CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

'আমি এটা নিয়ে আর পারছি না', আচমকা কেন এমন বললেন বিরাট কোহলি?

বিগত কয়েক সপ্তাহ ধরে জোর জল্পনা চলছিল, এবার হয়তো টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন বিরাট কোহলি। নিজের শৈশবের কোচ রাজকুমার শর্মাকে বিরাট লাল বলের থিমে তৈরি জুতো উপহার দেন। আবার টেস্ট ক্রিকেটের পোশাকের মতো দেখতে একটি সোয়েটার পড়ে এক পডকাস্টে হাজির হয়েছিলেন তিনি। তাই সব দেখেশুনে ভক্তরা মনে করেছিলেন, এবার হয়তো টেস্ট ক্রিকেটে ফিরবেন কোহলি। কিন্তু সত্যিই কি তিনি ফিরছেন?

Virat Kohli on returning to Test Cricket
Virat Kohli on returning to Test Cricket

বিগত কয়েক সপ্তাহ ধরে জোর জল্পনা চলছিল, এবার হয়তো টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন বিরাট কোহলি। নিজের শৈশবের কোচ রাজকুমার শর্মাকে বিরাট লাল বলের থিমে তৈরি জুতো উপহার দেন। আবার টেস্ট ক্রিকেটের পোশাকের মতো দেখতে একটি সোয়েটার পড়ে এক পডকাস্টে হাজির হয়েছিলেন তিনি। তাই সব দেখেশুনে ভক্তরা মনে করেছিলেন, এবার হয়তো টেস্ট ক্রিকেটে ফিরবেন কোহলি।

রাজকুমার শর্মার পডকাস্টে কী বলেছেন বিরাট কোহলি?

কোহলির টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে জল্পনায় ঘি ঢালে রাজকুমার শর্মা-র একটি পডকাস্টে। তিনি বলেন, “আমরা এ বিষয়ে কথা বলছি, দেখা যাক কি করা যায়। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় টেজ ক্রিকেটে কোহলির প্রত্যাবর্তন নিয়ে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে.

টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে নিজেই জল্পনার অবসান ঘটালেন কোহলি!

কিন্তু সমস্ত গুণজনের এবার জল ঢেলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কিং কোহলি। নয়াদিল্লিতে আয়োজিত বিরাটের ‘ওয়ান৮’ জুতার ব্র্যান্ডের এক উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, নতুন ‘রেড শু’-এর দাম ৯,২৩১ টাকা রাখার কারণ কি তাহলে তাঁর ক্রিকেটে কাম ব্যাকের ইঙ্গিত? আসলে টেস্ট ক্রিকেটে মোট রান ৯,২৩০ করেছেন কোহলি। কোহলি জানান,"না, টেস্ট ক্রিকেট নিয়ে আমার কাজ শেষ হয়ে গেছে"। তাই স্বাভাবিক ভাবেই কোহলির প্রত্যাবর্তন নিয়ে আর কোনো প্রশ্নই রইল না।

আরো পড়ুন: একেবারে ঐতিহাসিক মূহুর্ত! বিরাট রেকর্ড গড়ে ফেললেন হারমানপ্রীত কৌর!

ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক কোহলি:

টেস্ট ক্রিকেট থেকে ২০২৫ সালের মে মাসে অবসর গ্রহণ করেন কোহলি। ১২৩টি টেস্ট ম্যাচে তিনি ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন। ৩০টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে, রয়েছে সাতটি দ্বিশতরানও। ভারতের টেস্ট ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক হিসেবেও কোহলি স্মরণীয়।

বর্তমানে শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সক্রিয় রয়েছেন। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর তিনি টি-২০ ক্রিকেট থেকেও অবসর গ্রহণ করেছেন। হ্যামস্ট্রিং চোটের জন্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোহলি খেলতে না পারলেও, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে কোহলি মাঠে নামতে পারেন।

আরো পড়ুন: Varun Chakraborty: এত ট্যালেন্টেড ক্রিকেটার, তাও টিম ইন্ডিয়ায় জায়গা হল না! এবার জানা গেল আসল কারণ!

ট্যাগ:IndiaVirat Kohli

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে