CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

Team India Squad for ODI against England: ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে আরও শক্তিশালী হল টিম ইন্ডিয়া, জায়গা হল বিরাট-বুমরাহের!

আগামী জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য বিসিসিআই ভারতীয় দল ঘোষণা করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ মিস করে এবার দলে ফিরে এসেছেন বিরাট কোহলি। রয়েছেন তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। আইপিএল ফাইনালে হ্যামস্ট্রিং চোটের জন্য আফগানিস্তান সিরিজে খেলতে অংশ নিতে পারেননি কিং কোহলি। অন্যদিকে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। আর কারা রইলেন দলে?

India ODI squad vs England
India ODI squad vs England

আগামী জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য বিসিসিআই ভারতীয় দল ঘোষণা করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ মিস করে এবার দলে ফিরে এসেছেন বিরাট কোহলি। রয়েছেন তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। আইপিএল ফাইনালে হ্যামস্ট্রিং চোটের জন্য আফগানিস্তান সিরিজে খেলতে অংশ নিতে পারেননি কিং কোহলি। অন্যদিকে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে।

দলে জায়গা হলো না তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের!

তবে  সবচেয়ে বড় চমক হল, এবার দলে জায়গা করে নিতে পারেননি তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। আফগানিস্তানের বিপক্ষে আয়োজিত শেষ ওডিআইতে দারুন শতরান করেও ১৫ সদস্যের স্কোয়াডে যশস্বী জয়সওয়ালের জায়গা না পাওয়া নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এদিকে আফগানিস্তানে সিরিজে গুরনূর ব্রার দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন। ইংল্যান্ড সফরের দলে তিনি জায়গাও পেয়েছেন। 

কামব্যাক করতে পারলেন না অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া!

আফগানিস্তানের বিপক্ষে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে এবার দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার। চোট থেকে এখনো পর্যন্ত সম্পূর্ণ সেরে না আসার কারণে দলে জায়গা পেলেন না অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে প্রিন্স যাদব ও হর্ষ দুবে'কেও।

আরো পড়ুন: টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেলেন এই 'খতরনাক' ব্যাটার!

নেতৃত্বে শুভমান গিল:

১৪ জুলাই শুভমান গিলের নেতৃত্বে এজবাস্টনে ভারত প্রথম ওডিআই খেলবে। দ্বিতীয় ম্যাচ আয়োজিত হবে ১৬ জুলাই সোফিয়া গার্ডেন্সে। তৃতীয় আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই ঐতিহাসিক লর্ডসে।

আয়ারল্যান্ড সিরিজে স্পিনার বরুণ চক্রবর্তী খেলবেন না:

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ভারত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। পাশাপাশি আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজেও মাঠে নামবে টিম ইন্ডিয়া। যদিও পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আয়ারল্যান্ড সিরিজে স্পিনার বরুণ চক্রবর্তী খেলতে পারবেন না।

ভারতীয় দল: অধিনায়ক শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং এবং গুরনূর ব্রার।

আরো পড়ুন: জয়সওয়ালের সেঞ্চুরি কি রোহিতের ভবিষ্যৎ নিয়ে খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে