CSE
Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%Toss Index526.0 −0.82%Match Index909.8 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-CPL2659.9 −0.82%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET26101.7 +2.49%TIX-SLTO26102.7 +2.73%Caribbean Premier League 2026 · CSXM3618 BT vs JK +0.00%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%
নিউজ

আগামী ১২ মাস বৈভবের ওপর আইসিসির এই আম্পায়ারের নজর থাকবে...!

শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের টানটান ম্যাচ শেষে বিতর্কের মুখে ভারতের ১৫ বছর বয়সী তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী। সুপার ওভারে ভারতের ভরাডুবির পর মাঠে এক শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে তাঁর বচসা আর ধাক্কাধাক্কির ঘটনা ক্রিকেট মহলে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে। কী শাস্তির মুখে পড়তে পারেন বৈভব জানেন?

Anil Chaudhary to keep watch on Vaibhav Suryavanshi
Anil Chaudhary to keep watch on Vaibhav Suryavanshi

শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের টানটান ম্যাচ শেষে বিতর্কের মুখে ভারতের ১৫ বছর বয়সী তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী। সুপার ওভারে ভারতের ভরাডুবির পর মাঠে এক শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে তাঁর বচসা আর ধাক্কাধাক্কির ঘটনা ক্রিকেট মহলে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে।

শ্রীলঙ্কান ক্রিকেটারদের সংঘর্ষ প্রসঙ্গে আইসিসি এলিট প্যানেলের প্রাক্তন আম্পায়ার অনিল চৌধুরী!

এই ঘটনার প্রসঙ্গে আইসিসি এলিট প্যানেলের প্রাক্তন আম্পায়ার অনিল চৌধুরী জানান, কোনো পরিস্থিতিতেই ক্রিকেটে শারীরিক সংঘর্ষ একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, মাঠে যে ঘটনা ঘটে গেছে তা মোটেই হওয়া উচিত না। পুরো পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলানো উচিত ছিল ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের।

কী বলছে আইসিসির আচরণবিধির ২.১২ ধারা?

আইসিসির তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ভাবে কোন ঘোষণা না করা হলেও, পুরো আইসিসির আচরণবিধির ২.১২ ধারার অন্তর্ভুক্ত বলে মনে করা হচ্ছে। এই ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন কিংবা ম্যাচ-সংক্রান্ত কোনো পরিস্থিতিতে কোন ব্যক্তিই হোক বা প্রতিপক্ষের কারোর সঙ্গে অপ্রয়োজনীয় শারীরিক সংস্পর্শের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কী দেখা গেল ভিডিও ফুটেজে?

অনিল চৌধুরী জানান, প্রকাশিত ভিডিও ফুটেজে খেলোয়াড়দের মধ্যে ধস্তাধস্তির ঘটনা স্পষ্ট দেখা গেছে। তাই ম্যাচ রেফারি প্রদীপ জয়প্রকাশনের রিপোর্ট আর আম্পায়ারদের পর্যবেক্ষণের উপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনা আদৌ ইচ্ছাকৃত ছিল কিনা, সংঘর্ষের তীব্রতা কতটা ছিল, কোন ক্রিকেটার আঘাতপ্রাপ্ত হয়েছেন কিনা, সেই বিষয়ে বিচার বিবেচনা করা হবে।

আরো পড়ুন: মাত্র তিনটি শব্দ শুনেই 'রুদ্রমূর্তি' ধারণ করে 'কুল' বৈভব!

জরিমানা হতে পারে বৈভবের, পেতে পারেন ডিমেরিট পয়েন্ট:

প্রাক্তন আম্পায়ার মনে করেন, ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈভব সূর্যবংশীর জরিমানা হতে পারে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে একটি বা দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সংঘর্ষের ঘটনা যদি খুব একটা গুরুতর না হয় তাহলে সতর্কবার্তা বা তিরস্কার এর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। আগামী ১২ মাসে যদি চারটি ডিমেরই পয়েন্ট জমা হয় তবে ম্যাচে নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন বৈভব। 

প্রথমে কথা কাটাকাটি, তারপর ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন বৈভব:

সপার ওভারের শেষে ঘটনার সূত্রপাত। শ্রীলঙ্কা ‘এ’ দলের দেওয়া ১৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ রান তুলতে সক্ষম হয় ভারত ‘এ’ দল মাত্র। ম্যাচ শেষে প্যাভিলিয়নে ফেরার সময় কথাকাটাকাটির জন্য শ্রীলঙ্কার এক বোলারের দিকে বৈভব সূর্যবংশী তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে আসলে আরেক ক্রিকেটারকেও ধাক্কা দেন তিনি, বলে অভিযোগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সিনিয়র ক্রিকেটার নিরোশন ডিকওয়েলা।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, খুব কম বয়সে অবিশ্বাস্য প্রতিভার পরিচয় দিয়েছেন বৈভব সূর্যবংশী। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে খেলতে হলে শৃঙ্খলা আর আচরণবিধির গুরুত্ব ভালো করে বুঝতে হবে তাঁকে। এবার রেফারি কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

আরো পড়ুন: ১৫০ কিমি/ঘণ্টায় বল করা এই 'খতরনাক' বোলারকে টিমে নিয়েও খেলায়নি কেকেআর, আজ তিনি ভারতীয় দলে!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে