CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Vaibhav Suryavanshi: বৈভবের 'মাথাগরম' করানোর ফল যে কতটা ভয়ানক হতে পারে তা শ্রীলঙ্কাকে বুঝিয়ে দিল মাত্র ১১ বলেই!

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে এক দুরন্ত ইনিংস খেলে নতুন বিশ্বরেকর্ড গড়লেন লিস্ট-এ ক্রিকেটে। মাত্র ১১ বলে তিনি অর্ধশতরান করে তিনি দ্রুততম ফিফটির মালিক হলেন লিস্ট-এ ক্রিকেট ইতিহাসের। কেমন ছিল এদিনের ম্যাচ?

Vaibhav Suryavanshi aggressive batting against Sri Lanka
Vaibhav Suryavanshi aggressive batting against Sri Lanka

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে এক দুরন্ত ইনিংস খেলে নতুন বিশ্বরেকর্ড গড়লেন লিস্ট-এ ক্রিকেটে। মাত্র ১১ বলে তিনি অর্ধশতরান করে লিস্ট-এ ক্রিকেট ইতিহাসে তিনি দ্রুততম ফিফটির মালিক হলেন।

২০ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙলেন বৈভব!

রবিবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে ফাইনাল ম্যাচে প্রথম থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাট করেন ১৫ বছর বয়সী ওপেনার বৈভব। নিজের পাঁচ নম্বর ছক্কাটি লং-অন দিয়ে উড়িয়ে দিয়ে মাত্র ১১ বলেই তিনি পঞ্চাশে পৌঁছে যান। এর মাধ্যমে বৈভব ভেঙে ফেলেন ২০ বছরের পুরনো বিশ্বরেকর্ড।

মাত্র ১৫ বলে অর্ধশতরান করেছিলেন সরফরাজ!

ইতিপূর্বে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল্য বীররত্নের ঝুলিতে। রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে তিনি ১২ বলে ৫০ রান করেছিলেন। তাছাড়াও ভারতীয়দের মধ্যে দ্রুততম লিস্ট-এ হাফ সেঞ্চুরির রেকর্ড করেন সরফরাজ খান। বিজয় হাজারে ট্রফিতে তিনি মাত্র ১৫ বলে অর্ধশতরান করেন ।

স্বপ্ন অধরাই থেকে গেল বৈভবের!

অর্ধ শররান করার পরও বৈভব থামেননি। আক্রমণাত্মক ব্যাটিং করতে করতে দ্রুত শতরানের দিকেও তিনি এগিয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল, হয়তো লিস্ট-এ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও  ভেঙে ফেলবেন তিনি। যদিও তাঁর সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

আরো পড়ুন: ২৭ কোটির ঋষভ পন্থ ফিরছেন নিজের পুরনো ঘরে, এবার কি তবে নিলামে নামবেন কেএল রাহুল?

আউট হয়ে গেলেন বৈভব:

শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সাহান আরাচ্চিগের বলে বৈভব মিড-অফে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। মাত্র ২৯ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থামলেও ইতিমধ্যেই ইতিহাসের পাতায় জায়গা করে নিল বৈভবের এই ইনিংস।

প্রসঙ্গত, লিস্ট-এ ক্রিকেটে ২০২৪ সালের ডিসেম্বরে অভিষেকের পর এখন পর্যন্ত বৈভব সূর্যবংশী মাত্র ১২টি ম্যাচ খেলেছেন। তার মাঝে বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ১৯০ রান করেন তিনি। অল্প বয়সেই একটার পর একটা রেকর্ড করে আগামী দিনে ভারতীয় ক্রিকেটে এই বিস্ময় বালক নিঃসন্দেহে ইতিহাস লিখবে।

আরো পড়ুন: Yuvraj Singh as Delhi Capital's Coach: দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে যোগদান করছেন যুবরাজ সিং? আগামী আইপিএলে বিরাট চমক!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে