CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

Jasprit Bumrah: এক ঝটকায় কীভাবে বদলে গেছিল জাসপ্রীত বুমরাহর ভাগ্য? বুমরাহর চমকে দেওয়া কাহিনী...!

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের মুহূর্ত ভীষণ স্পষ্ট। মাত্র ৩ রানে পাকিস্তানের ওপেনার ফখর জামানকে ফিরিয়ে দেন ভারতের তরুণ পেসার জসপ্রীত বুমরাহ। তবে আম্পায়ারের নো-বলের সংকেতে বাতিল হয়ে যায় সেই উইকেট। নতুন লাইফ পেয়ে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফখর জামান। তাঁর সেঞ্চুরির উপর নির্ভর করেই বড় রান তোলে পাকিস্তান। শেষমেষ ভারতকে ১৮০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়ে ট্রফি জিতে নেয়। কী হয়েছিল সেই ম্যাচে?

Jasprit Bumrah's no-ball in 2017 final
Jasprit Bumrah's no-ball in 2017 final

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের মুহূর্ত ভীষণ স্পষ্ট। মাত্র ৩ রানে পাকিস্তানের ওপেনার ফখর জামান-কে ফিরিয়ে দেন ভারতের তরুণ পেসার জসপ্রীত বুমরাহ। তবে আম্পায়ারের নো-বলের সংকেতে বাতিল হয়ে যায় সেই উইকেট। নতুন লাইফ পেয়ে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফখর জামান। তাঁর সেঞ্চুরির উপর নির্ভর করেই বড় রান তোলে পাকিস্তান। শেষমেষ ভারতকে ১৮০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়ে ট্রফি জিতে নেয়।

একটি নো-বলই সোশ্যাল মিডিয়ায় খোরাক বানিয়ে তোলে বুমরাহকে!

সেই একটি নো-বলই যেন রাতারাতি সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসে দিল বুমরাহকে। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোল, বিদ্রুপ আর কটাক্ষ। সেই হারের জন্য অনেকেই সরাসরি তাঁকেই দায়ী করলেন। এই পরিস্থিতিতে নিজেকে সামলানো একজন তরুণ ক্রিকেটারের জন্য খুবই চাপের। 

ট্রাফিকের সচেতনতা প্রচররে বুমরাহর নো-বলের ছবি বিতর্ক!

যখন একটি সচেতনতামূলক প্রচারে জয়পুর ট্র্যাফিক পুলিশ বুমরাহর সেই নো-বলের ছবি ব্যবহার করল, তখন বিতর্ক আরোও কয়েক গুণ বেড়ে যায়। সেই প্রচারের বার্তা ছিল, "লাইন পরপর করবেন না, এর জন্য বড় মূল্য চোকাতে হতে পারে"। তবে মূলত পথ নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি অনেকের কাছেই বুমরাহকে বিদ্রুপ করার সমান বলে মনে হয়। 

সোশ্যাল মিডিয়া হতাশা প্রকাশ করেন বুমরাহ:

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতাশা প্রকাশ করে বুমরাহ লেখেন, নিজের সর্বস্ব দেশের জন্য দেওয়ার পরেও কতটা সম্মান পান একজন খেলোয়াড়? তার প্রমাণ এই ঘটনা। ব্যাপক আলোচনার জন্ম দেয় তাঁর সেই মন্তব্য। বহু প্রাক্তন ক্রিকেটার আর সমর্থক তাঁর পাশে দাঁড়িয়ে বলেন,  শুধু একটি ভুলের মাধ্যমে কোন ক্রিকেটারকেই বিচার করা অনুচিত। 

আরো পড়ুন: বাংলাদেশের মাটিতে কি আদৌ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল? স্পষ্ট হয়ে গেল সবকিছু...!

টেস্ট, ওয়ানডে আন্তর্জাতিক এর টি-২০ ফরম্যাটে বাজি বুমরাহ:

তবে সময় যত যেতে থাকে ততই বুমরাহ প্রমাণ করে দেন, সমালোচনায় দমে যাননি তিনি। বরং সেই কঠিন সময়ে তাঁকে  আরো শক্তিশালী হতে শিখিয়েছে। ধারাবাহিক পরিশ্রম করে আত্মবিশ্বাসের জোরে আজ বিশ্বের অন্যতম ফাস্ট বোলার তিনি। টেস্ট, ওয়ানডে আন্তর্জাতিক আর টি-২০—তিন ফরম্যাটেই ভারতের প্রধান অস্ত্র তিনি। তিনি মাঠে নামলেই সতর্ক থাকেন বিশ্বের সেরা ব্যাটাররাও।

ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক বুমরাহ:

বিশেষত ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেন বুমরাহ। তিনি পুরো প্রতিযোগিতায় প্রতিপক্ষ ব্যাটারদের জন্য হয়ে উঠেছিলেন দুঃস্বপ্ন। ভারতের জয়ে তাঁর দুর্দান্ত বোলিং ভারতের জয়ে বড় ভূমিকা পালন করে। শেষ পর্যন্ত ভারতের বিশ্বকাপ জয়ের পথে তিনি ছিলেন অন্যতম প্রধান নায়ক।

২০১৭ সালের  নো-বল নয়, আজ বুমরাহ বিশ্বের সেরা পেসারদের অন্যতম। তাঁর জীবনকাহিনি ব্যর্থতায় শেষ নয়। বরং কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর মানসিক দৃঢ়তা দিয়ে প্রতিকূলতাকে জয় করে নেওয়া সম্ভব। আজ কোটি কোটি তরুণের কাছে জসপ্রীত বুমরাহর যাত্রা আজ অনুপ্রেরণা।

আরো পড়ুন: Ashirwad Sooryavanshi: বৈভব সূর্যবংশীর ১০ বছর বয়সী ভাই আশীর্বাদ একেবারে তার দাদার উল্টো! জানেন কেন?

ট্যাগ:IndiaJasprit Bumrah

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে