CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

মেয়েকে ক্রিকেট কিট কিনে দেওয়ার জন্য নিজের গয়না বিক্রি করে দিয়েছিলেন এই ক্রিকেটারের মা!

আন্তর্জাতিক ক্রিকেটে আজ নিজের পরিচিতি তৈরি করেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য ক্রান্তি গৌড়। কিন্তু তাঁর এই সাফল্যের পেছনে পরিবারের যে ত্যাগ ও সংগ্রাম রয়েছে, সেকথা ভুলে যাননি তিনি। মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রাম ঘুওয়ারার বাসিন্দা পেসার ক্রান্তি গৌড় জানান, তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দেন তাঁর মা। ক্রান্তির ক্রিকেট ক্যারিয়ারের নেপথ্য কাহিনী কেমন ছিল?

Kranti Goud struggles
Kranti Goud struggles

আন্তর্জাতিক ক্রিকেটে আজ নিজের পরিচিতি তৈরি করেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য ক্রান্তি গৌড়। কিন্তু তাঁর এই সাফল্যের পেছনে পরিবারের যে ত্যাগ ও সংগ্রাম রয়েছে, সেকথা ভুলে যাননি তিনি। মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রাম ঘুওয়ারার বাসিন্দা পেসার ক্রান্তি গৌড় জানান, তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দেন তাঁর মা। ক্রান্তির ক্রিকেট ক্যারিয়ারের নেপথ্য কাহিনী কেমন ছিল?

গয়না বিক্রি করে মেয়েকে ক্রিকেট কিট কিনে দেন মা!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্রান্তি গৌড় জানান, তাঁর সবচেয়ে বড় শক্তি হল পরিবারের সমর্থন। অর্থনৈতিক অনটন ছিল নিত্যসঙ্গী। কিন্তু কখনও তাঁর স্বপ্নের পথে বাবা-মা বাধা হয়ে দাঁড়াননি। পরিবর্তে গয়না বিক্রি করে মা একটি ভালো ক্রিকেট কিট কিনে দেন । তাঁর মায়ের এই আত্মত্যাগ তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

মা বাবার থেকে পেয়েছিলেন পূর্ণ স্বাধীনতা!

ক্রান্তি জানান, “আমার জন্য আমার পরিবার এত কিছু করেছে যে তাদের প্রতি সবসময় দায়িত্ববোধ অনুভব করি। আমি চাই, মাঠে ভালো খেলে তাঁদের ত্যাগকে সার্থক করে তুলতে।” তাঁর এলকার মেয়েদের বাইরে বেরোনো কিংবা খেলাধুলায় অংশ নেওয়ার স্বাধীনতা ছিল না, কিন্তু তাঁর মা বাবা সব সময় তাঁকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন।

আরো পড়ুন: সন্তান জন্ম দিলে কি আর মহিলাদের ক্রিকেট খেলা যাবে না? জয় শাহ বলে দিলেন বড় কথা...! 

ক্রান্তির আন্তর্জাতিক সাফল্যে খুশি তাঁর গ্রাম:

ক্রান্তির আন্তর্জাতিক সাফল্যে আনন্দিত তাঁর গ্রামও। তাঁর অনুপ্রেরণায় একটি ক্রিকেট একাডেমি তৈরি হয়েছে গ্রামে। এখন সেখানে নিয়মিত ক্রিকেট অনুশীলন করে বহু কিশোরী। মেয়েদের খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে উৎসাহ দিচ্ছেন অভিভাবকরাও।

বর্তমানে ক্রান্তি গৌড় টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেলছেন। ম্যানচেস্টারে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রান্তি গৌড় জানান, প্রত্যেকটা বলেই তিনি নিজের শতভাগ দিতে চেষ্টা করেন। দলের সাফল্য অর্জনে নিজের শক্তির জায়গাগুলোকেই তিনি আরও ধারালো করতে মনোযোগ দিচ্ছেন।

আরো পড়ুন: '...ও এখন স্লেজিং করছে', বৈভবকে নিয়ে বড় কথা বলে দিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার!

ট্যাগ:India WKranti Goud

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে