CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

বৈভব সূর্যবংশীর নাম খারাপ করার জন্য বড়সড় ষড়যন্ত্র করা হয়েছিল? সত্যিটা সামনে আসতেই যা হল...!

ডাম্বুলায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচে একদিকে ক্রিকেটীয় রোমাঞ্চ, আর অন্যদিকে তীব্র উত্তেজনা-বিতর্ক। শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে সুপার ওভারে হেরে যাওয়ার পর, এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারত ‘এ’ দলের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী আর শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা। কী জন্য এই ঘটনা ঘটে?

Vaibhav Suryavanshi controversy
Vaibhav Suryavanshi controversy

ডাম্বুলায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচে একদিকে ক্রিকেটীয় রোমাঞ্চ, আর অন্যদিকে তীব্র উত্তেজনা-বিতর্ক।  শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে সুপার ওভারে হেরে যাওয়ার পর, এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারত ‘এ’ দলের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী আর শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা। 

পরাজয়ের মুখ দেখতে হল ভারতকে!

দুই দলই নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করে, ম্যাচ গড়ায় সুপার ওভারে। জয়লাভের জন্য ভারত ‘এ’-এর ১৭ রানের লক্ষ্য পূরণ করতে হত। কিন্তু শ্রীলঙ্কার পেসার কুগাথাস মথুলনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯ রান করেন ভারতীয় ব্যাটাররা। যার কারনে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখে ভারত ‘এ’ দল।

শ্রীলঙ্কান খেলোয়াড়দের অতিরিক্ত উচ্ছ্বাসপূর্ণ উদযাপনই কাল হল!

সুপার ওভারে শেষের তিন বল মোকাবিলা করতে মাঠে নামেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। তিনি একটি বাউন্ডারি মারলেও, দলের জয়ের জন্য রান তুলতে ব্যর্থ হন। ম্যাচ শেষে বৈভব আর তাঁর সতীর্থ সূর্যাংশ যখন প্যাভিলিয়নের ফিরছিলেন, তখন তাঁদেরই লক্ষ্য করে শ্রীলঙ্কান খেলোয়াড়রা অতিরিক্ত উচ্ছ্বাসপূর্ণ উদযাপন করেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

শ্রীলঙ্কান ফিল্ডারদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় বৈভব:

টেলিভিশন সম্প্রচারে দেখাগেছে, সরাসরি মথুলনের দিকে ক্ষুব্ধ বৈভব এগিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কান ক্রিকেটার বিশেন হলাম্বেজ দ্রুত এগিয়ে আসেন। এক পর্যায়ে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। কয়েকজন ফিল্ডারের সঙ্গে বৈভবকে বাগ্‌বিতণ্ডায় জড়াতে দেখা যায়। তাঁর দিকে তেড়ে আসেন শ্রীলঙ্কার এক ফিল্ডার।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi Controversy: মাথা গরম বৈভবের, এমন রূপ আগে কখনও দেখা যায়নি সূর্যবংশীর! ঠিক কী ঘটেছিল জানেন?

নিরোশন ডিকওয়েলার হস্তক্ষেপ:

পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগেই শ্রীলঙ্কার অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেট তারকা নিরোশন ডিকওয়েলা হস্তক্ষেপ করেন। তাঁর সাহায্যেই দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত রাখা সম্ভব হয়। 

কম আলো আর সুপার ওভার নিয়ে আম্পায়ারদের সঙ্গে সমস্যা:

এর আগেও বিতর্কের সৃষ্টি হয় ম্যাচে। কম আলো সহ সুপার ওভারের নিয়মকে কেন্দ্র করে মাঠের আম্পায়ারদের সঙ্গে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা দীর্ঘক্ষণ আলোচনা এবং তর্কে জড়িয়ে পড়েন। এই তর্ক বিতর্ক চলে প্রায়ই দশ মিনিট ধরে। আলোচনার সময় সেখানে উপস্থিত ছিলেন বৈভব। পরে সেখান থেকে তাঁকে সরিয়ে দেন ভারত ‘এ’ দলের প্রধান কোচ ঋষিকেশ কানিটকর।

ম্যাচের পর এমন ঘটনা সামনে আসতেই এখন সকলের নজর, ম্যাচের রেফারি প্রদীপ জয়প্রকাশ কি সিদ্ধান্ত নেন তার ওপর।  সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিপক্ষে তিনি কোন আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন নাকি সতর্কবার্তা মধ্য দিয়ে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়া হবে, সেটাই দেখার।

আরো পড়ুন: মরণ-বাঁচন ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারল না ভারত, ভারত 'এ' দলকে হারিয়ে জয়ী শ্রীলঙ্কা 'এ' দল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে