CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET2699.3 −0.73%TIX-CPL2660.4 −7.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-UAET2699.3 −0.73%TIX-CPL2660.4 −7.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

IND vs AFG: চোট সারিয়ে অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে 'এন্ট্রি' নিচ্ছেন হর্ষিত!

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচের আগে ভারতীয় দলে এল বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে চোটের জন্য মাঠের বাইরে থাকার পর অবশেষে তরুণ পেস অলরাউন্ডার হর্ষিত রানা জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন। শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হতে চলা ম্যাচে তাঁকে বিসিসিআই ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেছে। হর্ষিতের চোট কি তবে সেরে গিয়েছে?

Harshit Rana comeback in Indian team
Harshit Rana comeback in Indian team

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচের আগে ভারতীয় দলে এল বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে চোটের জন্য মাঠের বাইরে থাকার পর অবশেষে  তরুণ পেস অলরাউন্ডার হর্ষিত রানা জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন। শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হতে চলা ম্যাচে তাঁকে বিসিসিআই ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেছে।

চোট পেয়ে মাঠের বাইরে থাকা হর্ষিত ছিটকে যান বিশ্বকাপ থেকে!

গত ফেব্রুয়ারি মাসের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ বছর বয়সী দিল্লির এই ক্রিকেটার টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন। ওই ম্যাচ এরপর বাম পায়ের হাঁটুতে চোট পাওয়ার জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। এমনকি বিশ্বকাপের দল থেকেও ছিটকে যেতে হয়েছিল হর্ষিত রানাকে। তাঁর বদলে দলে যোগ দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। অবশেষে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করে টিম ইন্ডিয়া

বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেসের পরীক্ষা দিয়েছেন!

হর্ষিত চোট কাটিয়ে ফেরার পথে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মুখমুখি হতে হয়েছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে। শুধু তাই নয়, এবারের আইপিএল মরসুমে পুরো প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতেও পারেননি। যদিও এখন একেবারে ফিট হয়ে আবারো জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন হর্ষিত রানা।

আরো পড়ুন: Subhman Gill: বিগত ৫৫ বছরেও যা ঘটেনি এবার তাই করে দেখিলেন শুভমন গিল, নতুন 'ইতিহাস' তৈরি করলেন শুভমন!

কী জানালেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া:

এক বিবৃতিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, “সেন্টার অব এক্সিলেন্সে হর্ষিত রানা তাঁর পুনর্বাসন সম্পন্ন করার পর, চেন্নাইয়ে গিয়ে যোগ দিয়েছেন ভারতীয় ওয়ানডে দলের সঙ্গে। তাঁকে আফগানিস্তানের বিরুদ্ধে নির্বাচক কমিটি তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে নিয়েছে।” তবে শুধু ওয়ানডে দল নয়, আগামী ২৬ জুন আয়োজিত আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ভারতের টি-২০ দলেও জায়গা করে নিয়েছেন হর্ষিত। 

সিরিজে অপ্রতিরোধ্য ভারত:

অন্যদিকে, ইতিমধ্যেই সিরিজে আধিপত্য বিস্তার করেছে ভারত। লখনউয়ে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুভমান গিলের ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস আর ঈশান কিষানের বিস্ফোরক সেঞ্চুরির জন্য ৪০২ রানের বিশাল স্কোর গড়ে ভারত। জবাবে আফগানিস্তানকে অলআউট করে ভারত ২-০ ব্যবধানে সিরিজে লিড নিয়েছে, যা একপ্রকার অপ্রতিরোধ্য। এবার নজর থাকবে চেন্নাইয়ের শেষ ম্যাচে, প্রত্যাবর্তনের পর হর্ষিত রানার স্পেল কেমন থাকে।

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপে শেফালি ভার্মা যে সমস্ত রেকর্ডগুলি করেছেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে