনেহগার কৌন’-র মতো নানান ছবিতে তিনি অভিনয় করেন। তবে পরবর্তীতে তাঁর অভিনীত বেশ কিছু ছবি সাফল্য অর্জন করেনি। 

সঙ্গীতা বিজলানির ব্যক্তিগত জীবন:

ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় সঙ্গীতা বিজলানি।তাঁর সঙ্গে সালমান খানের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। প্রায় এক দশকের এই প্রেমপর্ব বিয়ের দোরগোড়ায় পৌঁছে যায় একসময়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৪ সালে নাকি তাঁদের বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ হয়। শুধু তাই নয়, বিয়ের নিমন্ত্রণপত্রও ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায় সেই বিয়ে, সে সময় বলিউডের এই বিষয়ে কম আলোচনা হয়নি। 

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর নাম খারাপ করার জন্য বড়সড় ষড়যন্ত্র করা হয়েছিল? সত্যিটা সামনে আসতেই যা হল...!

বিবাহিত আজহারউদ্দীনের সঙ্গে সঙ্গীতার বিয়ে:

তারপর ভারতের সেই সময়কার ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনের সঙ্গে সঙ্গীতা বিজলানির ঘনিষ্ঠতা তৈরি হয়। তখন আজহারউদ্দীন নিজের প্রথম স্ত্রী নওরিনের সঙ্গে বিবাহিত। পরে তাঁদের বিচ্ছেদ হওয়ার পর ১৯৯৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঙ্গীতা ও আজহারউদ্দীন। দীর্ঘদিন সংবাদমাধ্যমের শিরোনামে ছিলেন বলিউড আর ক্রিকেট জগতের তারকা জুটি।

আজহারউদ্দীনের সঙ্গে টেকেনি সঙ্গীতার বিয়ে:

আজহারউদ্দীনের সঙ্গে সঙ্গীতার প্রায় ১৪ বছর সংসারও টেকেনি। সম্পর্কেও ভাঙন ধরে। মতপার্থক্যের জন্য ২০১০ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। তারপর আর দ্বিতীয়বার বিয়ে করেননি সঙ্গীতা।

বর্তমানে সঙ্গীতা বিজলানির অবস্থা:

বর্তমানে অনেকটাই ব্যক্তিগত জীবন কাটাচ্ছেন ৬৫ বছর বয়সী সঙ্গীতা বিজলানি। নিয়মিত শরীরচর্চা করে সুস্থ জীবনযাপনে তিনি গুরুত্ব দেন। এছাড়াও ভ্রমণ করতেও ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তিনি নিজের ফিটনেস, ভ্রমণ আর দৈনন্দিন জীবনের নানান মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নেন। জীবনে একের পর এক উত্থান-পতন, প্রেম, বিবাহ, বিচ্ছেদ আর বিতর্ক কাটিয়ে আজ স্বাধীনভাবে, নিজের মতো করে জীবনটা উপভোগ করছেন সঙ্গীতা বিজলানি।

আরো পড়ুন: মরণ-বাঁচন ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারল না ভারত, ভারত 'এ' দলকে হারিয়ে জয়ী শ্রীলঙ্কা 'এ' দল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে