CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

'বৈভব সূর্যবংশী টেস্ট ক্রিকেটে নতুন জাগরণ আনবে', ১৫ বছরের 'সিক্স হিটার'কে নিয়ে বড় বিশ্বাস শ্রীকান্তের!

নিজের নিজের সম্ভাবনাকে ১০০ শতাংশ কাজে লাগাতে পারলে, তবে আগামীদিনের টেস্ট ক্রিকেটে পুনর্জাগরণ ঘটাতে পারবে বর্তমানে টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। একথাই মনে করেন। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ক্রিকেটপ্রেমী এবং বিশেষজ্ঞদের প্রতি তাঁর অনুরোধ, এমন একজন তরুণ ক্রিকেটারকে নিয়ে অতিরিক্ত বিচার বিশ্লেষণ কিংবা সমালোচনা না করায় উচিত। কেন তিনি বৈভবকে বিচার বিশ্লেষণ বা সমালোচনার মুখে পড়তে দিতে চান না?

Kris Srikkanth on Vaibhav Suryavanshi test career
Kris Srikkanth on Vaibhav Suryavanshi test career

নিজের নিজের সম্ভাবনাকে ১০০ শতাংশ কাজে লাগাতে পারলে, তবে আগামীদিনের টেস্ট ক্রিকেটে পুনর্জাগরণ ঘটাতে পারবে বর্তমানে টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। একথাই মনে করেন। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ক্রিকেটপ্রেমী এবং বিশেষজ্ঞদের প্রতি তাঁর অনুরোধ, এমন একজন তরুণ ক্রিকেটারকে নিয়ে অতিরিক্ত বিচার বিশ্লেষণ কিংবা সমালোচনা না করায় উচিত।

আইপিএলে দারুন পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো ভারতের টি-২০ দলে সুযোগ পেয়েছেন বৈভব। আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে।  এই সফরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবে ভারত। 

বৈভবকে নিয়ে কী বললেন শ্রীকান্ত?

শ্রীকান্ত মনে করেন, রান করার প্রচণ্ড ক্ষুধা আর ম্যাচে আধিপত্য বিস্তারের বিরল ক্ষমতার অধিকারী বৈভব। তাঁর কথায়, “বৈভবের সবচেয়ে বড় গুণ, শুধুমাত্র রান করা নয়, ম্যাচের নিয়ন্ত্রণ বৈভব নিজের হাতে রাখতে চায়। প্রয়োজনে দীর্ঘ সময় ধরে ক্রিজে থেকে খেলতে সক্ষম সে। টি-২০ পর ওয়ানডে ক্রিকেট ও তারপর টেস্ট ক্রিকেটে যদি সে সফলতা অর্জন করে তবে, নতুন প্রাণ ফিরে আসবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তায়"। 

বৈভবকে দেখার জন্য টিভি চালান শ্রীকান্ত!

শ্রীকান্ত আরও বলেন, “আজকালকার দিনে এমন ক্রিকেটারদের প্রয়োজন যাদের দেখার জন্য দর্শকরা টিভি চালাবে। বৈহককে দেখার জন্য আমি নিজেও টিভি চালাই খুবই কম বয়সে নিজের চারপাশে বৈভব এক অসাধারণ আকর্ষণ তৈরি করে ফেলেছে"। 

সমালোচনায় কান না দিয়ে পরামর্শ দিলেন শ্রীকান্ত:

শ্রীলঙ্কা সফরে সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে বড় রান করতে ব্যর্থ বৈভব। বিষয়টিকে অবশ্য খুব একটা বড় করে দেখতে চাইছেন না শ্রীকান্ত। তিনি জানান, “শুধু একটি সিরিজ দেখে কোনো ক্রিকেটারকে  বিচার করা উচিত নয়। সে এখনও খুবই তরুণ।  সময় দেওয়া উচিত তাকে। আইপিএল সে দুর্দান্ত পারফর্ম করেছে। একের পর এক পুরস্কার জিতে নিয়েছে বিশ্বের বহু তারকা ক্রিকেটারকে পিছনে ফেলে। বৈভবের শট খেলার ক্ষমতা, চোখের ব্যবহার আর রিফ্লেক্স সত্যিই অসাধারণ।”

ভারতের ভবিষ্যৎ হিসেবে বৈভবকে দেখছেন শ্রীকান্ত:

প্রাক্তন এই ওপেনার মনে করেন, বৈভব হল ভারতের ভবিষ্যৎ। ধীরে ধীরে তাকে গড়ে তুলতে হবে। তাঁর কথায়, “ওকে অনেকটা সময় আর উৎসাহ দিতে হবে। বৈভব একাই ম্যাচের ফল বদলে  দেওয়ার ক্ষমতা রাখে। সেই জন্য ওকে আরো সুযোগ দিতে হবে।  অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি না করে তাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারলে, আগামী দিনে সে ভারতীয় ক্রিকেটের জন্য অসাধারণ সম্পদ হয়ে উঠবে।"

বৈভবের সিনিয়র দলে থাকা প্রয়োজন:

ইংল্যান্ড সফরে প্রথম একাদশে বৈভব সুযোগ না পেলেও, সিনিয়র দলের সঙ্গে যাতে সে থাকে, এমনই মনে করেন শ্রীকান্ত। তাঁর মতে, “আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশ কেমন, সেটা বুঝতে দলের সঙ্গে তার থাকাটা জরুরি। নিশ্চিত পছন্দ সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দলে হলেও, স্কোয়াডে বৈভবকে রেখে তাকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া প্রয়োজন।”

আরো পড়ুন: Hashmatullah Shahidi: ৪৬৪৪ দিন পরে শেষমেষ প্রথম ওডিআই 'সেঞ্চুরি' হাঁকালেন আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ!

শচীনের সঙ্গে তুলনা করা উচিত নয়:

অনেকেই বৈভবের সঙ্গে তুলনা নাটছেন শচীন টেন্ডুলকারের। শ্রীকান্ত অবশ্য তা মানতে নারাজ। তাঁর কথায়, " শচীন হলেন ক্রিকেটের ঈশ্বর। আর বৈভবকে ঈশ্বরের পুত্র বলা যেতে পারে শচীনকে আলাদা জায়গাতেই রাখুন। তাঁর কাছে পৌঁছানো খুব কঠিন*

কোহলির বিদায় নিয়ে আক্ষেপ শ্রীকান্তের:

শ্রীকান্তর মতে, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি-র মতো কিংবদন্তির আরও রাজকীয় বিদায় প্রাপ্য ছিল। কিন্তুদুর্ভাগ্যবশত তা হয়নি।

২০২৭ বিশ্বকাপে শ্রীকান্ত রোহিতকে দেখতে চান:

রোহিত শর্মাকে নিয়ে শ্রীকান্ত জানান, “আধুনিক যুগের অন্যতম সেরা ওয়ানডে ক্রিকেটের ওপেনার হলেন রোহিত শর্মা। তিনি যদি ফিট থাকেন আর রান করতে থাকেন তবে, ২০২৭ সালের বিশ্বকাপেও তাঁর অবশ্যই খেলা উচিত।” তবে সব মিলিয়ে শ্রীকান্ত মনে করেন, ভারতীয় ক্রিকেটের আগামীর দিনের বড় তারকা হয়ে উঠতে পারেন বৈভব।

আরো পড়ুন: "২০২৭ বিশ্বকাপে হার্দিক পান্ডেয়া ভারতের 'এক্স-ফ্যাক্টর' হতে পারেন"— ডব্লিউ ভি রমন!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে